কেন কারো কাছে থেকে কোন কিছু আশা করতে নেই?

কেন কারো কাছে থেকে কোন কিছু আশা করতে নেই?

জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না, তাদের ওপর রাগ পুষে রাখবেন না। কারণ, আপনার বাবা-মা ছাড়া, আপনার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আপনার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে আপনি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ মানুষের প্রতিটি পদক্ষেপের পিছনে উদ্দেশ্য থাকে। একজন ব্যক্তি আজ আপনার সাথে ভালো তার মানে এই নয় যে সে সবসময়ই তাই থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবে বসবেন না। জীবনে কিছুই বা কেউই অপরিহার্য না, যা আপনাকে পেতেই হবে। একবার যখন আপনি আমার এই কথার গভীরতা উপলব্ধি করতে শিখে যাবেন, আপনার জীবনের পথচলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন কাঙ্ক্ষিত কিছু হারাবেন, কিংবা কাছের মানুষদের বিপদের মুহূর্তে পাশে পাবেন না। প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই না। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হয়। তাই কখনোই প্রেম-ভালোবাসার মাধুর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না, পৃথিবীতে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। আজ যদি আপনার শখের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরুন, সময় আপনার সব ব্যথা মুছে দেবে। জীবন অনেক বড় ব্যাপার, জীবন মানে শুধু প্রেম ভালোবাসা নয়। তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই? আছে, কিন্তু সেটা দুর্লভ বস্তু, সবার ভাগ্যে জোটে না। যদি আপনি তার সন্ধান পেয়ে থাকেন, আগলে রাখুন। তবে সাবধান! বেশিরভাগ মানুষ সস্তা প্রেমকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করে। আপনি আপনার কথার মর্যাদা রাখবেন, কিন্তু অন্যদের কাছে সেটা প্রত্যাশা করবেন না। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, তবে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহারটাই করবে এই আশা করবেন না। যদি আপনি আমার কথার অর্থ বুঝতে না পারেন, তাহলে শুধু শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবেন। এই পৃথিবীতে সাকসেস হওয়ার কোনো শর্টকাট নেই। অনেক সফল লোক আছে যারা উচ্চশিক্ষিত নয়, এর মানে এই নয় যে আপনিও শিক্ষা অর্জন ছাড়াই সফল হবেন। কেউ ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হতেই পারে, তবে এজন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভুলেও অর্থ, পদ, সম্মান এই শব্দগুলোর জন্য লালায়িত হবেন না। যোগ্যতা অর্জন করুন, ওই শব্দগুলোই আপনার পিছনে ছুটবে। কখনো প্রজাপতির পেছনে দৌড়াবেন না, ফুলের চাষ করুন, প্রজাপতিরাই আপনার পিছনে দৌড়াবে। মনে রাখবেন, জীবন অনেকটা মেয়েদের মতো, আপনি তার বিষয়ে যত বেশি নির্মোহ হবেন, সে আপনাকে তত উপরে স্থান দেবে।

0 0 Reacts 0 View 47,397 Comment 0
Profile Photo

পরিস্থিতি কেন কখনোই অনুকূলে থাকে না?

পরিস্থিতি কেন কখনোই অনুকূলে থাকে না?

পরিস্থিতি কখনোই অনুকূলে থাকে না। দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র। এখানে প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হয়, হতে হচ্ছে। সমাজ কেন্দ্রিক, পরিবার...Read more

0 0 Reacts 0 View 104,331 Comment 0

আপনি যা ভাবেন তাই'ই হতে পারবে?

আপনি যা ভাবেন তাই'ই হতে পারবে?

আপনি যা ভাবেন, আপনার মস্তিষ্ক ঠিক সেটাই খুঁজে বেড়ায়! ভেবেছেন হুট করে একটা নতুন বাইক কিনবেন? দেখবেন, রাস্তায় বের হলেই চোখে...Read more

0 0 Reacts 0 View 38,277 Comment 0

আপনি মেয়ের বিয়ে কবে দিবেন?

আপনি মেয়ের বিয়ে কবে দিবেন?

সামাজিক অবক্ষয় ব্যাপারটা বেশ মজার। ভোগ করতে ভালো লাগে, ভিকটিম হলে ভালো লাগে না। দুপুর ৩টার দিক, একটা রেস্টুরেন্টে এক...Read more

0 0 Reacts 2 View 96,718 Comment 0

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায়!

বৃদ্ধ বয়সে ভালো থাকার ২০ উপায় নিচে তুলে ধরা হল। ১. সন্তানদের জীবনে বেশি জড়িয়ে পড়বেন না। ২. নাতি নাতনিদের লেখাপড়ার বিষয়ে...Read more

0 0 Reacts 1 View 94,141 Comment 0

তীব্র গরমে কিভাবে ঠান্ডা হওয়া যায়!

তীব্র গরমে যেভাবে ঠান্ডা থাকতে পারেন। গ্রীষ্মকাল অনেকের কাছে পছন্দের হতে পারে, কিন্তু তাপপ্রবাহ আমাদের শরীরের জন্য অনেক সময়। ০১) ক্ষতির...Read more

0 0 Reacts 1 View 60,795 Comment 0

বই কোথায় পড়বেন?

বই কোথায় পড়বেন?

বিভিন্ন সময়ের জরিপ ও মন্ত্যবের হিসেবে, যারা বই পড়তে ভালোবাসেন বা পড়ার ইচ্ছা রাখেন, তাদের মতে সবথেকে বড় বাধা হচ্ছে...Read more

0 0 Reacts 0 View 106,124 Comment 0

কিভাবে নিজের মূল্য নিজেই তৈরি করবেন?

কিভাবে নিজের মূল্য নিজেই তৈরি করবেন?

যেভাবে নিজের মূল্য নিজেই তৈরি করবেন তাই নিচে তুলে ধরা হল। মানুষের পেছনে দৌড়ে, কারও মন জুগিয়ে, কারও জুতা পরিষ্কার করে। কখনোই।সত্যিকারের...Read more

0 0 Reacts 0 View 37,550 Comment 0

পরিবর্তনটা আপনি কিভাবে আনবেন?

পরিবর্তনটা আপনি কিভাবে আনবেন?

পরিবর্তনটা আপনাকেই আনতে হবে, আপনার পরিবর্তনের দায়িত্ব কেউ হাতে তুলে নেবে না। অন্যের সময় কোথায় এমনটা করার? স্বপ্নটা আপনাকেই সাজাতে হবে।...Read more

0 0 Reacts 0 View 64,945 Comment 0

বেকার হয়ে বেঁচে থাকা মানে কি?

বেকার হয়ে বেঁচে থাকা মানে কি?

একটা ছেলে যখন বেকার থাকে, তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের...Read more

0 0 Reacts 0 View 65,124 Comment 0

১৮ থেকে ২৫ বছর বয়সে আপনার কি করা উচি

১৮ থেকে ২৫ বছর বয়সে আপনার কি করা উচি

বয়স যদি হয় ১৮-২৫ তাহলে এই বিষয়গুলো আপনার জন্য। ০১) যাদের পাসপোর্ট নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে...Read more

0 0 Reacts 0 View 108,389 Comment 0