মেজবানি গরুর মাংসের রেসিপি

মেজবানি গরুর মাংসের রেসিপি

মেজবানি গরুর মাংসের রেসিপি নিচে দেওয়া হল। প্রয়োজনীয় উপকরণ? ১. গরুর মাংস - দেড় কেজি ২. হলুদ গুঁড়া- আধা টেবিল চামচ ৩. মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ ৪. সরিষার তেল- আধা কাপ ৫. পেঁয়াজ কুচি- আধা কাপ ৬. লবণ- সামান্য ৭. কাঁচামরিচ- কয়েকটি মেজবানি মসলা?? এটা বাজারে কিনতে পাওয়া যায়।তবে আপনি নিজে বানিয়ে নিবেন? ১. আস্ত ধনে- ১ টেবিল চামচ ২. জিরা- ১ টেবিল চামচ ৩. মেথি- দেড় চা চামচ ৪. রাঁধুনি- ১ টেবিল চামচ ৫. সাদা সরিষা- দেড় চা চামচ ৬. গোলমরিচ- ১ চা চামচ ৭. শুকনা মরিচ- ৫/৬টি ৮. সাদা এলাচ- ৬/৭টি ৯. কালো এলাচ- ২টি ১০. দারুচিনি- বড় ২ টুকরা ১১. লবঙ্গ- ৬/৭টি ১২. জয়ত্রি- ১টি (ছোট) ১৩. জয়ফল- অর্ধেকটা ১৪. তেজপাতা- ২টি (বড়) ??মাংস মাখানোর উপকরণ ১. পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ ২. আদা বাটা- দেড় টেবিল চামচ ৩. রসুন বাটা- ১ টেবিল চামচ ৪. তেজপাতা- ১টি ৫. কালো এলাচ- ১টি ৬. লবণ- স্বাদ মতো ৭. চিনা বাদাম বাটা- দেড় টেবিল চামচ প্রস্তুত প্রণালি?? মেজবানি মসলা তৈরির উপকরণ থেকে একটি তেজপাতা ও একটি কালো এলাচ সরিয়ে রেখে বাকিসব টেলে গ্রিন্ডারে গুঁড়া করে নিন। চাইলে বেটেও নিতে পারেন। ?মাংস মাখানোর উপকরণ দিয়ে ভালো করে মেখে নিন মাংস।চুলায় প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালি হলে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার মেখে রাখা মাংস দিয়ে দিন প্যানে। সামান্য লবণ দিন। মেজবানি মাংসের মসলা অর্ধেক পরিমাণ দিয়ে দিন। ?ভালো করে নেড়ে সব উপকরণ মিশিয়ে নিন। প্যান ঢেকে দিন। আঁচ কমিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তেল উঠে গেলে ১ কাপ পানি দিয়ে নেড়ে নিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে প্যান ঢেকে নিন। ?এভাবে চুলায় রাখুন ৪০ মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ৪০ মিনিট পর বাকি মেজবানি মসলা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। আরও ২০ মিনিট রাখুন চুলায়। আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন সুস্বাদু মেজবানি মাংস। পরিবেশন করুন গরম গরম।

View 89,932 | Like () | Comments (0)
Profile Photo

বিল গেটস এর সফলতার গোপন রহস্য কী?

বিল গেটস এর সফলতার গোপন রহস্য কী?

বিল গেটসকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করল... জনাব বিল গেটস, আপনার সফলতার গোপন রহস্য কী? ?বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যাংক চেক...Read more

View 15,125 | Like () | Comments (0)

আত্মসম্মান মানে কি?

আত্মসম্মান মানে কি?

আত্মসম্মান মানে চিৎকার করা নয়, কারো মুখের ওপর রেগে যাওয়াও নয়। আত্মসম্মান মানে, নীরবে বুঝে যাওয়া, কখন সরে যেতে হয়। কখন...Read more

View 61,811 | Like () | Comments (0)

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক

শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক নিচে দেওয়া হল। ১. বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই...Read more

View 94,200 | Like () | Comments (0)

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা কোন পুরুষ কে?

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা কোন পুরুষ কে?

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই!...Read more

View 114,667 | Like () | Comments (0)

কি অদ্ভুত জীবন তোমার নারী!

কি অদ্ভুত জীবন তোমার নারী!

কি অদ্ভুত জীবন তোমার নারী! এক সংসারে জন্ম নিয়ে, টানো অন্য সংসারের ঘানি। সেই ঘানি টানার জন্যও আবার তোমার পিতা-মাতাকে দিতে হয়।...Read more

View 95,138 | Like () | Comments (0)

কখনো কখনো মেয়েদের কেন তা সংসারে মেনে নেওয়া আর মানিয়ে নিতে হয়?

কখনো কখনো মেয়েদের কেন তা সংসারে মেনে নেওয়া আর মানিয়ে নিতে হয়?

মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার জলছবি...... সংসার মানেই ফিল্মি ভালোবাসা হয় না। এটা একটা মেয়ে বিয়ের অনেক পরে বুঝে। সে স্বপ্নে...Read more

View 97,703 | Like () | Comments (0)

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা আসলেই কুড়ি তে বুড়ি হয় না!

মেয়েরা কুড়ি তে বুড়ি না। আসলে নতুন কুঁড়ি, সবে ফুটতে শুরু করে। কিন্তু ত্রিশের পর মেয়েরা দুধারি ছুরি। যেতেও কাটে...Read more

View 47,373 | Like () | Comments (0)

সফলতার শেষ মন্ত্র কী?

সফলতার শেষ মন্ত্র কী?

সফলতার শেষ মন্ত্র নিয়ে নিচে আলোচনা করা হল। ১২-পিস পিঠা বিক্রি করে, লাভ হবে কম পক্ষে ২৪ টাকা। ১২-টি পিঠা এক সাথে...Read more

View 56,892 | Like () | Comments (0)

নারী কিসে আটকায়?

নারী কিসে আটকায়?

নারী আটকায় সন্তানে... নয় মাস দশ দিন যে গর্ভে, যখন এক আত্মা এক প্রাণের মধ্যে আরেক প্রাণ হয়ে বাস করছিলে,...Read more

View 48,018 | Like () | Comments (0)

গরুর মাংস রান্না করার সহজ উপায়

গরুর মাংস রান্না করার সহজ উপায়

গরুর মাংস রান্না করার সহজ উপায় নিচে দেওয়া হল। ১. গরুর মাংস রান্নায় টগবগে গরম পানি ব্যবহার করলে তরকারির কালার ঠিক...Read more

View 79,221 | Like () | Comments (0)