কেন অন্যের সমস্যা সমাধানে সব সময় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বেন না?

অন্যের সমস্যা সমাধানে সব সময় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বেন না। আপনার আত্মীয় বা প্রতিবেশী কোনো সমস্যায় পড়লো। সেই সমস্যা সমাধান করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন৷ এটা খুব ভালো কাজ৷ ভালো মানুষ হিসেবে আপনি বিবেচিত হলেন। কিন্তু এক অর্থে সেই আত্মীয় বা প্রতিবেশীকে আপনি পঙ্গু করে দিলেন। তাকে আপনার প্রতি নির্ভরশীল করে দিলেন। উদাহরণ দিচ্ছি৷ আপনার চাচার কাছে কেউ টাকা পায়৷ ডেডলাইন পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি। বাড়ির ওপর পাওনাদার এসে আপনার চাচাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। অপমান করছে৷ চাচাকে অপমানের হাত থেকে বাঁচাতে আপনি এগিয়ে গেলেন। তার এই সমস্যা থেকে মুক্তি দিতে আপনি নিজে পাওনা টাকা পরিশোধ করলেন। আপনি আপনার চাচার কাছে ভালো মানুষ বলে বিবেচিত হলেন। কিন্তু আদতে কী লাভটা হলো? আপনার উচিৎ হবে পাওনাদারকে বুঝিয়ে কিছুটা সময় বাড়িয়ে নেয়া। তারপর চাচার সাথে আলাপ করে সমাধানের উপায় বের করা। কিভাবে উপার্জনের রাস্তা বের করা যায়, ঋণ পরিশোধ করা যায়, এ নিয়ে বুদ্ধি পরামর্শ করবেন, তার মতামত নেবেন। যার সমস্যা, সমাধান তাকেই করতে হবে। তাহলে তার অভিজ্ঞতা হবে, সে বাস্তবতা বুঝবে। পুরো সমাধান আপনি করে দিলেন মানে তাকে পঙ্গু করে দিলেন, আপনার প্রতি নির্ভরশীল করে তুললেন, আপনার ওপর চাপ বাড়লো। শুধু একটা উদাহরণ দিলাম। প্রতিটা সমস্যার সমাধান তাকেই করতে হবে, যে ভুক্তভোগী। আপনি শুধুমাত্র পরামর্শদাতা। আপনার কাজ বাদ দিয়ে অন্যের কাজ করে দিতে যাবেন না।তাকে কাজ করার প্রসেস দেখিয়ে দেবেন। কিন্তু কাজটা তাকেই করতে হবে। অফিসে কেউ হয়তো পাওয়ার পয়েন্ট বা এক্সেলের কাজ বোঝে না। তাকে আপনি নিয়মটা শিখিয়ে দেবেন৷ সেই নিয়ম মেনে কাজটি সে করবে, আপনি করে দেবেন না৷ তাহলে সে শিখতে পারবে৷ কারো প্রতি নির্ভরশীল হতে হবে না। আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াবো অবশ্যই৷ তবে তার একটা লিমিট আছে৷ যার ঘরে আগুন লেগেছে, তার অবশ্যই ইচ্ছা থাকতে হবে ঘর থেকে দৌড়ে বের হওয়ার। আপনি জলন্ত ঘরে গিয়ে দেখলেন সে খাটে শুয়ে আছে, বের হওয়ার ইচ্ছা নাই৷ তাহলে তাকে আপনার কোলে করে বাইরে বের করে আনার দরকার নাই। ঠিক অনেকের খাসলত আছে তেমন। সে টাকা ধার করে বিলাসিতা করে বেড়ায়, চকচকে পোশাক কিনে বড়লোকি দেখায়, কিন্তু ঋণ পরিশোধের বিন্দু পরিমাণ আগ্রহ রাখে না৷ যার সমস্যা থেকে মুক্তির আগহ নেই, বরং জিইয়ে রাখতে চায়, তাকে যেচে সাহায্য করতে যাবেন না৷ এতে ভালোর বদলে মন্দ হয়ে যাবে। কথাগুলো একটু ভালোভাবে পড়ে তারপর বিশ্লেষণ করুন৷ আপনার জীবন সুন্দর হোক।

0 0 Reacts 0 View 25,797 Comment 0
Profile Photo

কেন হারিয়ে যাওয়া নিয়ে ভয় নয়?

