দুর্বার মারুফার জীবনের গল্প।

দুর্বার মারুফার জীবনের গল্প।

সৈয়দপুরের প্রত্যন্ত এক এলাকা ঢেলাপীর। সেই ঢেলাপীর থেকে ক্রিকেটার মারুফার রাজধানী শহর ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওঠে আসার গল্পটা রূপকথাকেও যেন হার মানায়। গল্প বা সিনেমায় মানুষের জীবনের গল্প ওঠে আসে। কিন্তু জীবন কখনো গল্প বা সিনেমারও অধিক। মারুফার জীবনও তাই। দারিদ্র্যের সমুদ্রে হাবুডুবু খাওয়া বর্গা চাষি পিতা আইমুল্লাহর পরিবারে ও রক্ষণশীল একটি সমাজে জন্ম নেওয়া একটি মেয়ের ক্রিকেট খেলার স্বপ্ন আপাত দৃষ্টিতে অবাস্তবই মনে হয়। কিন্তু স্বপ্ন যখন দুর্বার তখন তাকে রুধে সাধ্য কার? মারুফার জীবনের বিজয়গাঁথাও যেন এখানে। হার না মানা, হাল না ছাড়া। অকপটে বলেছেন, পিতার সঙ্গে মাঠে কৃষিকাজ আমাকে শক্তি ও সাহস দিয়েছে। ১৬ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের নারী ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে প্রথম জয়ের অন্যতম কারিগর মারুফা। ২০১৮ সালের এশিয়া কাপের ঐতিহাসিক ফাইনালের পর ভারতকে আবার হারাল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটারদের তৃতীয় জয়। বিজয়ের কৃতিত্ব অষ্টাদশী কিশোরী মারুফাকে না দিলেই নয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪০ রানের জয়ে ৪ উইকেট নেন মারুফা। তার সঙ্গী রাবেয়া নেন ৩ উইকেট। এভাবেই বিজয়ের পথ রচনা করেন। অথচ এই মারুফা বিকেএসপিতে ২০১৮-১৯ সেশনে ভর্তির জন্য নির্বাচিত খেলোয়াড় হলেও অর্থাভাবে ভর্তি হতে পারেননি। গণমাধ্যমে এ খবর প্রকাশ হলে এগিয়ে আসে বিসিবি। রত্ন চিনতে ভুল করেনি প্রতিষ্ঠানটি। মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। সেরা উদীয়মান খেলোয়াড়ের মুকুটও উঠেছিল তার মাথায়। তখন সে কেবল দশম শ্রেণি পড়ুয়া একটি মেয়ে। পরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ১৫ জনের দলেও ডাক পান মারুফা আক্তার। ষাটের দশকেও পুরান ঢাকায় যে নারীরা ঘর থেকে বের হতে হলে রিকশার চারদিকে পর্দার ঘেরাটোপে বন্দী থাকতে হতো। সেখানে আজকের বাংলাদেশে মারুফা অবরোধবাসিনীদের ঘেরাটোপ ভেঙে চিতার বেগে দৌড়ে মাঠে বল করছেন এই সাহসই মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশে নারীদের অর্জন। কখনো ধর্মের দোহাই দিয়ে, কখনো সামাজিক রীতি নীতি বা প্রথার দোহাই দিয়ে নারীদের যুগ যুগ ধরে ঘরবন্দি করে রাখা হয়েছে।

0 0 Reacts 2 View 11,455 Comment 0
Profile Photo

জাপানের হোক্কাইডোর সৈকত যেখানে একই সঙ্গে মেলে তুষার, বালি আর সমুদ্র।

জাপানের হোক্কাইডোর সৈকত যেখানে একই সঙ্গে মেলে তুষার, বালি আর সমুদ্র।

আপনি কি এমন কোনো জায়গার কথা কল্পনা করতে পারেন যেখানে কনকনে শীতের তুষার সোনালী বালুকাবেলা এবং আছড়ে পড়া সমুদ্রের ঢেউ...Read more

0 0 Reacts 1 View 2,449 Comment 0

এত বড় বড় পাত্র কারা ব্যবহার করতো!

এত বড় বড় পাত্র কারা ব্যবহার করতো!

