এত টেনশন করে কি হবে?

এত টেনশন করে কি হবে?

একটা সময় ছিলো, ছোটখাটো বিষয়গুলো বড় কষ্ট দিতো। চিন্তায় পড়ে যেতাম, কেন এমন হলো বা কেন এমন বললো বা কেনইবা এত ব্যাবহার খারাপ করলো..? কেন এমন হলো! কেন লোকটা কথা শুনছে না! শুনলে ফিউচারের জন্য বেশ ভালো হতো। বাচ্চারা কেন এত দুষ্টমি করে! কেন কথা শুনেনা..?? অনেকে না বুঝে একটা মন্তব্য করে চলে গেল, কথাটা মনে গেঁথে গেল। সংসার জীবনে প্রায়ই ঝগড়া, তর্ক, কখনো তারচেয়ে বেশি কিছু, কেন এত রাত করে বাসায় ফেরে, না ফেরা পর্যন্ত ঘুম হয়না। সকালে বাচ্চাদের স্কুল, মতের এত অমিল, জীবনটা একেবারে বিষিয়ে উঠেছিলো। দুঃশ্চিন্তায় ঘুম নেই, চোখের নিচে ডার্ক সার্কেল, আয়নায় নিজেকে দেখে হতাশায় ডুবে যাওয়া, সারাদিন মন ভারী করে সংসার সামলানো, সাথে এলোমেলো চিন্তায় মাথাটা প্রায় গেছে। হঠাৎই একদিন মনে হলো, এই যে এত চিন্তা করি, কি হয় তাতে, যা হবারতো তা হচ্ছেই। কিছুতো আটকাতে পারছিনা, মাঝখানে নিজে ভেতরে ভেতরে শেষ হই, উপরে ভালো আছি। নাকি ভালো সাজি, যানিনা। বয়শ আনুমানিক ৩৫, মাথায় কিভাবে যেন চিন্তা ঢুকে গেল, আর কোন কিছু নিয়ে বাড়তি চিন্তা করা যাবেনা, দু মিনিটের বেশি কিছু নিয়ে ভাবা যাবেনা। যা হয় হোক, কারো জন্য অপেক্ষা করা ছেড়ে দিলাম। আস্তে আস্তে চিন্তা ভাবনা গুলো গোছাতে লাগলাম। কিছু একটা মাথায় চাপলো, ধ্যাত বলে ঝেড়ে ফেলে দিতে শিখলাম।"যা হবে তা দেখা যাবে"-- নিজেকে বুঝাতে পারলাম। বাচ্চা একটা গ্লাস ভেঙ্গে ফেলেছে। তাকে না মেরে এতটুকু বুঝতে শিখলাম। কিছু ভাংলে বা নষ্ট হলে তা কেউ ইচ্ছে করে করেনি, তাকে সাবধানতা শিখালাম। মাথায় হাত বুলিয়ে বলতে শিখলাম। কোন সমস্যা নেই। তুমিতো ইচ্ছে করে ভাঙ্গনি গ্লাসটা। বাচ্চারা আপন মনে বড় হতে লাগলো। কোন কিছুতে জোর খাটানো ছেড়ে দিলাম। যার ভালোমন্দ সে বুঝবে। আসল কথায় আসা যাক, ৪০ পেরুলেই মেয়েদের চুল পাকতে শুরু করে, প্রায় নারীর দেখি পাকা চুলে কলপ বা লাল রং, ব্যাপার কি, সাদা হয়ে গেছে... আমি ৪৫ পেরিয়ে গেছি, চুল পাকার কোন খবর নেই, নাকি ওই যে ৩৫ এ চিন্তা ভাবনা ছেড়ে দেয়ার ফল।ছাড় দেয়ার প্রবনতা আগ থেকেই, ৩৫ এ এসে আরো লুজ দিলাম। আসলেই ভেবে দেখেন, এত দুঃশ্চিন্তা করে কি হয়, যা হবার তা তো জীবনে হচ্ছেই, পজিটিভলি নিয়ে বিষয়টাকে যেতে দেই। দুঃশ্চিন্তায় আমি আমার কাছের লোকদের বাইপোলার ডিজর্ডারে ভুগতে দেখেছি। কিন্তুু যাদের জন্য আমরা ভাবি তারাতো দিব্বি আছে বেশ। এবার একটু নিজের জন্য ভাবি, একটু নিজের জন্য বাঁচি।

0 0 Reacts 2 View 19,129 Comment 0
Profile Photo

জীবনে প্রেমিক বা প্রেমিকার থেকে বন্ধু থাকা কেন দরকার?

