মেধাবী ছাত্র ছাত্রীরা ভালো ফল পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করে?

মেধাবী ছাত্র ছাত্রীরা ভালো ফল পাওয়ার জন্য যেভাবে পড়াশোনা করে তাই নিচে তুলে ধরা হল। অন্ততঃ ৪ বার একটা জিনিস পড়তে হবে (বেশিও লাগতে পারে)। প্রথমবার পড়ার সময় মুখস্থ করার চেষ্টা করবেনা। comprehension এর জন্য একবার গড়গড় করে পড়তে লাগবে। ৪ নম্বর বার দেখবে বুঝতে পারছ। অ্যাটেনশন স্প‍্যান অনুযায়ী পড়ার সময় ভাগ করবে। যদি ১৫ মিনিটের বেশি টানা না পড়তে পারো, তাহলে তারপর ২ মিনিটের ব্রেক নেবে। আস্তে আস্তে সময় বাড়িয়ে ১ ঘন্টা আর ৫-১০ মিনিট ব্রেক করবে। অনেকে আরো বাড়াতে পারবে, কিন্তু এই লেভেলে থাকলে অসুবিধা নেই। পড়ার আগে পড়ার বইকে ভাগ করে নিয়ে টার্গেট নির্দিষ্ট করো। ধরো ১২টা চ্যাপ্টার, তুমি ৭দিনে পড়তে চাও। তাহলে ৩-৩-৩-৩ করে ৪ দিনে ভাগ করবে, ২ দিন রিভিজন, আর ১ দিন অতিরিক্ত। এই অতিরিক্ত দিনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ টার্গেট দেরি হবেই হবে। তখন ওইদিনই শেষ করতে হবে। এই অতিরিক্ত দিন রেখে পড়া প্ল্যান করে আমার পরীক্ষায় বরাবর চাপ কম থেকেছে। সময় নিয়ে প্র্যাক্টিস মক পরীক্ষা দাও। নাহলে পরীক্ষার দিন প্যানিক করবে। হাতে লেখা হোক, অনলাইন হোক, সেভাবেই অভ্যাস করবে, অন্ততঃ ১০টা। ফোন, ট্যাব ইত্যাদি দূরে রেখে বসবে। ব্রেকে হাত দেবে, তারপর আবার রেখে দেবে। পড়ার বিষয়টায় একটা কোনো ভালোবাসার পয়েন্ট খুঁজবে। যেমন কোনো পছন্দসই অঙ্ক, কোনো প্রিয় ঐতিহাসিক সময়, কোনো পছন্দের বাংলা বা ইংলিশ গল্প/কবিতা। সব সময় সম্ভব না, তবে পেলে পড়ায় সুবিধা হবে। গ্রূপ করে নোট তৈরি, রিভিজন করলে খুব সুবিধা হয়, কিন্তু খেয়াল রাখতে হবে সবার স্পিড ও comprehension লেভেল কাছাকাছি হয়, নাহলে একজন এগিয়ে বা পিছিয়ে পড়বে। সবার সাথে পড়া শেষ হলে বাড়ি গিয়ে একা একা একবার চোখ বোলানো দরকার। ওরাল ভাইভা দেওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে বলা অভ্যাস করবে। নিজের ম্যানারিজম দেখবে, কিছু চোখে লাগলে বা কানে লাগলে ঠিক করে নেবে। পরিষ্কার উচ্চারণ ও কনফিডেন্ট গলায় কথা বলতে হবে। এতে কিছু ভুল বলাও পরীক্ষকরা মেনে নেন। পরিষ্কার হাতের লেখা, নিয়মমতো জায়গা ছাড়া ইত্যাদি খাতা লেখার নিয়ম মেনে চলবে। সুতরাং এই ভাবে মেধাবী ছাত্র ছাত্রীরা ভালো ফল পাওয়ার জন্য পড়াশোনা করে।

0 0 Reacts 0 View 225 Comment 0
Profile Photo

পাথরকুচি পাতার ঔষধি গুনাগুন গুলো কি?

