সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল কি?

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল কি?

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল নিচে তুলে ধরা হল। ০১। পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসা:- আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য না করে, তাহলে সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে। বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না, তাই অন্যের ছায়ায় না থেকে নিজের জন্য নতুন জায়গা তৈরি করতে হবে। প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত, যেখানে নতুন কিছু শেখার সুযোগ থাকবে। ০২। সাময়িক পিছিয়ে যাওয়া – সফলতার জন্য প্রস্তুতি:- অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয়। পেস বোলাররা যেমন গতি বাড়াতে পেছনে সরে আসে, তেমনি আপনাকেও মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে। সমালোচনা আসবেই, কিন্তু একদিন সেই সমালোচনাকারীরাই আপনার প্রশংসা করবে। মনে রাখতে হবে ❝Success is the best revenge❞ ০৩৷ নির্দিষ্ট একটি স্কিল ডেভেলপ করা:-আজকের দুনিয়ায় একটি ভালো স্কিল! আপনাকে ডিগ্রির থেকেও বেশি প্রোডাক্টিভ করতে পারে। নিচের যেকোনো একটি স্কিলে দক্ষতা অর্জন করুন: 🔹ভিডিও এডিটিং 🔹গ্রাফিক ডিজাইন 🔹কোডিং 🔹ইউটিউবিং 🔹কন্টেন্ট রাইটিং 🔹রান্নাবান্না ইত্যাদি। একটানা ছয় মাস একটি স্কিলের পেছনে লেগে থাকুন, দক্ষতা আসবেই। ০৪। একজন মেন্টর খুঁজে নেওয়া:- সফলতার জন্য একজন উপযুক্ত মেন্টর নির্বাচন করুন। তার গাইডলাইন অনুসরণ করুন, ভালো বই পড়ুন, কোর্স করুন, ইউটিউব ভিডিও দেখুন। সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন। ০৫৷ অর্থের সঠিক ব্যবহার ও ভ্রমণের অভিজ্ঞতা:- অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন। একটি একটি করে দেশ ভ্রমণ করুন, এতে করে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা তৈরি হবে। ইন্টারন্যাশনাল কালচারের সাথে পরিচিত হলে বড় দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে। ০৬। প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকা:- অলস বা নেতিবাচক মানসিকতার মানুষের সঙ্গ এড়িয়ে চলুন। উদ্যমী, পরিশ্রমী ও সৎ মানুষের সাথে সময় কাটান, তাদের থেকে শেখার চেষ্টা করুন। ০৭। নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া:- সুস্থ শরীর মানেই সুস্থ মন, তাই নিজের স্বাস্থ্য ও ফিটনেসের দিকে মনোযোগ দিন। জিম করুন বা বাড়িতে ব্যায়াম করুন, মাত্র ছয় মাসের মধ্যেই শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে। নিয়মিত ব্যায়াম করলে শক্তিশালী হাত, পেশিবহুল বুক ও মজবুত পা গঠন করা সম্ভব। ০৮। সফল ব্যক্তিদের কৌশল ও অভ্যাস অনুসরণ করা। নীচে কয়েকজন সফল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ কৌশল তুলে ধরা হলো: 🔹এলন মাস্ক:- দিনে ১২-১৬ ঘণ্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী। 🔹ওয়ারেন বাফেট:- প্রতিদিন ৮ ঘণ্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন। 🔹স্টিভ জবস:- সিম্পল ও ফোকাসড থাকার ওপর জোর দিতেন, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন। 🔹বিল গেটস:- নতুন স্কিল শেখার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করতেন। ০৯। দরকারি বই পড়া ও গবেষণা করা: সফলতা অর্জনের জন্য নিচের কিছু বই পড়তে পারেন। 🔹Atomic Habits - James Clear (অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সফল হওয়ার কৌশল) 🔹Deep Work - Cal Newport (গভীর মনোযোগ দিয়ে কাজ করার দক্ষতা) 🔹The 7 Habits of Highly Effective People - Stephen Covey (সফল ব্যক্তিদের মূল অভ্যাস) 🔹Think and Grow Rich - Napoleon Hill (আর্থিক স্বাধীনতা অর্জনের পথ) ১০। ধৈর্য ও একাগ্রতা ধরে রাখা:- দ্রুত সফলতা আসে না, এজন্য ধৈর্য ধরতে হবে। দৈনিক ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই দীর্ঘমেয়াদে বড় সাফল্য অর্জন করা সম্ভব। ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান। শেষ কথা:- সফলতা একদিনে আসে না, তবে যদি পরিকল্পিতভাবে নিজেকে ডেভেলপ করেন, তাহলে একদিন অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের স্কিল উন্নয়ন করুন, পরিশ্রম করুন, সঠিক সিদ্ধান্ত নিন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই!

