নিজের ব্যক্তিগত সমস্যা গুলো যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারণ ব্যাক্তিগত জিনিস গুলো পাবলিক করলে, সমস্যা কমার বদলে আরও বেশি বেড়ে যায়। দেখবেন কেউ হয়তো আপনার সমস্যা কথা জানার পর, সেটা নিয়ে আপনাকে কথা শুনবে আবার কেউ কেউ অযথা পরামর্শ বা মতামত দিয়ে সমস্যা আরও বেশি জটিল করে তুলবে। কারণ মানুষের কাজ'ই হচ্ছে, তিল'কে তাল বানানো।মানে এমন অনেক মানুষ আছে, যারা মন থেকেই চায় আপনি যেনো তাদের থেকে ভালো না থাকেন। মূল কথা হলো অন্যকে সমস্যায় দেখলে, অনেকেই খুশি হয়। আর আপনি তাদের শুভাকাঙ্ক্ষী ভাবছেন! বোকা আপনি! সচেতন হোন একটু আর যতটা সম্ভব নিজেকে হাইড রাখার চেষ্টা করুন। কারণ প্রত্যেকেরই নিজের পার্সোনালিটি মেইনটেইন করা উচিত।