পাথরকুচি পাতার ঔষধি গুনাগুন গুলো কি?

পাথরকুচি পাতার ঔষধি গুনাগুন গুলো নিচে তুলে ধরা হল। ☑ পাথরকুচি পাতা কিডনি ও গলগন্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। ☑ পেট...Read more

0 0 Reacts 0 View 72,207 Comment 0

কিভাবে আপনি সঞ্চয় করতে পারেন?

সঞ্চয় মানেই বড় অঙ্কের টাকা জমিয়ে রাখা নয়, বরং ছোট ছোট পরিমাণে নিয়মিত টাকা রাখা। এই অভ্যাসই এক সময় বড় রূপ...Read more

0 0 Reacts 1 View 57,622 Comment 0

কেন সন্তানকে স্বাধীনতা দিবেন?

কেন সন্তানকে স্বাধীনতা দিবেন?

সন্তানদের সব সময় শুধু নিয়ন্ত্রণ করে রাখলে তারা নিজেদের সিদ্ধান্ত নিতে শেখে না। স্বাধীনতা মানে এই নয় যে, আপনি তাকে...Read more

0 0 Reacts 0 View 57,907 Comment 0

নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকার সহজ উপায় কি?

নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকার সহজ উপায় কি?

নেগেটিভ বা টক্সিক মানুষদের থেকে দূরে থাকার সহজ উপায় নিচে দেওয়া হল। ✒ না বলতে শিখুন। কারও কথায় আপনি কষ্ট পাচ্ছেন...Read more

0 0 Reacts 0 View 56,033 Comment 0

টাকার পরিমানের সাথে মাত্র লেখা হয় কেন?

টাকার পরিমাণ ৫০০ টাকা হোক আর ৫ কোটি হোক, পরিমাণ লেখার সাথে ‘মাত্র’ লেখা হয়। আর অংকে লিখলে/= চিহ্ন ব্যবহার...Read more

0 0 Reacts 1 View 154 Comment 0

হাঁসের ডিমের বাদশাহী কারি তৈরী করার রেসিপি।

হাঁসের ডিমের বাদশাহী কারি তৈরী করার রেসিপি।

হাঁসের ডিমের বাদশাহী কারি তৈরী করার রেসিপি নিচে উপস্থাপন করা হল। ❍ ৫ টা হাঁসের ডিম সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে, ছুরি...Read more

0 0 Reacts 0 View 84,650 Comment 0

কোন খাবারগুলো আমাদের দেহের জন্য খুবই উপকার?

মানুষের বেঁচে থাকার জন্য পরিমিত, সুষম ও পুষ্টি গুন সমৃদ্ধ খাবার গ্রহন করা অপরিহার্য।


দামি খাবার নয়, সচারাচর সহজলভ্য খাবারেই রয়েছে...Read more

0 0 Reacts 0 View 183 Comment 0

কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক কী?

কিছু অবাক করা সাইকোলজিক্যাল হ্যাক নিচে তুলে ধরা হল। যখন কারো সাথে কোনো বিতর্কে অংশ নেবেন সরাসরি তার সামনে না দাঁড়িয়ে...Read more

0 0 Reacts 0 View 171 Comment 0

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা!

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা!

যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা তাই নিচে তুলে ধরা হল। ইদানীং বেশিরভাগ পুরুষ স্পার্মের পরিমাণ নিয়ে ভুগছেন। স্পার্ম...Read more

0 0 Reacts 2 View 71,521 Comment 0

গরুর মাংসের রেজালা রেসিপি!

গরুর মাংসের রেজালা রেসিপি!

গরুর মাংসের রেজালা রেসিপি নিচে দেওয়া হল। উপকরণ: ০১। মাংস - ১ কেজি। ০২। টক দই - ১ কাপ। ০৩। পেঁয়াজ কুচি - ২...Read more

0 0 Reacts 0 View 57,620 Comment 0