নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না। আপনার ইনকাম কম থাকতে পারে, আপনার দামী গাড়ি, অট্টালিকা না থাকতেই পারে, আপনার হাতে দামী মোবাইল না থাকতেই পারে, আপনি নিজে হয়তো স্বল্প বেতনের চাকুরে বা ছোটো খাটো একটা ব্যবসা করেন। আপনার বাবা হয়তো সামান্য ক্ষেত মজুর, হতেই পারে নিম্ন বিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ আপনি, তার মানে এই নয় আপনি নিজেকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। হতে পারে আপনার আত্মীয় বা বন্ধুটি ধনী পরিবারের কেউ, তার অগাধ সম্পত্তি থাকতেই পারে। আপনি হয়তো তার কাছে কোনো ভাবে ঋণী, বিপদের দিনে তার কাছ থেকে হয়তো একটা বড়ো সাহায্যও নিয়েছেন, তার মানে এই নয় আপনি তার দাসত্ব সব সময় মেনে নেবেন। এমন নয় যে তার কাছে ঋণী বলে তার ব্যক্তিগত সমস্ত কাজ আপনি করে দিতে বাধ্য থাকবেন, এমনটা নয় যে নিজের সময়, নিজের কাজকে অবহেলা করে সব সময় তার কৃতজ্ঞতার দাম দিতে আপনি বাধ্য থাকবেন। কথাগুলো কেন বললাম জানেন, আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে, যারা অন্যের উপকার করে শুধুমাত্র অপরদিকের মানুষটাকে নিজের বশে রাখবে বলে। মানে সে উপকার করেছে মানে আপনি তার গোলামি করতে বাধ্য। সারা জীবন তাকে কৃতজ্ঞতার দাম দিয়ে যেতে হবে। কিন্তু কেন? একটা কথা মাথায় রাখতে হবে, যার সাথে থাকছেন, যাকে বন্ধু বলে জেনেছেন, যাকে আপন বলে জীবনে গ্রহণ করেছেন , তার কাছে যেমন সহযোগিতার আশা করবেন, তেমনি তার কাছ থেকে কতটা সম্মান পাচ্ছেন সেটাও অবশ্যই দেখবেন। আপনার সময়, আপনার কাজ, পারিবারিক অবস্থা, এগুলোকে যদি সে ছোটো করে দেখে, তাহলে জানবেন, আপনি তার কাছে নিরাপদ নন। আপনি তার থেকে উপকার নিয়েছেন মানে আপনি তার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তার গোলাম নন। কে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, বা কার কাজ আপনি ভালোবেসে করছেন, এ দুটোর মধ্যে তফাৎ আছে। নিজের আত্মসম্মানের সাথে কখনোই আপোষ করবেন না। গরীব হতেই পারেন, ইনকাম কম থাকুক, আত্মসম্মান যেন ভরপুর থাকে।
Life Story
Public . 12-Jan-2026কেন নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না?