মানুষ সংসার করে কেন?

মানুষ সংসার করে কেন?

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া। সংসার মানে হলো এডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া। সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া। সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে। সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়। সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছো। সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে। একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে। সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না। দুজনেই দুজনের পরিপূরক হয়। তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি।

0 0 Reacts 1 View 13,342 Comment 0
Profile Photo

পাকা আমের উপকারিতা

পাকা আমের উপকারিতা

পাকা আমে রয়েছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা, চলুন জেনে নেই সেগুলো। ১. ক্যান্সার থেকে রক্ষা:- পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি...Read more

0 0 Reacts 1 View 20,538 Comment 0

যোগ্যতা বলতে কী বুঝ?

যোগ্যতা বলতে কী বুঝ?

যোগ্যতার ৪টি উপাদান নিচে দেওয়া হল। ১। জ্ঞান ২। দক্ষতা ৩।মূল্যবোধ ও ৪ দৃষ্টিভঙ্গি। ১) জ্ঞান :...Read more

0 0 Reacts 1 View 44,898 Comment 0

রোডসের কলোসাস প্রাচীন বিশ্বের এক বিস্ময়!

রোডসের কলোসাস প্রাচীন বিশ্বের এক বিস্ময়!

প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি রোডসের কলোসাস ছিল এক অভূতপূর্ব ব্রোঞ্জ নির্মিত মূর্তি। এটি ২৮০ খ্রিস্টপূর্বে গ্রীসের রোডস দ্বীপে নির্মিত হয়েছিল।...Read more

0 0 Reacts 0 View 61,434 Comment 0

মহাবিশ্ব কত বড়?

মহাবিশ্ব কত বড়?

মহাবিশ্বের আকার বোঝানো প্রায় অসম্ভব! কারণ মানুষের মস্তিষ্ক এত বড় সংখ্যা সহজে কল্পনা করতে পারে না। তবু চেষ্টা করা যাক। আমরা...Read more

0 0 Reacts 0 View 24,872 Comment 0

সারা বিশ্বকে অবাক করে দিয়ে চীন আনতে চলেছে আরও দ্রুতগতির ট্রেন।

সারা বিশ্বকে অবাক করে দিয়ে চীন আনতে চলেছে আরও দ্রুতগতির ট্রেন।

ট্রেনের গতি দিয়ে বিশ্বকে ফের তাক লাগাতে চলেছে চিন। এবার তারা এমন যাত্রীবাহী ট্রেন তৈরি করবে যার গতিবেগ শুনে অনেকর...Read more

0 0 Reacts 0 View 83,118 Comment 0

মুড়ির টিন বাসের ইতিহাস!

মুড়ির টিন বাসের ইতিহাস!

আমাদের দেশে সড়কপথে প্রথমদিকের গণপরিবহণ ছিল এই মুড়ির টিন বাস। বাসের নাম মুড়ির টিন হওয়ার পিছনে রয়েছে এক অদ্ভুত কারণ। দ্বিতীয়...Read more

0 0 Reacts 0 View 61,011 Comment 0

চাঁদের সবচেয়ে স্পষ্ট ও ধারালো ছবি!

চাঁদের সবচেয়ে স্পষ্ট ও ধারালো ছবি!

আমাদের চাঁদের সবচেয়ে স্পষ্ট ও ধারালো ছবি! এই অবিশ্বাস্য ছবিটি আমাদের চাঁদের 4.5 বিলিয়ন বছরের ইতিহাসকে যেন সামনে এনে দিয়েছে।...Read more

0 0 Reacts 0 View 111,665 Comment 0

মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল।

মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল।

মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল। য‌দিও এটা নি‌য়ে বেশ তর্ক-বিতর্ক আছে। তবুও অনেকে...Read more

0 0 Reacts 1 View 95,661 Comment 0

টাইটানিক জাহাজ পানির নিচে অনুসন্ধান প্রযুক্তির এক নতুন অধ্যায়"

টাইটানিক জাহাজ পানির নিচে অনুসন্ধান প্রযুক্তির এক নতুন অধ্যায়

১৯১২ সালের এপ্রিল। বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ আরএমএস টাইটানিক তার প্রথম যাত্রায় ইংল্যান্ড থেকে নিউইয়র্কের পথে রওনা হয়।...Read more

0 0 Reacts 0 View 66,558 Comment 0

ডাইনোসরের আগের পৃথিবী যেমন ছিল। ?

ডাইনোসরের আগের পৃথিবী যেমন ছিল। ?

ডাইনোসরের যুগের অনেক আগেও পৃথিবী ছিল জীবনের এক অসাধারণ সংগ্রামের মঞ্চ। তখনকার পৃথিবী আজকের থেকে অনেক ভিন্ন ছিল। ? প্রাক-ক্যামব্রিয়ান যুগ...Read more

0 0 Reacts 1 View 119,622 Comment 0