কেন কাউকে ছাড়লে সম্পূর্ণভাবেই ছাড়বেন?

কেন কাউকে ছাড়লে সম্পূর্ণভাবেই ছাড়বেন?

যদি কাউকে ছাড়তেই হয়, তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন। মায়া, আশা, আকাঙ্ক্ষা সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে। অর্ধেক রেখে, অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না। তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারাজীবন ইমোশনাল অত্যাচার করবেন না। জীবনে শেষ থেকেও নতুন শুরু হয়, কিন্তু সম্পর্ক তা একবার ভাঙলে আর আগের জায়গায় ফেরে না। যে চলে যায়, তাকে ঠিক মতো যেতে দিতে শিখতে হয়। নাহলে সে থেকে যায় না পাশে, না দূরে; শুধু বোঝার মতোন একটা ভার হয়ে। অনেক সময় মানুষ এক ধরনের নিষ্ঠুর সান্ত্বনা দিতে চায়, আমরা বন্ধু থাকতে পারি, আসা যাওয়ার সম্পর্ক থাকুক। কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক, না পুরোপুরি মুক্তি। এই অস্পষ্টতা, এই টানাপোড়েনই সবচেয়ে বেশি মানসিক ক্ষয় করে। দিনশেষে, আপনি নিজেই জানেন না আপনি এই সম্পর্কে আছেন, না নেই। আর কিছু মানুষ তো এতটাই স্বার্থপর, তারা না নিজে ভালো রাখে, না আপনাকে আপনার মতো ভালো থাকতে দেয়। তারা আপনাকে এমন এক দোটানায় ফেলে দেয়, যেখানে আপনি তাকে ছাড়তেও পারেন না, আবার ভালোবাসতেও না। এই মানসিক অত্যাচারটা চোখে দেখা যায় না! কিন্তু মনের ভিতর একেকটা দেয়াল তৈরি হয় নিজের ওপর, ভালোবাসার ওপর, জীবনের ওপর। তাই, যেদিন বুঝবেন এই সম্পর্কটায় সম্মান নেই, শান্তি নেই, সেদিনই নিজের জন্য সৎ হোন। একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাও ম্যাচুরিটি। দিনশেষে, আমরা সবাই শান্তি চাই। আর শান্তি কখনোই অসম্পূর্ণ সম্পর্কের ভাঙা টুকরোর মধ্যে পাওয়া যায় না। তাই ভালোবাসা থাকুক, কিন্তু তা যেন বোঝা না হয়। স্মৃতি থাকুক, কিন্তু তা যেন ক্ষত না হয়ে দাঁড়ায়। আর সম্পর্ক না থাকলেও, একদিন যদি দেখা হয়, তখন যেন অন্তত মুচকি হেসে বলা যায় কেমন আছো? এটাই হোক সম্পর্ক শেষ হওয়ার পরও রেখে যাওয়া সম্মান।

View 18,499 | Like () | Comments (0)
Profile Photo

জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন কেন?

জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন কেন?

জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন। হা টাকার প্রয়োজন, তবে অনেক বেশি না থাকলে ও ভালো থাকা যায়। টাকা...Read more

View 20,181 | Like () | Comments (0)

রাগী স্ত্রীকে নিয়ন্ত্রণ করার কৌশল!

রাগী স্ত্রীকে নিয়ন্ত্রণ করার কৌশল!

যদি স্ত্রীর স্বভাব একটু রাগী হয়, তাহলে কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল মেনে চললে সম্পর্কটা সহজেই মধুর রাখা সম্ভব। অনেক...Read more

View 74,512 | Like () | Comments (0)

কেন প্রেমিকাকে বিয়ে না করাই ভালো?

কেন প্রেমিকাকে বিয়ে না করাই ভালো?

পুরুষ মানুষের কাছে প্রেমিকা স্ত্রী রূপে পরিনত হলে ভালোবাসা কমে যায়। প্রেমিকাকে বিয়ে না করাই বরং ভালো! অন্তত বছরে একবার হলেও...Read more

View 38,853 | Like () | Comments (0)

কেন নিজেকে ভালোবাসবে!

কেন নিজেকে ভালোবাসবে!

তুমি হয়তো অনেককে গুরুত্ব দিয়েছো, অনেকের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছো। কিন্তু একটা সময় পর তাদের কাছ থেকেই গুরুত্বহীন হয়ে...Read more

View 59,325 | Like () | Comments (0)

কেন ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই?

কেন ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই?

ক্যারিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই। ভালো ক্যারিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কিন্তু ভালো ক্যারিয়ার না হলে...Read more

View 33,318 | Like () | Comments (0)

বিয়ে করার ক্ষেত্রে সব চেয়ে বড় বাঁধা কি?

বিয়ে করার ক্ষেত্রে সব চেয়ে বড় বাঁধা কি?

সাধারণত ছেলেরা সেক্সুয়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই। মেয়েরা ১৫ এর আগেই। সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ...Read more

View 24,834 | Like () | Comments (0)

জীবনে কেন ভালো বন্ধু বা ভালো পার্টনার থাকা খুব জরুরি?

জীবনে কেন ভালো বন্ধু বা ভালো পার্টনার থাকা খুব জরুরি?

জীবনে ভালো বন্ধু বা ভালো পার্টনার থাকা খুব জরুরি! ভালো বন্ধু থাকলে আপনি সব সময় পজিটিভ মাইন্ডে থাকতে পারবেন। তার সঙ্গ...Read more

View 69,855 | Like () | Comments (0)

কেন নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি?

কেন নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি?

নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না! জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ! প্রত্যেকটা সম্পর্কের...Read more

View 34,746 | Like () | Comments (0)

ছেলেদের ভালোবাসার চেয়ে কি মেয়েদের ভালোবাসা একটু বেশিই পিওর?

ছেলেদের ভালোবাসার চেয়ে কি মেয়েদের ভালোবাসা একটু বেশিই পিওর?

ছেলেদের ভালোবাসার চেয়ে মেয়েদের ভালোবাসা একটু বেশিই পিওর! আপনি ১০ বছরে একটা মেয়েকে ততটা পরিবর্তন করতে পারবেন না, যতটা পরিবর্তন...Read more

View 62,306 | Like () | Comments (0)

কেন তুমি তাকে ভালোবাসতে পারোনি!

কেন তুমি তাকে ভালোবাসতে পারোনি!

তোমার প্রিয় মানুষটার শাসন যদি তোমার কাছে বিরক্ত লাগে, তাহলে তুমি তাকে ভালোবাসতে পারোনি! মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ...Read more

View 78,112 | Like () | Comments (0)