চীনা নাবিক পুন লিম ইতিহাসে নিজের নাম লিখেছেন এক ব্যতিক্রমী ও ভয়াল অভিজ্ঞতার মাধ্যমে। ১৯৪২ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তার জাহাজ জার্মান ইউ-বোটের হামলায় ডুবে যায়। বাকিরা নিখোঁজ, কিন্তু লিম বেঁচে ছিলেন- একটি ছোট লাইফর্যাফটে ভেসে চলেছিলেন ১৩৩ দিন, একেবারে একাকী সমুদ্রে! এই দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য তিনি মাছ ধরে, বৃষ্টির পানি পান করে, এমনকি পাখির রক্ত পান করে তিনি টিকে ছিলেন। একবার তিনি পানির জগ দিয়ে একটি হাঙর পর্যন্ত মেরে খেয়েছিলেন! ১৩৩ দিনের অবিশ্বাস্য লড়াই শেষে তাঁকে উদ্ধার করা হয় ব্রাজিলের উপকূল থেকে। এই ঘটনা তাঁকে এনে দেয় সর্বোচ্চ সময় একাকী সমুদ্রে ভেসে থাকার বিশ্বরেকর্ড। পুন লিম নিজে কখনো এই রেকর্ডের জন্য গর্ব করেননি। বরং তাঁর একটি বিনম্র উক্তি আজও স্মরণীয়! আমি আশা করি, কেউ কোনোদিন এই রেকর্ড ভাঙতে বাধ্য হবে না।
Bangla Facts
Public . 19-Jun-2025চীনা নাবিক পুন লিম ইতিহাসে নিজের নাম যেভাবে লিখেছেন!