কেন মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না?

কেন মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না?

একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়। যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিনগুণ! ফুলের হিসাব করলে দেখা যায় ১ কেজি মধু সংগ্রহের জন্য প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয়। সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা হয়। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী। অপরদিকে রাণী মৌমাছি শুধু খায় আর ডিম পাড়ে! রাণী প্রতিদিন ১৫০০ থেকে ২৫০০ ডিম দেয়। পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত। এরা জীবনেও কোন কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এদের জীবনের একমাত্র লক্ষ হলো রাণী মৌমাছির সাথে মিলিত হওয়া! মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা! ঠিক একই সময়ে চাক থেকে রাণী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয়। দি মিটিং ফ্লাইট। রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরণের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সাথে মিলন করে। রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে! অদ্ভুত ব্যাপার হল, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয়, দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। একটি মৌচাক একটি মাত্র রাণী স্ত্রী মৌমাছি থাকে। রাণীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে। যদি কোন ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রাণীর নজরে না আসে। রাণীর নজরে পড়লে ঐ শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু। শিশু রাণী মৌমাছিটি বড় হলে দুই রাণীর মধ্যে যুদ্ধ হয়। এতে দুটি পথ খোলা থাকে। হয় যুদ্ধে মৃত্যু ( একজন অপর জনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে) না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা। অনাকাঙ্খিতভাবে যদি কোন রাণী মৌমাছি মা'রা যায় তবে সে খবর ১৫ মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রাণী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়। আরো কিছু অদ্ভুত বিষয় রয়েছে, যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। ৫০০ গ্রাম মধু তৈরিতে ২০ লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরো একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না!

View 26,345 | Like () | Comments (0)
Profile Photo

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত হারনাই ভ্যালির ঐতিহাস!

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত হারনাই ভ্যালির ঐতিহাস!

এই ছবিতে দেখানো হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত হারনাই ভ্যালির একটি ঐতিহাসিক রেলওয়ে ব্রিজের পূর্ব ও বর্তমান চিত্র। ছবির ইতিহাস... উপরের ছবি...Read more

View 56,920 | Like () | Comments (0)

স্ত্রী বোঝা নয় বরং আমানত।

স্ত্রী বোঝা নয় বরং আমানত।

একটা মেয়েকে যখন বিয়ের আগে ছিপছিপে দেহ আর মসৃণ ও উজ্জ্বল ত্বক দেখে বিয়ে করেছিলেন; তখন তাকে ঘীরে কতশত স্বপ্ন...Read more

View 11,351 | Like () | Comments (0)

পারস্য উপসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ!

পারস্য উপসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ!

ইরানের দক্ষিণে পারস্য উপসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ। আয়তন মাত্র ২২ বর্গ কিলোমিটার। চারপাশে গভীর নীল জলরাশি। পুরো দ্বীপে রয়েছে...Read more

View 21,042 | Like () | Comments (0)

হিরো আলমের বইয়ের ১০টা পয়েন্টস পড়ে দেখুন

হিরো আলমের বইয়ের ১০টা পয়েন্টস পড়ে দেখুন

হিরো আলম বই লিখেছে। আপনার কি হাসি আসছে... হাসি আসলে, একবার ভাবুন। সে যেমনই হোক-সে একজন মানুষ! আমার আপনার চেয়ে সফল...Read more

View 11,476 | Like () | Comments (0)

ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার রহস্য!

ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার রহস্য!

যে গ্রহাণুটি ডাইনোসরদের বিলুপ্ত করে দিয়েছিল। সেটিই কি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহত্তম সুনামিও সৃষ্টি করেছিল? ৬৬ মিলিয়ন বছর আগে যখন গ্রহাণুটি...Read more

View 20,525 | Like () | Comments (0)

আমেরিকা ও রাশিয়া সময়ের ব্যবধান কত?

আমেরিকা ও রাশিয়া সময়ের ব্যবধান কত?

পায়ে হেঁটে আমেরিকা থেকে রাশিয়া। দূরত্ব মাত্র আড়াই মাইল বা তিন কিলোমিটার। এটুকু পথ হাঁটা তেমন কোন ব্যাপার নয়।...Read more

View 22,357 | Like () | Comments (0)

স্থানীয় গ্রামবাসীদের শিল্পকর্মের এক প্রতীক পুরুলিয়া জেলার পাখি পাহাড়।

স্থানীয় গ্রামবাসীদের শিল্পকর্মের এক প্রতীক পুরুলিয়া জেলার পাখি পাহাড়।

পুরুলিয়ার নাম শুনলেই আমাদের মনে প্রথমেই ভেসে ওঠে চড়িদা গ্রামের কথা। ভেসে ওঠে লাল মাটির রাস্তায় আদিবাসী সম্প্রদায়ের ছবি। যে...Read more

View 82,898 | Like () | Comments (0)

জমি কেনার আগে অবশ্যই যে বিষয় গুলো যাচাই-বাছাই করবেন

জমি কেনার আগে অবশ্যই যে বিষয় গুলো যাচাই-বাছাই করবেন

জমি কেনার আগে অবশ্যই যে বিষয় গুলো যাচাই-বাছাই করবেন সেগুলো নিচে দেওয়া হল। ০১) প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা,...Read more

View 46,870 | Like () | Comments (0)

আপনি অপরকে যেটা দেবেন, সেটা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই?

আপনি অপরকে যেটা দেবেন, সেটা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই?

একটি গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন...Read more

View 16,622 | Like () | Comments (0)

ট্রেনের কোচ ও বগির পার্থক্য কি?

ট্রেনের কোচ ও বগির পার্থক্য কি?

অধিকাংশ মানুষ ট্রেনের কোচকেই বগি বলে থাকেন, আমরা যখন কোনো ট্রেনের লোড উল্লেখ করে ০৮/১৬, ১০/২০ অথবা ১৫/৩০ বলে থাকি...Read more

View 38,917 | Like () | Comments (0)