একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?

এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন। কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত ভগবানের ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে সুন্দর করে সাজাতে পারে আবার চাইলে এটাকে ধ্বংস করতে পারে। কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না। সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম। সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন। সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়? বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে। সাংবাদিক: তাহলে কি করবেন তখন? বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না। তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব? সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। বিঃদ্রঃ- আমি এরকম কখনোই করি না আর করবও না!??

0 0 Reacts 3 View 14,301 Comment 0
Profile Photo

বাঙালি চেনার পদ্ধতি কি?

বাঙালি চেনার পদ্ধতি কি?

বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতি নিচে দেওয়া হল। ০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে। ০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে...Read more

0 0 Reacts 0 View 111,959 Comment 0

স্বামীকে বশ করে রাখার টোটকা!

স্বামীকে বশ করে রাখার টোটকা!

স্বামীকে বশ করে রাখার টোটকা হল। দাম্পত্য জীবনের গভীরতা কেবল দায়িত্ব আর কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গড়ে ওঠে ভালবাসা,...Read more

0 0 Reacts 0 View 66,932 Comment 0

পুরুষ মানুষকে কেন বিশ্বাস করা যায় না?

পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না? আমার বাবা'র অসুস্থতার সময় আমার যে পুরুষ বন্ধুটি রাতের পর রাত আমার সাথে জেগে...Read more

0 0 Reacts 1 View 16,008 Comment 0

একটা সংসার অসুখী হবার পেছনে কারণ?

একটা সংসার অসুখী হবার পেছনে অনেক কারণ থাকতে পারে তা হল। কিন্তু সুখী হবার পেছনে একটাই কারণ আর তা হলো স্বামী...Read more

0 0 Reacts 1 View 25,592 Comment 0

আপনি কেন প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান!

আপনি কেন প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান!

আপনি যদি প্রকাশ্যে স্ত্রীর হাত ধরতে লজ্জা পান! তবে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে হাসি তামাশা করার অধিকার আপনার নেই। আপনি যদি স্ত্রীর...Read more

0 0 Reacts 0 View 25,572 Comment 0

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

এক বিয়েতে গেছিলাম, আমার সামনের চেয়ারে একটা সুন্দরী মেয়ে বসা ছিল, খাওয়ার মাঝে মেয়েটি বলে উঠলো 'ব্রো ফ্লাওটা দিন তো'...Read more

0 0 Reacts 1 View 88,331 Comment 0

প্রেমিক হয়ে উঠার উপায়!

প্রেমিক হয়ে উঠার উপায়!

আপনার কাম বাসনা পূরনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়। তাহলে আপনি কামুক, এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি! প্রেমিক হলে,...Read more

0 0 Reacts 1 View 37,986 Comment 0

আপনি কেন আপনার স্ত্রীকে সম্মান করবেন?

আপনি কেন আপনার স্ত্রীকে সম্মান করবেন?

শাহরুখ খান তাঁর এক সাক্ষাৎকারে বলেছিলেন... আমি ৩০ বছর ধরে বিবাহিত। কিন্তু এখনও বেডরুমে আমার স্ত্রী পোশাক পরিবর্তন করলে আমি নক...Read more

0 0 Reacts 1 View 11,460 Comment 0

বিয়ের পর বউয়ের পর্দা কিভাবে রক্ষা করবেন?

বিয়ের পর বউয়ের পর্দা কিভাবে রক্ষা করবেন?

বিয়ের পর বউয়ের পর্দা রক্ষা একটা বিশাল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা গ্রামে আরও বেশি। ৪ বোনের মধ্যে ছোট বোন পূর্ণ পর্দা চর্চা...Read more

0 0 Reacts 1 View 26,342 Comment 0

যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী।

যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী।

২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন।...Read more

0 0 Reacts 2 View 28,133 Comment 0