পেরেগ্রিন ফ্যালকন- পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী। শিকার ধরতে এই পাখি আকাশ থেকে নেমে আসে ঘণ্টায় চারশো কিলোমিটার বেগে। এত গতিতে নামলে বাতাসের চাপেই যে কোনো প্রাণী টলে যেত, শ্বাস বন্ধ হয়ে আসত। কিন্তু এই বাজপাখির আছে এক গোপন উপহার। তার নাকে থাকা ছোট একটি অস্থি, নাম tubercles. এটি বাতাসের প্রবাহকে ধীর করে, শ্বাসযন্ত্রকে রক্ষা করে। এই ক্ষুদ্র আবিষ্কারই একদিন হয়ে ওঠে প্রকৃতির দেওয়া প্রকৌশল পাঠ। বিমান প্রযুক্তিবিদরা বাজপাখির নাক দেখে শিখেছিলেন কীভাবে তীব্র বায়ুচাপ সামলে স্থির থাকা যায়। আধুনিক জেট ইঞ্জিনের নকশাতেও মিলেছে এই অনুপ্রেরণা- ফলে বাড়ল গতি, বাড়ল স্থিরতা। শুধু যাত্রীবাহী বিমানই নয়, আমেরিকার বিলিয়ন ডলারের বি-টু বোমারু বিমানের নকশাতেও বাজপাখির ঝাঁপ দেওয়ার সময়কার শরীরবিন্যাসের প্রভাব পাওয়া যায়। একটি ছোট্ট পাখির দেহে লুকিয়ে থাকা, এই রহস্য মানুষকে নিয়ে গেছে দূর আকাশে, আধুনিক উড্ডয়ন প্রযুক্তির শীর্ষে।
Bangla Facts
Public . 02-Dec-2025পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী!