টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী?

টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী?

এয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না বরং এর সক্ষমতা বোঝায়। তাই এই পরিমাপ ব্যবহার করা কিছুটা অযৌক্তিক বলে মনে হতে পারে। কারণ ইলেকট্রনিক পণ্যের ক্ষমতা বোঝাতে সাধারণত ওয়াট ব্যবহার করা হয়। এয়ার কন্ডিশনের ক্ষমতা পরিমাপ করতে টনের ব্যবহার কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়। এই পরিমাপ প্রচলনের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার উদ্ভাবনের আগে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঠান্ডা রাখতে বরফের বড় ব্লক ব্যবহার করা হতো। বরফ তাপ শোষণ করে ও গরম বাতাসে ধীরে ধীরে গলে যায়। মূলত এই সময় থেকেই ঘর শীতল করার ক্ষমতা পরিমাপ করার একক হিসেবে টনের ব্যবহার প্রচলিত হয়। এই পরিমাপের মাধ্যমে এক টন বরফ সম্পূর্ণরূপে গলতে যে পরিমাণ তাপ লাগে তা বোঝানো হতো। এই পরিমাণ বরফ গলাতে ২ লাখ ৮৬ হাজার বিটিইউ (ব্রিটিশ তাপীয় ইউনিট) প্রয়োজন। এই বরফের চাঁই কত দ্রুত গলবে তা নির্ভর করে সময়ের সঙ্গে এটি কতো তাপ শোষণ করছে সেটির ওপর। এই হিসাবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এয়ার কন্ডিশনার গুলোর জন্য আদর্শ সময় নির্ধারণ করা হয় ২৪ ঘণ্টা। আদর্শ অবস্থায় ২৪ ঘণ্টায় এক টন বরফ গলতে প্রতি ঘণ্টায় ১১ হাজার ৯১৭ বিটিইউ তাপ প্রয়োজন। অর্থাৎ এক টন বরফ ২৪ ঘণ্টায় এই পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয়। এয়ার কন্ডিশনার গুলো অনেকটা বরফের ব্লকের মতোই কাজ করে। এসি শীতল বাতাস তৈরি করে না বরং ঘরের ভেতর থেকে তাপ বের করে দেয়। এয়ার কন্ডিশনারের ক্ষমতা বলতে বোঝায়, এটি কী পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে। ১১ হাজার ৯১৭ বিটিইউ/ঘণ্টাকে পূর্ণ ১২ হাজার বিটিইউ/ঘণ্টা ধরা হয়, অর্থাৎ এক টন এয়ার কন্ডিশনের ক্ষমতা এটি। এয়ার কন্ডিশনার বা এসি কেনার আগে এর সক্ষমতা বোঝা জরুরি। এসি সিস্টেমের শক্তি ও কার্যক্ষমতা সঠিক মাপ, টুল নির্বাচন এবং ইনস্টলেশনের মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। বেশি টন মানে এসির কার্যক্ষমতাও বেশি। পূর্ণ কার্যক্ষমতা পেতে ঘরের মাপ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে।

0 0 Reacts 2 View 97,385 Comment 0
Profile Photo

দেশভাগের সময়ও যে জমিদার বাড়ির লোকজন দেশত্যাগ করেনি।

দেশভাগের সময়ও যে জমিদার বাড়ির লোকজন দেশত্যাগ করেনি।

দেশভাগের সময়ও যে জমিদার বাড়ির লোকজন দেশত্যাগ করেনি এ সম্পর্কে নিচে তুলে ধরা হল। রাজকীয় প্রতাপপুর জমিদার বাড়ি। পূর্বচন্দ্রপুর, দাগনভূঁঞা, ফেনী।...Read more

0 0 Reacts 0 View 116,862 Comment 0

যে সব কারনে মেয়েদের লজ্জা কমে যায়।

যে সব কারনে মেয়েদের লজ্জা কমে যায়।

মেয়েদের লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোন পুরুষের। এই হাত লাগা মানে...Read more

0 0 Reacts 2 View 11,271 Comment 0

এক মনোমুগ্ধকর সমুদ্রতীরবর্তী এলাকা ইতালির কালাব্রিয়া!

এক মনোমুগ্ধকর সমুদ্রতীরবর্তী এলাকা ইতালির কালাব্রিয়া!

নীল আকাশের নিচে এক স্বপ্নের শহর, যেন কোনো চিত্রশিল্পীর ক্যানভাস থেকে উঠে আসা। ছবিটি ইতালির কালাব্রিয়া অঞ্চলের ট্রোপিয়া (Tropea) শহরের।...Read more

0 0 Reacts 0 View 61,165 Comment 0

হার্ডিঞ্জ ব্রিজ প্রকল্পে ইতিহাস!

হার্ডিঞ্জ ব্রিজ প্রকল্পে ইতিহাস!

হার্ডিঞ্জ ব্রিজ প্রকল্পে অনেক পাথর ব্যবহার করা হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু পরিমানটা কত আমরা কি তা ধারনা করতে...Read more

0 0 Reacts 0 View 179 Comment 0

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে?

বাঘ ও সিংহের মধ্যকার লড়াইয়ে কে জিতবে এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। সমীক্ষায় দেখা যায় বাঘ ও সিংহের মধ্যে লড়াইয়ে...Read more

0 0 Reacts 0 View 119,718 Comment 0

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই খেলা।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই খেলা।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই খেলা, জামালপুর জেলার ইসলামপুর থানার পাথর্শী ইউনিয়নের পূর্ব গামারিয়া ও মুখশিমলা ছাত্র ও যুব সমাজের আয়োজনে...Read more

0 0 Reacts 0 View 117,601 Comment 0

ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান রেকর্ড!

ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান রেকর্ড!

২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)- এর একজন...Read more

0 0 Reacts 1 View 22,320 Comment 0

কিভাবে জাপান দেখিয়েছে, ভূমিকম্পের দেশেও নিরাপদে উঁচু ভবন বানানো যায়?

কিভাবে জাপান দেখিয়েছে, ভূমিকম্পের দেশেও নিরাপদে উঁচু ভবন বানানো যায়?

জাপানে যখন ৯.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে, টোকিওর রাস্তায় গাড়ি চলছিল, হাসপাতালে অপারেশন চলছিল, আর যেসব বিল্ডিংয়ে বেস আইসোলেশন...Read more

0 0 Reacts 0 View 36,094 Comment 0

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শরবত!

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শরবত!

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শরবত Dilbahar Azwah! এটা এমন এক শরবত যা আপনাকে চিবিয়ে খেতে হবে কারন এর প্রতি কামড়ে কামড়ে...Read more

0 0 Reacts 0 View 36,777 Comment 0

রয়্যাল প্লাগ আবিষ্কারের ইতিহাস!

রয়্যাল প্লাগ আবিষ্কারের ইতিহাস!

আর্থার ফিশার এক প্লাস্টিকের প্লাগ দিয়ে বদলে দিলেন নির্মাণজগৎ। ১৯৫৮ সালে জার্মান উদ্ভাবক আর্থার ফিশার একটি ছোট অথচ যুগান্তকারী টুল উদ্ভাবন...Read more

0 0 Reacts 0 View 59,095 Comment 0