ম্যাচিউরিটি মানে কি?

ম্যাচিউরিটি মানে কি?

ম্যাচিউরিটি মানে সবকিছু চুপচাপ সহ্য করে যাওয়া না। ম্যাচিউরিটি মানে হলো, একজন মানুষ আপনার সঙ্গে কেমন আচরণ করছে সেটা বুঝে তার প্রতি নিজের প্রত্যাশাটা ঠিক করে নেওয়া। যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না, তার কাছে বারবার নিজের গুরুত্ব বোঝাতে যাবেন না। যে আপনার কথা শুনতে চায় না, তাকে বারবার বোঝানোরও দরকার নেই। কারণ কাউকে জোর করে আপনাকে বুঝানো যায় না, ভালোবাসানো যায় না, গুরুত্ব দেওয়ানোও যায় না। একটা সময় এসে মানুষ বুঝতে শেখে, সবাইকে খুশি করা সম্ভব না। সবাই আপনাকে পছন্দ করবে না, সবাই আপনার যত্নের মূল্যও দেবে না। তাই বলে নিজের মূল্য নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। বরং যেখানে বারবার অবহেলা পাচ্ছেন, সেখানে একটু চুপ হয়ে যান। যেখানে আপনার কথা বলার কোনো মূল্য নেই, সেখানে কম কথা বলুন। যেখানে আপনাকে ধরে রাখার কোনো চেষ্টা নেই, সেখানে নিজে থেকে আঁকড়ে পড়ে থাকার দরকার নেই। কারও কাছে নিজের জায়গাটা প্রমাণ করতে গিয়ে নিজের আত্মসম্মান নষ্ট করার নাম ভালোবাসা নয়, এটা নিজের প্রতি অন্যায়। শেষ পর্যন্ত ম্যাচিউরিটি হলো, মানুষকে তার মতো থাকতে দেওয়া আর নিজের শান্তির জন্য প্রয়োজন হলে একটু দূরে সরে আসা। সবাইকে জীবনে রাখতে হবে এমন কোনো কথা নেই। কিছু মানুষকে ছেড়ে দেওয়াও নিজের প্রতি এক ধরনের সম্মান। 🩶

0 0 Reacts 0 View 705 Comment 0
Profile Photo

বই কোথায় পড়বেন?

বই কোথায় পড়বেন?

বিভিন্ন সময়ের জরিপ ও মন্ত্যবের হিসেবে, যারা বই পড়তে ভালোবাসেন বা পড়ার ইচ্ছা রাখেন, তাদের মতে সবথেকে বড় বাধা হচ্ছে...Read more

0 0 Reacts 0 View 106,120 Comment 0

নিজেকে সামলে নেওয়ার সাহস কেন শেখবেন?

নিজেকে সামলে নেওয়ার সাহস কেন শেখবেন?

নিজেই নিজেকে সামলাতে শেখো প্রিয়, কারণ এই শহরের মানুষগুলো সত্যিই আবহাওয়ার মতো৷ এক মুহূর্তে রোদ, আরেক মুহূর্তে ঝড়। তারা তোমার সুখে...Read more

0 0 Reacts 0 View 58,702 Comment 0

সমাজে পুরুষের মূল্যায়ন আসল মাপকাঠি কি?

সমাজে পুরুষের মূল্যায়ন আসল মাপকাঠি কি?

সমাজে পুরুষের মূল্যায়ন যেন একটাই মাপকাঠিতে হয় টাকা। তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, যতই পরিশ্রম করো না...Read more

0 0 Reacts 0 View 42,432 Comment 0

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

কেন অন্ধের মতো দৌড়ানোর চেয়ে একবার থামা ভালো?

স্টিভ জবস বলেছেন - "যখন আমার যথেষ্ট টাকা ছিল না, আমি টাকা উপার্জনের জন্য ছুটিনি, বরং আমি শান্ত হয়ে ভাবতে...Read more

0 0 Reacts 0 View 37,153 Comment 0

জীবনে খুশি থাকার উপায় কি?

জীবনে খুশি থাকার উপায় কি?

জীবনে খুশি থাকার জন্য আমি শুধু একটা ছোট নিয়ম মেনে চলি তাহলে আমরা খুশি থাকতে পারি। যা হারিয়েছি, তা আমার নসিবে...Read more

0 0 Reacts 1 View 59,066 Comment 0

প্রেমটা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

প্রেমটা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে। এইটা হচ্ছে প্রেম। আরেকটা মেয়ে আছে, যাকে তুমি অনুভব করো। তাকে ভালো লাগার...Read more

0 0 Reacts 1 View 99,976 Comment 0

প্রত্যেক পুরুষের যা জানা উচিত!

প্রত্যেক পুরুষের যা জানা উচিত!

প্রত্যেক পুরুষের জানা উচিত ১৪টি সহজ নিয়ম নিচে তুলে ধরা হল। ১. রাগ তোমার এক নম্বর শত্রু, এটাকে আসতে দাও এবং...Read more

0 0 Reacts 0 View 78,402 Comment 0

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার! মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায়...Read more

0 0 Reacts 0 View 59,356 Comment 0

মানুষ তার জীবনকে শুধু স‍্যাটেল করতে চায় কেন?

মানুষ তার জীবনকে শুধু স‍্যাটেল করতে চায় কেন?

মানুষ তার জীবনকে শুধু স‍্যাটেল করতে চায়। দিন-রাত শুধু স‍্যাটেল হওয়ার একটা যুদ্ধ। সমাজ তাকে স‍্যাটেল হওয়ার একটা ডেফিনেশন শিখিয়েছে।...Read more

0 0 Reacts 0 View 111,317 Comment 0

মূল্য না বুঝে অবহেলা করার ফলাফল হতে পারে?

মূল্য না বুঝে অবহেলা করার ফলাফল হতে পারে?

একদল বানর এক কৃষকের ক্ষেত থেকে প্রতিদিন ভুট্টা চুরি করত। এজন্য বানরদের দেখলেই লাঠি নিয়ে তাড়া করত ক্ষেতের মালিক। ফলে...Read more

0 0 Reacts 0 View 65,094 Comment 0