টাকাই সবকিছু নয়! এই কথাটি বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন!

টাকাই সবকিছু নয়! এই কথাটি বলা যত সহজ, মানা ঠিক ততটাই কঠিন!

টাকাই সবকিছু নয়! এই কথা বলা যত সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত নয়। যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বর শোনা হয় না, তার দুঃখ-ব্যথা অনুভব করা হয় না। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে, তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না, সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলার, অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য। টাকা না থাকলে আপনি আপনার স্ত্রীর শখ পূরণ করতে পারবেন না, আপনার সন্তানের মুখে হাসি ফোটাতে পারবেন না, আপনার মা-বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু পর্যন্ত করাতে পারবেন না। টাকা না থাকায়, অনেক বাবা-মা বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক মানুষ নিজের স্বপ্ন ছুঁতে না পেরে আত্মহত্যা করে, কেবল টাকার অভাবে। টাকা না থাকলে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন, কেউ মূল্য দেবে না। আপনি যতই সম্পর্ক ধরে রাখতে চান, শখের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে। এই সমাজ কেবল তখনই আপনাকে আপন ভাবে, যখন আপনার হাতে টাকা থাকে। আর যদি না থাকে, তখন আপনি তাদের চোখে শুধু একটা ‘বোঝা’। টাকা ছাড়া সুখ কেনা যায় না, ভালোবাসার মানুষটাকে পাশে রাখতেও টাকা লাগে। টাকা না থাকলে, সময়ের সাথে সাথে সবাই দূরে সরে যায়। কারণ এই সমাজ কআরো স্বপ্ন পূরণের দায় নেয় না। কেউ যদি ভাবে, কিছু মানুষ কেন কেবল টাকার পেছনে ছোটে, তবে সে বোঝে না, যারা টাকার পেছনে ছোটে, তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর, তারা জানে সন্তানের মুখে একটু হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তারা জানে সম্পর্ক টিকিয়ে রাখতে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয়। টাকাই কি সব? না, তা হয়তো নয়। কিন্তু টাকাই সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের বোঝা উচিত, সুখ যদি না-ও কেনা যায়, সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয়। জীবন শুধু আবেগ দিয়ে চলে না, চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে। ভালো লাগলে লাইক দিয়ে প্রোফালটি ফলো করে দিন প্লিজ।

View 46,865 | Like () | Comments (0)
Profile Photo

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার! মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায়...Read more

View 59,356 | Like () | Comments (0)

জীবনের প্রতিটি অধ্যায়ে কেন সমস্যা দুশ্চিন্তা থাকে?

জীবনের প্রতিটি অধ্যায়ে কেন সমস্যা দুশ্চিন্তা থাকে?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের...Read more

View 46,470 | Like () | Comments (0)

বেশি করলে চালাকি, পরে বুঝবেন জ্বালা কী?

বেশি করলে চালাকি, পরে বুঝবেন জ্বালা কী?

বেশি করলে চালাকি, পরে বুঝবেন জ্বালা কী এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। ১. মিষ্টি বিক্রেতা মনে করে, আমি তো মিষ্টি...Read more

View 64,794 | Like () | Comments (0)

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা দুশ্চিন্তা থাকে কেন?

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা দুশ্চিন্তা থাকে কেন?

এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের...Read more

View 115,507 | Like () | Comments (0)

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

কেন অভিযোগ করা বন্ধ করবেন?

অভিযোগ করা বন্ধ করে দিন। ভুল ধরা কমিয়ে দিন। দোষ দেখা বন্ধ রাখুন। যার গোল্লায় যাওয়ার, সে গোল্লায় যাক। যার...Read more

View 36,782 | Like () | Comments (0)

পকেট যত গরম, সমাজ তত নরম!

পকেট যত গরম, সমাজ তত নরম!

পকেট যত গরম, সমাজ তত নরম! এটা শুধু একটা বাক্য না, এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। তুমি যত বড় মনের...Read more

View 67,225 | Like () | Comments (0)

আপনি ভালো না থাকার কারণ কি?

আপনি ভালো না থাকার কারণ কি?

আপনি ভালো না থাকার কারণ আপনি নিজেই। আপনি বাসার পাশে ফুলের চাষ করলে প্রজাপতি আর মৌমাছির দেখা পাবেন। আবার বাসার...Read more

View 34,663 | Like () | Comments (0)

বয়সের সাথে সাথে উপলব্ধি করার বিষয় গুলো কি?

বয়সের সাথে সাথে উপলব্ধি করার বিষয় গুলো কি?

বয়সের সাথে সাথে উপলব্ধি করার বিষয় গুলো নিচে দেওয়া হলো। ০১. কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয়। জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের...Read more

View 58,494 | Like () | Comments (0)

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল কি?

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল কি?

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল নিচে তুলে ধরা হল। ০১। পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসা:- আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে...Read more

View 19,558 | Like () | Comments (0)

কেন অন্যের সমস্যা সমাধানে সব সময় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বেন না?

অন্যের সমস্যা সমাধানে সব সময় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বেন না। আপনার আত্মীয় বা প্রতিবেশী কোনো সমস্যায় পড়লো। সেই সমস্যা সমাধান করার...Read more

View 25,672 | Like () | Comments (0)