চালাক মা, তালাক কন্যা!

চালাক মা, তালাক কন্যা!

একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কথায় পাকা, আর সামান্য বিষয়েও নিজের মত চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার একমাত্র মেয়ে ছিল সানজিদা। মেয়েটি দেখতে সুন্দর, শিক্ষিত, তবে মা'র প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল। রোজিনা বেগম সবসময় মেয়েকে বলতেন, – "তোর শ্বশুরবাড়ির কেউ যদি তোকে একটু কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি! কোনোরকম ছাড় দিবি না। আমরা কি কেউ কম নাকি?" সানজিদা বিয়ের পর শ্বশুরবাড়িতে যায়। স্বামী রাশেদ ছিল সহজ-সরল, ভালো মানুষ, কিন্তু খুব বেশি কথা বলতো না। শ্বশুর-শাশুড়িও ছিলেন শান্ত স্বভাবের। কিন্তু সানজিদা সেখানে একটু কিছু হলেই মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দিতো। একদিন শুধু ডাল পাতলা হয়েছে বলে সে রাগ করে নিজে রান্নাঘরে গিয়ে ডাল ফেলেই দিল। আরেকদিন স্বামী অফিস থেকে দেরি করে আসায় রেগে গিয়ে দরজা খুলতে দেয়নি। দিনদিন তার আচরণ এমন হয়ে উঠছিল যেন সবাই তার দাস। রাশেদ অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারলো না। কথা বললে ঝগড়া, চুপ থাকলে অপমান। কয়েক মাস না যেতেই তালাক হয়ে গেল। রোজিনা বেগম বললেন... ওরা তোকে বুঝতে পারেনি, তুই তো ঠিকই ছিলি। তারপর দ্বিতীয় বিয়ে হলো। নতুন শ্বশুরবাড়ি, নতুন স্বামী। কিন্তু একই আচরণ, একই চিন্তাধারা। আবারও তালাক। এভাবে একে একে তিনবার বিয়ে হলো সানজিদার। কিন্তু মায়ের শেখানো চালাকি, তর্ক, অহংকার, একচেটিয়া মনোভাব – সব কিছুই সম্পর্ক ভেঙে দিতে লাগলো। শেষে যখন সানজিদা একা হয়ে গেল, তখন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল, – "সব দোষ কি শুধু তাদেরই ছিল? না কি মা’র চালাকির চেয়ে একটু ভালোবাসা, ধৈর্য আর নম্রতা শিখলেই জীবনটা অন্যরকম হতো?" গল্পের শেষে বলা যায়— চালাকি দিয়ে সম্পর্ক টেকে না, টেকে সহনশীলতা, শ্রদ্ধা আর মনের মিল দিয়ে। মায়ের চাতুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায়, তাহলে প্রেমের জায়গা করে নেয় তালাকের নোটিশ।

0 0 Reacts 0 View 61,070 Comment 0
Profile Photo

সুখের কাছে সাফল্যের আত্মসমর্পণ কেন?

সুখের কাছে সাফল্যের আত্মসমর্পণ কেন?

বড় চাকরি, দামী গাড়ি, অঢেল বিত্ত! এসবকে সমাজ নির্ধারিত মানদণ্ডে সফলতার প্রতীক বলা যায়। আয়েশী জীবনযাপনের রসদ হিসেবে এগুলো কার্যকর...Read more

0 0 Reacts 0 View 58,670 Comment 0

সোশ্যাল মিডিয়া গুলো হোক সুস্থ বিনোদন!

সোশ্যাল মিডিয়া গুলো হোক সুস্থ বিনোদন!

একদিকে শিক্ষাগত যোগ্যতা বাড়ানো বা উদ্যোক্তা হওয়ার বাসনার সাথে সমানতালে লড়ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করা। বর্তমান তরুণ প্রজন্ম খুব বেশিই...Read more

0 0 Reacts 0 View 117,616 Comment 0

অতিরিক্ত ভালো মানুষ হওয়া কি বুদ্ধিমানের কাজ?

অতিরিক্ত ভালো মানুষ হওয়া কি বুদ্ধিমানের কাজ?

অনেকেই ভাবে, সবসময় নরম ও ভালো হলে সবাই তাকে পছন্দ করবে। কিন্তু বাস্তবে কী হয়? মানুষ ভালো মানুষকে দুর্বল ভাবে,...Read more

0 0 Reacts 0 View 82,911 Comment 0

পরিবর্তনটা আপনি কিভাবে আনবেন?

পরিবর্তনটা আপনি কিভাবে আনবেন?

পরিবর্তনটা আপনাকেই আনতে হবে, আপনার পরিবর্তনের দায়িত্ব কেউ হাতে তুলে নেবে না। অন্যের সময় কোথায় এমনটা করার? স্বপ্নটা আপনাকেই সাজাতে হবে।...Read more

0 0 Reacts 0 View 64,934 Comment 0

একজন মানুষ স্ট্রাগেলিং পর্যায়ে থাকে তখন অন্যরা তার বেশিরভাগ কাজের মধ্যেই ভুল খুঁজে পায় কেন?

একজন মানুষ স্ট্রাগেলিং পর্যায়ে থাকে তখন অন্যরা তার বেশিরভাগ কাজের মধ্যেই ভুল খুঁজে পায় কেন?

Mark Zuckerberg যদি একটা নরমাল টি-শার্ট পড়ে মিলিয়ন ডলারের প্রেজেন্টেশন দেয়। মানু্ষ তাকে বাহবা দিয়ে বলে কতটা সিম্পল ও অহংকারহীন...Read more

0 0 Reacts 0 View 72,316 Comment 0

উচ্চ শিক্ষিত বেকার যুবকদের কি করা উচিৎ?

উচ্চ শিক্ষিত বেকার যুবকদের যা যা করতে পারেন তাই নিচে দেওয়া হল। ৬ মাসে বাইক মেকানিক হতে পারবেন। ৬ মাসে গাড়ির মেকানিক...Read more

0 0 Reacts 2 View 22,669 Comment 0

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়?

অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। দেখবেন আপনি যত বেশি ভণ্ড হবেন, আপনার ফ্রেন্ড সার্কেলও তত বেশি বড় হবে। মানে এরা...Read more

0 0 Reacts 0 View 26,293 Comment 0

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে?

বাংলাদেশের শহরগুলোতে পুরুষেরা প্রতিদিন কত ঘন্টা সময় ফ্রি থাকে, একটু ভেবে দেখি চলুন। গড়ে অফিস থেকে ফিরতে রাত ৯টা। অনেকেই আরও...Read more

0 0 Reacts 0 View 118,179 Comment 0

ক্যারিয়ার পরিবর্তন কি ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি

ক্যারিয়ার পরিবর্তন কি ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি

ক্যারিয়ার পরিবর্তন ভালো সিদ্ধান্ত নাকি ঝুঁকি এই সম্পর্কে নিচে তুলে ধরা হল। আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি জীবনে কী চান...Read more

0 0 Reacts 0 View 36,622 Comment 0

কেন প্রচুর হাসতে হবে?

কেন প্রচুর হাসতে হবে?

প্রচুর হাসতে হবে। লবঙ্গ আর দারুচিনির ঘ্রাণের মতো মনকে সতেজ রাখতে হবে। হাওয়াই মিঠাইয়ের মতো রঙিন এবং উজ্জ্বল থাকতে হবে। আরো...Read more

0 0 Reacts 2 View 119,061 Comment 0