একদিন এক লোক তার ছোট্ট ছেলেকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে ছেলেটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিলোনা, তাই, মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন, ছেলেটি দু'হাতে দুটি আপেল ধরল। লোকটি বললো, এসো দুজনে ভাগাভাগি করে খাই! একথা শুনে ছেলেটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিলো। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই ছেলেটি সেটিতেও কামড় বসিয়ে দিলো... তার মনটা খুব খারাপ হয়ে গেলো, ছেলেটা এত লোভী হলো কী করে! তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না। লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি! তাহলে ছেলেটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল, তিনি চিন্তায় ডুবে গেলেন... এসময় হঠাৎ তার করে ছেলেটি ডান হাতের আপেল টা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বললো, বাবা তুমি এটা খাও, এইটা অনেক বেশী টেষ্টি। লোকটা ভাষা হারিয়ে ফেললো!! শিক্ষা: কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। ভালভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেয়া উচিত। এমনওতো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি, তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনও ভালোবাসা কাজ করছে।❤️❤️
Bangla Status
Public . 01-Apr-2022কেন কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই!