আপনি অপরকে যেটা দেবেন, সেটা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই?
একটি গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন।
একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে।
কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন।
মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল।
যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে।
শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে,পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।
আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময়
ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক।
মাখনের রোলগুলো ওজন করতেই! উনি দেখলেন মাখনের ওজন আসলে ১ কেজি নয়! তা প্রতিটা আছে ৯০০ গ্রাম করে।
পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন।
দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন,বেরিয়ে যাও আমার দোকান থেকে।
এবার থেকে কোন বেঈমান চিটিং বাজের সাথে ব্যবসা কর। আমার দোকানে আর কোনদিন পা রাখবে না।
৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাইনা।
কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা! দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ, দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই।
তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটা দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম!
শিক্ষণীয় বিষয়:
আপনি অপরকে যেটা দেবেন, সেটা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই?
সেটা সম্মান হোক কিংবা ঘৃণা।
2
0
0
Reacts
2
View
16,624
Comment
0
ফ্লাশলাইট পিস্তল!
ফ্লাশলাইট পিস্তল, ১৯ শতকের একটি বিশেষ ধরনের অস্ত্র ছিল, যা পিস্তলের সাথে একত্রিত একটি ফ্ল্যাশলাইট সংযুক্ত ছিল।
এই অস্ত্রটির ধারণা ছিল...Read more
0
0
0
Reacts
0
View
106,445
Comment
0
ভাবুন তো আপনি আমি কোথায়?
আমি কোথায়?
উত্তর: বাংলাদেশে।
বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।
এশিয়া কোথায়?
উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।
পৃথিবী কোথায়?
উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের...Read more
0
0
0
Reacts
0
View
59,500
Comment
0
ইরানের ইসফাহানে অবস্থিত শাহ মসজিদের ইওয়ান প্রবেশপথ!
ইরানের ইসফাহানে অবস্থিত শাহ মসজিদের ইওয়ান প্রবেশপথে শোভিত মুকার্নাস ভল্টিং—ইসলামি স্থাপত্যের এক অতুলনীয় বিস্ময়।
১৬১১ থেকে ১৬২৯ সালের মধ্যে সাফাভি...Read more
0
0
0
Reacts
0
View
25,946
Comment
0
শেষ সময়ে আপনি আফসোস করবেন কেন?
জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষকে চেনা।
তাই যখন কোনো কিছুকে বুঝতে পারবেন না, তখন শান্ত থেকে নিজেকে বুঝিয়ে নেওয়াই...Read more
3
0
0
Reacts
3
View
15,088
Comment
0
নেপালের এই বিলুপ্তপ্রায় প্রাণীটি হঠাৎ নজরে আশায় চিন্তিত বিজ্ঞানীরা!
নেপালের এই বিলুপ্তপ্রায় প্রাণীটি হঠাৎ নজরে আশায় চিন্তিত বিজ্ঞানীরা! বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী প্রানীটি হারিয়ে গিয়েছিল প্রায় ২০০ বছর আগে।
তবে...Read more
0
0
0
Reacts
0
View
82,761
Comment
0
বাঁশ সম্পর্কে কিছু তথ্য
বাঁশ সম্পর্কে কিছু তথ্য নিচে দেওয়া হল।
০১) দ্রুত বৃদ্ধি: বাঁশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। এটি ২৪ ঘন্টায় ৪৭.৬...Read more
1
0
0
Reacts
1
View
92,478
Comment
0
ঐতিহাসিক আহসান মঞ্জিলের এক অসাধারণ দৃশ্য!
এই ছবিটি ঐতিহাসিক আহসান মঞ্জিলের এক অসাধারণ দৃশ্য, যা ফটোগ্রাফার ফাত্তাহ তানভীর সম্ভবত ২০০৫ সালের দিকে বুড়িগঙ্গা নদীর তীর...Read more
0
0
0
Reacts
0
View
42,035
Comment
0
Mr. Bean এর পেছনের মানুষটার গল্প!
আজ যাকে গোটা দুনিয়া Mr. Bean নামে চেনে,
সেই মানুষটির আসল নাম হচ্ছে রোয়ান অ্যাটকিনসন।
ছোটবেলায় তিনি মুখ খুললেই তার জড়তা...Read more
0
0
0
Reacts
0
View
59,887
Comment
0
পঞ্চগড় জেলার অজানা কিছু তথ্য!
ভারতে না গিয়ে যারা দুধের স্বাদ ঘোলে মেটাতে চান, তাদের জন্য নির্ভরযোগ্য এক গন্তব্য পঞ্চগড়। এই জেলার তিন দিক থেকেই...Read more
0
0
0
Reacts
0
View
105,406
Comment
0
যা কার্যকর তা কেন বদলায় না?
৭৫০ বছর পার হয়েছে, চশমার মূল নকশা বদলায়নি। ১৭,৫০০ বছর পার হয়েছে, সেলাইয়ের সুচ আজও সুচই।
এই চারটি নিত্যব্যবহার্য বস্তু মানব...Read more
0
0
0
Reacts
0
View
21,405
Comment
0