জীবন আপনাকে চাপ দেবে। কারণ সে চায়, আপনি কয়লা হয়ে ভেঙে পড়ুন আর হীরা হয়ে বেরিয়ে আসুন। এই চাপটা আসলে কোনও শাস্তি না,বরং এটা একটা পরীক্ষা। সহজ পথে চললে কখনোই ভেতরের শক্তিটা বেরিয়ে আসেনা। যখন দায়িত্ব বাড়ে, যখন ব্যর্থতা এসে দাঁড়ায়, যখন মানুষ ভুল বোঝে, তখনই জীবন আসল প্রশ্নটা করে:আপনি কি পালাবেন, নাকি দাঁড়িয়ে থাকবেন? চাপের নিচেই মানুষের আসল রূপ তৈরি হয়।কয়লা আর হীরার শুরু এক জায়গা থেকে হলেও,পার্থক্যটা হয় সহ্য করার ক্ষমতায়। কয়লা চাপ সহ্য করতে না পেরে ভেঙে যায়। আর হীরা একই চাপকে নিজের শক্তিতে বদলে নেয়। ঠিক তেমনি, আপনার কষ্ট, দুশ্চিন্তা, অপমান সবই আপনাকে শেষ করার জন্য না; এগুলো আপনাকে শক্ত, পরিষ্কার আর দামী করে তুলতে আসে। এই পথে হাঁটতে গেলে একাকীত্ব আসবে, সন্দেহ আসবে, নিজের উপরই বিশ্বাস হারানোর মুহূর্ত আসবে। কিন্তু সেখানেই থেমে গেলে আপনি শুধু একটা গল্প হয়েই থাকবেন। আর যদি লেগে থাকেন, যদি প্রতিদিন নিজেকে একটু করে গড়ে তুলেন, তাহলে একদিন এই চাপই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। মানুষ তখন বলবে না আপনি কত কষ্ট পেয়েছেন, বলবে, আপনি কতটা বদলে গেছেন। তাই চাপকে ভয় পাবেন না। জীবন যখন বেশি চাপ দিচ্ছে, বুঝে নিবেন, সে আপনাকে ভাঙতে না, তৈরি করতে চায়। সিদ্ধান্তটা আপনার হাতে! আপনি কি মুহূর্তের ভারে ভেঙে পড়বেন, নাকি সময়ের সাথে সাথে নিজেকে হীরার মতো উজ্জ্বল করে তুলবেন।
Life Story
Public . 24-Jan-2026কেন জীবন আপনাকে চাপ দেবে?