জীবনসঙ্গী বাছাইয়ে ক্ষেত্রে কেন স্বার্থপর মেয়ে পছন্দ করবেন?

জীবনসঙ্গী বাছাইয়ে ক্ষেত্রে কেন স্বার্থপর মেয়ে পছন্দ করবেন?

কোনো স্বার্থপর মেয়ে দেখলে তাকে গালি দিও না। মেয়েদের একটু স্বার্থপর হতেই হবে। শুধু নিজের জন্য নয়, নিজের ভবিষ্যৎ সন্তানদের জন্য হলেও মেয়েদের স্বার্থপর হতে হবে! প্রতিটি মেয়ের উচিত বিয়ের আগে সময় নিয়ে ভালো করে বিচার-বিবেচনা করে জীবনসঙ্গী বেছে নেওয়া। আবেগে, ভালোবেসে, ইমোশনাল হয়ে প্রেম করা যায়, কিন্তু সংসার করা যায় না। সংসার করতে লাগে বুদ্ধি, দায়িত্বশীলতা, যত্ন, ইচ্ছা, দূরদর্শিতা, সহনশীলতা! আবেগে ইমোশনাল হয়ে প্রেম করে বিয়ে করলেন, তারপর দেখলেন জীবনসঙ্গী প্রেম করার যোগ্য ছিল, কিন্তু সংসার করার যোগ্যতা তার এখনো হয়নি—তাহলে সেই সংসার কি আদৌ টিকবে? প্রেমিক যদি ধৈর্যশীল না হয়, দায়িত্ববান না হয়, কর্মঠ না হয়, ভবিষ্যতের কোনো পরিকল্পনা না থাকে, পারিবারিক এবং সাংসারিক না হয়—তাহলে সেই পুরুষ শুধু আপনার ভবিষ্যৎ নয়, আপনার ভবিষ্যৎ সন্তানদের জীবনও ধ্বংস করে দেবে। আপনি যখন প্রেম করেন, প্রেম তখন দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রেম Toxic হলে সেটা শুধু দুজনেই ভোগে। কিন্তু বিয়ে এত সহজ না। বিয়ে যদি ভুল মানুষের সাথে হয় এবং সেটা Toxic হয়, তাহলে দুজনের সাথে সাথে দুই পরিবার, আপনার সন্তান, প্রজন্ম থেকে প্রজন্ম ভুগবে! তাই শুধু নিজের কথা না ভেবে, নিজের ভবিষ্যৎ সন্তানের ভালো ভবিষ্যতের জন্য একজন ভালো জীবনসঙ্গী বেছে নিন। স্বার্থপর হোন! সমাজ যাই বলুক, আপানাকে স্বার্থপর বলুক! দিনশেষে আপনাকেই একজন মা হতে হবে। মেয়েরা নিজের সাথে অন্যায় মানবে, সন্তানের সাথে নয়। আর বিয়ের ক্ষেত্রে শুধু ভালো ছেলে নয়, ছেলের ভালো পরিবারও গুরুত্বপূর্ণ। আপনার সন্তান সেই পরিবারের রক্তের ধারায় বড় হবে। ছেলের মা-বাবা ভালো হওয়াও অনেক জরুরি। আপনি বউ হয়ে সেই পরিবারে মানসিক শান্তিতে থাকলে আপনার সন্তানও শান্তিতে থাকবে, ভালো জিনিস শিখবে। মায়ের সাথে খারাপ আচরণ যে কোনো সন্তানের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে। একজন ভালো পুরুষ আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে, আবার আরেকজন ভুল পুরুষ সুন্দর জীবনকে সারা জীবনের জন্য বিকল করে দিতে পারে। জীবনসঙ্গী বাছাইয়ে স্বার্থপর হতেই হবে!

0 0 Reacts 0 View 62,369 Comment 0
Profile Photo

বিয়ে আর প্রেমের মধ্যে পার্থক্য কি?

বিয়ে আর প্রেমের মধ্যে পার্থক্য কি?

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার। প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন। আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই...Read more

0 0 Reacts 0 View 98,139 Comment 0

মানুষ কি সারাজীবন থাকে?

মানুষ কি সারাজীবন থাকে?

মানুষ সারাজীবন থাকে না! কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো রয়ে যায় আজীবনের মতো। কিছু মানুষ হঠাৎ করেই জীবনের গল্প থেকে হারিয়ে...Read more

0 0 Reacts 0 View 19,265 Comment 0

পরিবার মানবে না? তাহলে কী করবেন? চুপচাপ হাল ছেড়ে দেবেন না?

পরিবার মানবে না? তাহলে কী করবেন? চুপচাপ হাল ছেড়ে দেবেন না?

শুনুন ভাই/বোন, আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসার মানুষের জন্য লড়াই করতেই হবে! এই পৃথিবীতে মানুষ পারে না...Read more

0 0 Reacts 0 View 33,965 Comment 0

পুরুষ কখন সুন্দরত্বে পরিণত হয়?

পুরুষ কখন সুন্দরত্বে পরিণত হয়?

পুরুষ তখনই সুন্দরত্বে পরিণত হয়, যখন তার হৃদয়ে প্রিয়তমার প্রতি অগাধ দয়ামায়া থাকে। দুনিয়ার কাছে পুরুষের উপস্থিতি হতে পারে কঠোর। তার...Read more

0 0 Reacts 0 View 24,704 Comment 0

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর

১) যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। -...Read more

0 0 Reacts 4 View 14,187 Comment 0

একটা মানুষ জীবনে কয়বার প্রেমে পড়ে?

একটা মানুষ জীবনে কয়বার প্রেমে পড়ে?

একটা মানুষ তিন বার তার জীবনে প্রেমে পড়ে। সে না চাইতেও তার জীবনে প্রেম আসে। প্রেমের পড়ার নিদিষ্ট কারণ হলো: ❑...Read more

0 0 Reacts 0 View 46,574 Comment 0

যাকে তাকে কি ভালোবাসা যায়?

যাকে তাকে কি ভালোবাসা যায়?

যাকে তাকে ভালোবাসা যায় না আসলে। ভালোবাসা সবার প্রতিই আসে না। ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্ত, ভক্তি, সম্মান এবং মনের...Read more

0 0 Reacts 0 View 22,564 Comment 0

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন তাই নিচে তুলে ধরা হল। ০১️) রাগ কমান:- দুইজন কখনো একসাথে রেগে যাবেন না। একজন রে'গে...Read more

0 0 Reacts 0 View 19,931 Comment 0

ভালোবাসা মানুষকে কি শেখায়?

ভালোবাসা মানুষকে কি শেখায়?

প্রথম ভালোবাসাটা আবেগ শেখায়... দ্বিতীয় ভালোবাসাটা বাঁচতে শেখায়... জীবনে এমন অনেক মানুষ আছে যে, আমাদের ভালোবাসা দেয়, ভালোবাসার অনুভূতি শেখায়, দিনশেষে সারাদিনের...Read more

0 0 Reacts 0 View 108,690 Comment 0

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায়!

স্ত্রীর মন জয় করে সুখময় দাম্পত্য গড়ার কিছু উপায় নিচে দেওয়া হল। ➜ বাহির থেকে ঘরে ফেরার সময় স্ত্রীর জন্য...Read more

0 0 Reacts 0 View 56,953 Comment 0