অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এমন অনেক মানুষই আছে, যারা বেশি সরল হওয়ার কারণে, মানুষ তাদের সাথে বিভিন্ন রকমের অন্যায় করে। আর সরল মানুষ গুলোও তা মুখ বুঝে সহ্য করে নেয়। আপনি সরল হোন সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, ভালো মানুষ হওয়া আর নিজের সাথে হওয়া অন্যায় হতে দেওয়া এক জিনিস নয়। বেশি ভালো হতে গিয়ে বার বার নিজেকে অবহেলিত আর অপমানিত করার কোনো মানেই হয় না। দেখবেন আপনি যত নরম হবেন, মানুষ আপনাকে তত বেশি গরম দেখাবে। দুনিয়াতে তারাই বেশি ভালো থাকে, যাদের চাপায় জোর থাকে। আর যারা নীরবে সব কিছু সহ্য করে, মানুষ ভেবে নেয় তাদের বুঝি কষ্ট হয় না। তাই ক্রমাগত অন্যায় করেই চলে। তাই নিজের ভালোর জন্য হলেও একটু স্ট্রং হোন। যেনো যে কেউ চাইলেই আপনাকে আঘাত করতে না পারে.!