জীবনে প্রেমিক বা প্রেমিকার থেকে বন্ধু থাকা কেন দরকার?

জীবনে প্রেমিক বা প্রেমিকা থাকার চেয়ে বরং একটা বন্ধু থাকুক। যার সাথে কথা বলা যাবে নিঃসংকোচে। যার সাথে সম্পর্কটা হবে...Read more

0 0 Reacts 0 View 98,082 Comment 0

কেন কখনো কাউকে কি ধরনের কথা বলবেন না?

কেন কখনো কাউকে কি ধরনের কথা বলবেন না?

কখনো কাউকে একথা বলবেন না! যেদিন আমি দূরে চলে যাবো, সেদিন আমাকে খুঁজবে। কিংবা যেদিন মরে যাবো সেদিন বুঝবে...Read more

0 0 Reacts 0 View 38,748 Comment 0

কেন নিজেকে ভালোবাসবে!

কেন নিজেকে ভালোবাসবে!

তুমি হয়তো অনেককে গুরুত্ব দিয়েছো, অনেকের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছো। কিন্তু একটা সময় পর তাদের কাছ থেকেই গুরুত্বহীন হয়ে...Read more

0 0 Reacts 0 View 59,333 Comment 0

যোগাযোগ ছাড়া কি সম্পর্ক ভালো রাখা যায়?

যোগাযোগ ছাড়া কি সম্পর্ক ভালো রাখা যায়?

পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না! সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়, যদি সেই সম্পর্কে পরস্পর পরস্পরের সাথে...Read more

0 0 Reacts 1 View 71,037 Comment 0

চারিদিকে এত বিচ্ছেদ, এত মন ভাঙ্গা মানুষ কেন?

চারিদিকে এত বিচ্ছেদ, এত মন ভাঙ্গা মানুষ কেন?

চারিদিকে এত বিচ্ছেদ, এত মন ভাঙ্গা মানুষ। তাহলে ভালোবাসাটা রইলো কই? আমাদের এ যুগে ভালোবাসার সংখ্যা খুবই কম।অল্প কিছু হলেই ছাড়াছাড়ি,...Read more

0 0 Reacts 0 View 37,276 Comment 0

মেয়েদেরকে নিয়ে কেন কোন অভিযোগ নেই?

মেয়েদেরকে নিয়ে কেন কোন অভিযোগ নেই?

একজন বেকার নারী একজন সফল পুরষকে চাইবে এটা অস্বাভাবিক কিছু না, বাপে যে Desire গুলো পূরণ করতে পারেনি স্বামী সেগুলো...Read more

0 0 Reacts 0 View 35,670 Comment 0

কেন কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই?

কেন কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই?

কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই! অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে! ততটুকুই গুরুত্ব দেয়া উচিত যতটুকু...Read more

0 0 Reacts 0 View 72,371 Comment 0

অবিবাহিত মেয়েদের বিয়ের আগে যা জানা প্রয়োজন?

অবিবাহিত মেয়েদের বিয়ের আগে যা জানা প্রয়োজন?

অবিবাহিত মেয়েদের বলছি, বিয়ের পরে তোমরা যখন মা হবে, তখন বুঝবে স্বামী মানে শুধু টাকা-পয়সা বা হ্যান্ডসাম চেহারা নয়। রাত ৩...Read more

0 0 Reacts 0 View 44,755 Comment 0

নারীর লজ্জা কেন হাত লাগলেই শেষ হয়ে যায়?

নারীর লজ্জা কেন হাত লাগলেই শেষ হয়ে যায়?

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের। এই হাত লাগা শুধু...Read more

0 0 Reacts 1 View 106,924 Comment 0

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা কেন উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে?

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে; যে ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই...Read more

0 0 Reacts 0 View 25,809 Comment 0