দেশের প্রথম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনে।

দেশের প্রথম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনে।

দেশের প্রথম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনে যা থাকছে তা হল। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়াতে ২৯ একর জমিতে নির্মিত হয়েছে ১ লাখ ৮৭ হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন ছয়তলা ভবনের এই রেল স্টেশন। সেখানে রয়েছে পাঁচ তারকা মানের হোটেল, শপিংমল, রেস্টুরেন্ট, শিশুযত্ন কেন্দ্র, পোস্ট অফিস, কনভেনশন সেন্টার, ইনফরমেশন বুথ, এটিএম বুথ, মসজিদ, লাগেজ রাখার লকারসহ অত্যাধুনিক সব সুবিধা। যা ইতোমধ্যে দেশি-বিদেশি পর্যটকদের প্রশংসা কুড়িয়েছে। উদ্বোধনের অনেক আগেই পর্যটকরা ঘুরে গেছেন আইকনিক এই রেল স্টেশন। আক্ষরিক অর্থে ঝিনুক না হলেও সমুদ্র দেখতে এসে প্রথম দর্শনেই সামুদ্রিক আবহ পাওয়া যাবে গোটা স্টেশনে। কেবল আসা-যাওয়ার জন্যই হয়নি এই স্টেশন, দৃষ্টিনন্দন করতে দেওয়া হয়েছে এর বহুমাত্রিক রূপও। নান্দনিক ডিজাইন আর নির্মাণ শৈলীর পাশাপাশি বহুমাত্রিক পরিধি নিয়ে গড়ে ওঠা এই স্টেশন তাই পরিণত হয়েছে দর্শনার্থীদের বিনোদনের নতুন গন্তব্য। সরেজমিন দেখা যায়, চোখ ধাঁধানো আইকনিক স্টেশনটির সৌন্দর্য ফুটিয়ে তুলতে চারপাশে ব্যবহার হয়েছে কাঁচ। ছাদের ওপর ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল ক্যানোফি। ফলে দিনের বেলা বাড়তি আলো ব্যবহার করতে হবে না স্টেশনে। আর এই আধুনিক নির্মাণ শৈলীর কারণেই একে বলা হচ্ছে গ্রিন স্টেশন। একই সঙ্গে সুবিশাল চলন্ত সিঁড়ি দিয়ে উঠে দোতলা থেকে নামতে হবে ট্রেনের প্ল্যাটফর্মে। আর আসার যাত্রীরা বের হবেন নিচ থেকে। যার জন্য রয়েছে ৪টি চলন্ত সিঁড়ি। স্টেশনের ভেতরেই রয়েছে ৭টি টিকিট কাউন্টার। পর্যটকরা চাইলেই নির্দিষ্ট লকারে তার ব্যাগ রেখে ঘুরে আসতে পারবেন পুরো কক্সবাজার শহর। এই আইকনিক স্টেশনের স্থপতি মো.ফয়েজ উল্লাহ বলেন, কক্সবাজার রেলস্টেশন ডিজাইন করার সময় একটা অনুপ্রেরণা নিই। ঝিনুক ও শামুকের গঠনটা বাইরে থাকে, আর বাকি শরীরের অংশটুকু ভেতরে আবৃত থাকে। আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে পুরো রেলস্টেশনটাকে একটা ছাউনি দিয়ে ঢেকে দিয়েছি।

View 32,612 | Like () | Comments (0)
Profile Photo

রমনা রেসকোর্স থেকে সোহরাওয়ার্দী উদ্যান।

রমনা রেসকোর্স থেকে সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এক...Read more

View 11,109 | Like () | Comments (0)

দুর্বার মারুফার জীবনের গল্প।

দুর্বার মারুফার জীবনের গল্প।

সৈয়দপুরের প্রত্যন্ত এক এলাকা ঢেলাপীর। সেই ঢেলাপীর থেকে ক্রিকেটার মারুফার রাজধানী শহর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওঠে আসার গল্পটা রূপকথাকেও...Read more

View 11,455 | Like () | Comments (0)

মেধার চর্চা আজকাল নেই, চারদিকে পরচর্চা!

মেধার চর্চা আজকাল নেই, চারদিকে পরচর্চা!

একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রসিকতা করে মাইকেল মধূসুদন দত্তকে বললেন - মাইকেল, তুমি কি ইংরেজি বর্ণমালার E কে বর্জন করে একটি...Read more

View 13,076 | Like () | Comments (0)

এয়ারপোর্টে এখন থেকে যে সব সুবিধা পাবেন যাত্রীরা!

এয়ারপোর্টে এখন থেকে যে সব সুবিধা পাবেন যাত্রীরা!

ড. মো ইউনুস স্যার এয়ারপোর্টে এখন থেকে যে সব সুবিধা পাবেন যাত্রীরা তাই নিচে উপস্থাপন করা হল। ১। সকলের জন্য ফ্রি...Read more

View 107,148 | Like () | Comments (0)

জেমস ওয়েব দেখেছে ১১ বিলিয়ন বছর আগের এক ভয়ংকর গ্যালাক্সি সংঘর্ষ!

জেমস ওয়েব দেখেছে ১১ বিলিয়ন বছর আগের এক ভয়ংকর গ্যালাক্সি সংঘর্ষ!

জেমস ওয়েব টেলিস্কোপ এবার যা দেখেছে, তা আমাদের মহাবিশ্বের ইতিহাসের ধারণাই বদলে দিতে পারে! 🌍 ১১ বিলিয়ন বছর আগে দুটি...Read more

View 37,651 | Like () | Comments (0)

শেষ সময়ে আপনি আফসোস করবেন কেন?

শেষ সময়ে আপনি আফসোস করবেন কেন?

জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা। তাই যখন কোনো কিছুকে বুঝতে পারবেন না, তখন শান্ত থেকে নিজেকে বুঝিয়ে নেওয়াই...Read more

View 15,088 | Like () | Comments (0)

যোগ্যতা বলতে কী বুঝ?

যোগ্যতা বলতে কী বুঝ?

যোগ্যতার ৪টি উপাদান নিচে দেওয়া হল। ১। জ্ঞান ২। দক্ষতা ৩।মূল্যবোধ ও ৪ দৃষ্টিভঙ্গি। ১) জ্ঞান :...Read more

View 44,883 | Like () | Comments (0)

উত্তর ইতালির একটি ন্যাশনাল পার্কে ২১ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ!

উত্তর ইতালির একটি ন্যাশনাল পার্কে ২১ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ!

উত্তর ইতালির একটি ন্যাশনাল পার্কে ২১ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। তাও আবার একটি-দুটি নয়, হাজার হাজার। এই...Read more

View 25,481 | Like () | Comments (0)

মানসিক ভাবে ভালো থাকার উপায় কি?

মানসিক ভাবে ভালো থাকার উপায় কি?

মানসিক ভাবে ভালো থাকার উপায় নিচে দেওয়া হল। গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নি। গাধাও মোট বয় না, ধোপারা...Read more

View 13,937 | Like () | Comments (0)

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। সমীক্ষায় দেখা যায় বাঘ ও সিংহের মধ্যে লড়াইয়ে...Read more

View 119,704 | Like () | Comments (0)