এত বড় বড় পাত্র দেখলে যে কারো মনে প্রশ্ন জাগবে এই পাত্র কারা ব্যবহার করতো। কি কাজেই বা ব্যবহার করা...Read more

0 0 Reacts 2 View 95,115 Comment 0

বসন্তপুর জমিদার বাড়ি সাতক্ষীরা, বাংলাদেশ।

বসন্তপুর জমিদার বাড়ি সাতক্ষীরা, বাংলাদেশ।

ঐতিহাসিক এই জমিদার বাড়িটি বাংলাদেশ এবং ভারতকে ভাগ করে দেওয়া ইছামতী নদীর তীরে অবস্থিত। জমিদার বাড়িটির সামনে অনেকগুলো নারিকেল গাছ...Read more

0 0 Reacts 0 View 60,260 Comment 0

চীন মরুভূমিতে গাছ লাগিয়ে তৈরি করেছে বিশ্বের দীর্ঘতম ডেজার্ট হাইওয়ে!

চীন মরুভূমিতে গাছ লাগিয়ে তৈরি করেছে বিশ্বের দীর্ঘতম ডেজার্ট হাইওয়ে!

চীন মরুভূমিতে গাছ লাগিয়ে তৈরি করেছে বিশ্বের দীর্ঘতম ডেজার্ট হাইওয়ে! তাকলামাকান মরুভূমি, পৃথিবীর অন্যতম বৃহৎ মরুভূমি, যেখানে জীবনের অস্তিত্ব প্রায় শূন্য। এই...Read more

0 0 Reacts 0 View 90,644 Comment 0

অস্ট্রেলিয়ার আকাশে আগুন ছড়ানো শিকারী পাখিদের রহস্য!

অস্ট্রেলিয়ার আকাশে আগুন ছড়ানো শিকারী পাখিদের রহস্য!

অস্ট্রেলিয়ার শুকনো, গরম বাতাসে যখন আগুন জ্বলে ওঠে গাছপালার বুক চিরে, তখন সবাই দৌড়ে পালায়। কিন্তু কিছু পাখি ঠিক তখনই...Read more

0 0 Reacts 0 View 58,052 Comment 0

কালিকাপুর রাজবাড়ি জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক সিনেম্যাটিক রাজপ্রাসাদ!

কালিকাপুর রাজবাড়ি জঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক সিনেম্যাটিক রাজপ্রাসাদ!

পশ্চিম বর্ধমানের অজয় নদের কোল ঘেঁষে, আদুরিয়া ফরেস্ট রেঞ্জের ঘন শালবনের মধ্যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে ১৮১৯ সালে নির্মিত এই ঐতিহ্যবাহী...Read more

0 0 Reacts 0 View 60,142 Comment 0

আপনি যে পেট্রোল ব্যবহার করেন, সেটা আসলে কোথা থেকে আসে জানেন?

আপনি যে পেট্রোল ব্যবহার করেন, সেটা আসলে কোথা থেকে আসে জানেন?

ক্রুড অয়েলকে Fractional Distillation প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে আলাদা করা হয়! আর মজার বিষয় হলো, সবচেয়ে হালকা জিনিসগুলো থাকে একদম...Read more

0 0 Reacts 0 View 24,047 Comment 0

ঢাকায় তাপমাত্রা এত কেন?

ঢাকায় তাপমাত্রা এত কেন?

ঢাকায় এখন ৪০ ডিগ্রী তাপমাত্রা নিয়ে যারা কান্নাকাটি করতেসেন! এই আপনারাই আর্কিটেক্টদের কাছে এসে বলেন যে, এক ইঞ্চি জায়গাও আপনি...Read more

0 0 Reacts 1 View 91,651 Comment 0

চাঁদ ও পর্বতের অসাধারণ কম্বিনেশন!

চাঁদ ও পর্বতের অসাধারণ কম্বিনেশন!

চাঁদ ও পর্বতের অসাধারণ কম্বিনেশন। ৬ বছরে ৫ বারের চেষ্টায় এই ছবিটি তুলেছেন ফটোগ্রাফার। ফিচার করেছে নাসা! এই ধরণের ছবি তুলতে...Read more

0 0 Reacts 0 View 119,818 Comment 0

পিরামিডের আসল রহস্য

পিরামিডের আসল রহস্য

পিরামিডের নির্মাতা কে হতে পারে এ বিষয়ে এটা আমাদের মাথায় আসার আগে পিরামিনড টা কি ভাবে নির্মাণ করা হয়েছিল এ...Read more

0 0 Reacts 1 View 75,130 Comment 0