আপনি কি কর্মফলে বিশ্বাস করেন?

আপনি কি কর্মফলে বিশ্বাস করেন?

এক ভদ্রমহিলা একটি মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি ডিউটি শেষ করে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন। তখন আকস্মিকভাবে হিমাগারের দরজা স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে গেল এবং ভদ্রমহিলা ভিতরে আটকে পড়ে গেলেন। মহিলা সেখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজায় ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার চিৎকারের শব্দ হিমাগারের বাইরে কারো কানে পৌঁছাল না। এদিকে সন্ধ্যা নামার পর একে একে অফিসের সবাই বেরিয়ে গেল। মহিলা একাকী অন্ধকার হিমাগারে আটকা পড়ে থাকলেন। এভাবে প্রায় পাঁচ ঘন্টা পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় একেবারে মৃতপ্রায়, ঠিক তখন ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুলে ভিতরে ঢুকলেন। বলা যায়, সে রাতে ভদ্রমহিলা প্রায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। বাইরে বের হয়ে উষ্ণ পরিবেশে কিছুটা ধাতস্থ হয়ে ভদ্রমহিলা নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন, "ওই সময়ে আপনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন? ওটা তো আপনার রুটিন ওয়ার্কের অংশ ছিল না।" তখন নিরাপত্তা প্রহরী বললেন, "আমি বিগত ৩৫ বছর যাবৎ কারখানার প্রবেশ দ্বারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি। প্রতিদিন শত শত লোক এই কারখানায় কাজে আসে, কাজ শেষে ফিরেও যায়। এত বছরে এত লোকের মধ্যে একমাত্র আপনিই প্রতিদিন সকালে কারখানায় প্রবেশকালে আমাকে হাত তুলে 'হ্যালো' বলেন এবং সন্ধ্যার পর কাজ শেষে ফিরে যাবার সময় হাসিমুখে আমাকে 'গুড বাই, আবার কাল দেখা হবে' বলে বেরিয়ে যান। অন্য সবাইকে দেখে মনে হয় আমি বোধহয় কোন অদৃশ্য বস্তু। কেউ আমাকে কোনদিন দেখতেই পায় না! আজও রোজকার মতো সকালে আপনি আমাকে 'হ্যালো' বলে কারখানায় ঢুকলেন। সন্ধ্যার পর একে একে সবাই কাজ শেষে বেরিয়ে গেল। আমি ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নেব। হঠাৎ মনে হলো, কি ব্যাপার, যে ভদ্রমহিলা আমাকে 'গুড বাই , আবার কাল দেখা হবে' বলে বেরিয়ে যায় তাকে তো আজ বের হতে দেখলাম না। প্রথমে ভাবলাম হয়তো কোনো কাজে আপনার বিলম্ব হচ্ছে, তাই গেট বন্ধ না করে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করলাম। তারপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না, তখন কৌতূহলবশত সারা কারখানার আনাচে কানাচে প্রতিটি জায়গায় খুঁজে কোথাও না পেয়ে কেমন একট ভয় মিশ্রিত সন্দেহ হলো। তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেঝের উপর পড়ে থাকতে দেখলাম। সত্যি বলতে কি, আমি প্রতিদিন মনে মনে সকালে ❝হ্যালো❞ এবং সন্ধ্যায় ❝গুড বাই❞ এই শব্দ দুটো শোনার অপেক্ষায় থাকি। কেননা ওই শব্দ দুটিই আমাকে মনে করিয়ে দেয় যে, আমিও একজন মানুষ!

0 0 Reacts 0 View 20,323 Comment 0
Profile Photo

নিজেকে খুব মূল্যহীন মনে হলে কী করা উচিত?

নিজেকে খুব মূল্যহীন মনে হলে কী করা উচিত?

নিজেকে মূল্যহীন মনে হলে মূল্যবান করেন। আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করল... আমার কাছে এটাই মূল্যবান হওয়া। পরিবারের বা এলাকার এমন...Read more

0 0 Reacts 2 View 108,123 Comment 0

সোশ্যাল মিডিয়া গুলো হোক সুস্থ বিনোদন!

সোশ্যাল মিডিয়া গুলো হোক সুস্থ বিনোদন!

একদিকে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো বা উদ্যোক্তা হওয়ার বাসনার সাথে সমানতালে লড়ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করা। বর্তমান তরুণ প্রজন্ম খুব বেশিই...Read more

0 0 Reacts 0 View 117,624 Comment 0

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন যুদ্ধ, এক অদ্ভুত যুদ্ধ!

জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বয়স বাড়বে, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের...Read more

0 0 Reacts 0 View 43,392 Comment 0

পরিস্থিতির বিরুদ্ধে অনর্থক লড়াই কেন বন্ধ করবেন?

জীবন অনেক সহজ হয়ে যায় যখন আপনি পরিস্থিতির বিরুদ্ধে অনর্থক লড়াই বন্ধ করে দেন। বৃষ্টি তার নিয়মেই পড়বে, জ্যাম থাকবেই,...Read more

0 0 Reacts 0 View 175 Comment 0

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো কি?

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো কি?

জীবনের ভুল সম্পর্কে সুপার পাওয়ারফুল উক্তি গুলো নিচে উপস্থাপন করা হল। ০১) ভুলগুলি আবিষ্কারের পোর্টাল। - জেমস জয়েস ০২) আপনি ভুল করেন। ভুলগুলি...Read more

0 0 Reacts 0 View 115,763 Comment 0

কেন অন্যের সমস্যা সমাধানে সব সময় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বেন না?

অন্যের সমস্যা সমাধানে সব সময় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়বেন না। আপনার আত্মীয় বা প্রতিবেশী কোনো সমস্যায় পড়লো। সেই সমস্যা সমাধান করার...Read more

0 0 Reacts 0 View 25,791 Comment 0

জীবনের শেষ বেলায় এসে কি মনে হবে?

জীবনের শেষ বেলায় এসে কি মনে হবে?

জীবনের শেষ বেলায় এসে যা মনে হবে তাই হল। ➜ এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।?‍♂️ ➜ রাত জেগে...Read more

0 0 Reacts 1 View 102,057 Comment 0

বিশ্ববিদ্যালয়ের আছেন তারা পড়াশোনার পাশাপাশি যে তিনটি স্কিল শেখা উচিত!

বিশ্ববিদ্যালয়ের আছেন তারা পড়াশোনার পাশাপাশি যে তিনটি স্কিল শেখা উচিত!

যারা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে আছেন তারা পড়াশোনার পাশাপাশি যে তিনটি স্কিল অবশ্যই শিখবেনঃ ১। ইংরেজিতে নিজের দক্ষতা বাড়ানো। ভাষাগত...Read more

0 0 Reacts 1 View 65,870 Comment 0

আমরা কি একটা অদ্ভুত সময় পার করতেছি?

আমরা কি একটা অদ্ভুত সময় পার করতেছি?

কি একটা অদ্ভুত সময় পার করতেছি। নিজের ইচ্ছের বিরুদ্ধে কতশত কাজ করে ফেলতেছি। কেউ কিছু বললে আগের মতো কষ্ট হয়...Read more

0 0 Reacts 0 View 58,357 Comment 0

কেন নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না?

কেন নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না?

নিজেকে কখনো কারো কাছেই নিচু করে দেখবেন না। আপনার ইনকাম কম থাকতে পারে, আপনার দামী গাড়ি, অট্টালিকা না থাকতেই পারে,...Read more

0 0 Reacts 0 View 22,051 Comment 0