0 0 Reacts 0 View 19,724 Comment 0
Profile Photo

কেন নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার?

নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারণ ব্যাক্তিগত জিনিস গুলো পাবলিক করলে, সমস্যা কমার বদলে...Read more

0 0 Reacts 0 View 252 Comment 0

যে যন্ত্রণা মানুষকে পুরোপুরি বদলে দেয়?

যে যন্ত্রণা মানুষকে পুরোপুরি বদলে দেয়?

যে যন্ত্রণা মানুষকে পুরোপুরি বদলে দেয়, সেই যন্ত্রণার গল্প কেউ শুনলো না। শুনলেও বুঝলো না। শুধু অতটুকুই বুঝলোঃ মানুষটা আর...Read more

0 0 Reacts 1 View 58,720 Comment 0

কেন বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

কেন বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের। ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সবাই ড্রেসিং রুমে ফিরে যায়।...Read more

0 0 Reacts 1 View 103,097 Comment 0

ভুল করতে কেন ভয় পেয়ো না?

ভুল করতে কেন ভয় পেয়ো না?

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল...Read more

0 0 Reacts 0 View 59,545 Comment 0

বিশ্বাসের বাজার কেন মন্দা?

বিশ্বাসের বাজার কেন মন্দা?

জীবনে কার পক্ষে দাঁড়াচ্ছেন, কার জন্য লড়ছেন তা ভেবে-মেপে নেবেন। যাকে বাঁচাতে সাঁতরাতে নামলেন, সে যদি আপনার ডুবে যাওয়া উপভোগ...Read more

0 0 Reacts 0 View 38,791 Comment 0

কোন কৌশল জানা থাকলে আপনি সবার প্রিয় হবেন?

কোন কৌশল জানা থাকলে আপনি সবার প্রিয় হবেন?

যে কৌশল জানা থাকলে আপনি সবার প্রিয় হবেন তাই নিচে তুলে ধরা হল।


  • কখন কোন কথাটা বলতে হবে,এটা জানাটা খুবই জরুরী।
  • কখন...Read more

0 0 Reacts 1 View 232 Comment 0

জীবনে খুশি থাকার উপায় কি?

জীবনে খুশি থাকার উপায় কি?

জীবনে খুশি থাকার জন্য আমি শুধু একটা ছোট নিয়ম মেনে চলি তাহলে আমরা খুশি থাকতে পারি। যা হারিয়েছি, তা আমার নসিবে...Read more

0 0 Reacts 1 View 59,074 Comment 0

পুরুষের জীবন এক নীরব যুদ্ধ!

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর। কখনো সে উঁচু পাহাড় ডিঙায়, কখনো অন্ধকার গলিতে পথ হারায়। জীবনের প্রতিটি মুহূর্ত...Read more

0 0 Reacts 0 View 94,601 Comment 0

পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়া কেন উচিত?

পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়া কেন উচিত?

পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়া কেন উচিত তাই নিচে উদাহরণ সহ তুলে ধরা হল। Sabila Nur যদি অভিনয় ছেড়ে দিয়ে ৪ বছরে...Read more

0 0 Reacts 2 View 97,288 Comment 0

ছেলেদের জীবনের আসল মানে কি?

ছেলেদের জীবনের আসল মানে কি?

ছেলে মানে জীবন সংগ্রাম। সব মেয়েদের বলতে শুনি:- ছেলেদের জীবন কতো সুন্দর, ইচ্ছে মতো ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, স্বাধীনভানে যা...Read more

0 0 Reacts 0 View 107,736 Comment 0