সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল!

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল!

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল নিচে তুলে ধরা হল। ০১) পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসাঃ- আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে। তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না, তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে। প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত, যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে। ০২) সাময়িক পিছিয়ে যাওয়া সফলতার জন্য প্রস্তুতিঃ- অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয়। পেস বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে, তেমনি আপনাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে। সমালোচনা আসবেই, কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে। মনে রাখতে হবে। Success is the best revenge. ০৩) নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করাঃ- আজকের দুনিয়ায় একটি ভালো স্কিল আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে। নিচের যেকোনো একটি স্কিলে দক্ষতা অর্জন করুন: ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন কোডিং ইউটিউবিং কন্টেন্ট রাইটিং রান্নাবান্না ইত্যাদি। একটানা ছয় মাস একটি স্কিলের পেছনে লেগে থাকুন, দক্ষতা আসবেই। ৪. একজন মেন্টর খুঁজে নেওয়া সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন করুন। তার গাইডলাইন অনুসরণ করুন, ভালো বই পড়ুন, কোর্স করুন, ইউটিউব ভিডিও দেখুন। সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন। ৫. অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন। একটি একটি করে দেশ ভ্রমণ করুন, এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে। ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে। ৬. প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকা অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ এড়িয়ে চলুন। উদ্যমী, পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটান, তাদের থেকে শেখার চেষ্টা করুন। ৭. নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া সুস্থ শরীর মানেই সুস্থ মন, তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দিন। জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন, মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে। নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত, পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব। ৮. সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা নীচে কয়েকজন সফল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হলো: এলন মাস্ক: দিনে ১২-১৬ ঘণ্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী। ওয়ারেন বাফেট: প্রতিদিন ৮ ঘণ্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন। স্টিভ জবস: সিম্পল ও ফোকাসড থাকার ওপর জোর দিতেন, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন। বিল গেটস: নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন। ৯. দরকারি বই পড়া ও গবেষণা করা সফলতা অর্জনের জন্য নিচের কিছু বই পড়তে পারেন: "Atomic Habits" - James Clear (অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সফল হওয়ার কৌশল) "Deep Work" - Cal Newport (গভীর মনোযোগ দিয়ে কাজ করার দক্ষতা) "The 7 Habits of Highly Effective People" - Stephen Covey (সফল ব্যক্তিদের মূল অভ্যাস) "Think and Grow Rich" - Napoleon Hill (আর্থিক স্বাধীনতা অর্জনের পথ) ১০. ধৈর্য ও একাগ্রতা ধরে রাখাঃ- দ্রুত সফলতা আসে না, এজন্য ধৈর্য ধরতে হবে। দৈনিক ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব। ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান। শেষ কথাঃ- সফলতা একদিনে আসে না, তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন, তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের স্কিল উন্নয়ন করুন, পরিশ্রম করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই!

0 0 Reacts 1 View 25,684 Comment 0
Profile Photo

সময়ের ব্যবধানে সবাই পরিবর্তন হয় কেন?

সময়ের ব্যবধানে সবাই পরিবর্তন হয় কেন?

সময়ের ব্যবধানে সবাই পরিবর্তন হয়। মানুষ প্রেম করার আগে যতোটা ভালোবাসা দেখায় কিছুদিন যাওয়ার পর আগের মানুষটার সাথে এখনকার মানুষের...Read more

0 0 Reacts 11 View 10,683 Comment 0

কেন সফলতার পথে হাঁটবেন?

কেন সফলতার পথে হাঁটবেন?

সফলতার পথে হাঁটো। চেষ্টা আর পরিশ্রম দিয়ে গড়ো তোমার ভবিষ্যৎ। বিশ্বাস রাখো নিজের উপর, জয় তোমারই হবে। কঠিন সময়গুলোই তোমাকে...Read more

0 0 Reacts 0 View 25,858 Comment 0

আপনার জীবনে একটা প্যাশন থাকা কেন গুরুত্বপূর্ণ?

আপনার জীবনে একটা প্যাশন থাকা কেন গুরুত্বপূর্ণ?

আপনার জীবনে একটা প্যাশন থাকা গুরুত্বপূর্ণ এই জন্য না যে এই প্যাশন আপনাকে ভাত-কাপড় দেবে। বরং প্যাশন আপনার জীবনে গুরুত্বপূর্ণ,...Read more

0 0 Reacts 0 View 116,057 Comment 0

মানুষ কেন আশা ছাড়ে না?

মানুষ কেন আশা ছাড়ে না?

গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা...Read more

0 0 Reacts 1 View 111,028 Comment 0

মানুষের জীবনের আসল বাস্তবতা গুলো কি?

গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'। ➜ সময়ের সাথে সাথে যদি...Read more

0 0 Reacts 0 View 6,059 Comment 1

টাকাই কি জীবনের অনেক কিছু?

টাকাই কি জীবনের অনেক কিছু?

টাকা জীবনের অনেক কিছু, টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়। বন্ধুদের ভীড়ে একটু বেশিই প্রায়োরিটি পাওয়া যায়। আত্মীয়-স্বজন...Read more

0 0 Reacts 0 View 32,552 Comment 0

একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য অনুভূতি জন্মায় না কেন?

একটা বয়সের পর মানুষের ভেতর নতুন কারোর জন্য অনুভূতি জন্মায় না কারন। একটা বয়সের পর ভীষণরকম অধিকার ফলানোর একটা মানুষ লাগে।...Read more

0 0 Reacts 0 View 46,274 Comment 0

১০টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

১০টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট!

১০টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিচে তুলে ধরা হল। 🟡 দীর্ঘ সময় ধরে একা থাকা মানুষ অনেক সময় মানসিকভাবে সংবেদনশীল এবং গভীর চিন্তাশীল...Read more

0 0 Reacts 0 View 20,765 Comment 0

প্রেম আর বিবাহীত জীবন কেন এক না?

প্রেম আর বিবাহীত জীবন কেন এক না?

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন...Read more

0 0 Reacts 10 View 10,185 Comment 0

কেন আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না?

কেন আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না?

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে...Read more

0 0 Reacts 0 View 58,846 Comment 0