কেন হারিয়ে যাওয়া নিয়ে ভয় নয়?

সুযোগটা মিস হয়ে গেল, মানুষটা থাকল না, স্বপ্নটা পূরণ হলো না, এরকম অনেক কিছুই আমাদের মাথায় আসে বিভিন্ন সিচুয়েশন এ... কিন্তু...Read more

0 0 Reacts 0 View 38,546 Comment 0

দুনিয়ায় মানসিক শান্তির থেকে বড় কিছু নেই!

যেখানে মন ভালো থাকবে, যেখানে নিজের ভেতরটা শান্তিতে থাকবে, সেখানেই থেকে যাবেন। যেখানে বারবার নিজেকে প্রমাণ করতে হয়, নিজের ভালো...Read more

0 0 Reacts 0 View 186 Comment 0

আসল প্রস্টিটিউট কে?

আসল প্রস্টিটিউট কে?

যে নারী অর্থের বিনিময়ে দেহ বেচে সে প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও প্রস্টিটিউট। অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও...Read more

0 0 Reacts 0 View 61,127 Comment 0

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না?

অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এমন অনেক মানুষই আছে, যারা বেশি সরল হওয়ার কারণে, মানুষ তাদের সাথে বিভিন্ন রকমের অন্যায়...Read more

0 0 Reacts 0 View 2,927 Comment 0

মানুষকে দুনিয়াতে কি কি রোল প্লে করতে হয়?

মানুষকে দুনিয়াতে কি কি রোল প্লে করতে হয়?

মানুষকে দুনিয়াতে তিনটা রোল প্লে করতে হয়। ০১। সোশ্যাল রোল। ০২। ব্লাড রিলেশান রোল। ০৩। স্পিরিচুয়াল রোল। কিংবা এইভাবে বলা যায়। মানুষ একইসাথে...Read more

0 0 Reacts 1 View 111,288 Comment 0

নিজেকে খুব মূল্যহীন মনে হলে কী করা উচিত?

নিজেকে খুব মূল্যহীন মনে হলে কী করা উচিত?

নিজেকে মূল্যহীন মনে হলে মূল্যবান করেন। আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করল... আমার কাছে এটাই মূল্যবান হওয়া। পরিবারের বা এলাকার এমন...Read more

0 0 Reacts 2 View 108,127 Comment 0

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

কেন অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন?

Overthinking করা মানুষদের দুনিয়াটাই আলাদা হয়। তাদের কান্না বেশি, মনখারাপ বেশি, হারানোর ভয় বেশি, ঘুটঘুটে অন্ধকারের স্থায়িত্ব বেশি। বুকের আবহাওয়া...Read more

0 0 Reacts 0 View 37,665 Comment 0

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়?

অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। দেখবেন আপনি যত বেশি ভণ্ড হবেন, আপনার ফ্রেন্ড সার্কেলও তত বেশি বড় হবে। মানে এরা...Read more

0 0 Reacts 0 View 26,414 Comment 0

কেন নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার?

নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারণ ব্যাক্তিগত জিনিস গুলো পাবলিক করলে, সমস্যা কমার বদলে...Read more

0 0 Reacts 0 View 216 Comment 0

উচিত জবাব কথায় না দিয়ে কিভাবে দিতে হয়?

উচিত জবাব কথায় না দিয়ে কিভাবে দিতে হয়?

উচিত জবাব কখনও কথায় দিতে হয় না, দিতে হয় কাজ দিয়ে, নিজের সাথে প্রতিযোগিতা করে। নামকরা ব্রান্ড Lamborghini এর নাম তো...Read more

0 0 Reacts 0 View 59,144 Comment 0