যেভাবে নিজেকে সর্বোচ্চ উন্নত করতে পারেন তাই নিচে তুলে ধরা হল। ✔ বই পড়ুন। ✔ চোখে চোখ রেখে কথা বলুন। ✔ মাথা সবসময় উঁচু রাখুন। ✔ অন্যায়ের প্রতিবাদ করুন। ✔ সবার থেকে আলাদা পথে চলতে শুরু করুন। ✔ সবার থেকে আলাদা ড্রেস আপ তৈরি করুন। ✔ সবার থেকে নিজেকে আলাদা ভাবে উপস্থাপন করুন। ✔ সবার থেকে আলাদা আইডিয়ায় কাজ করুন। ✔ নিজের অধীকার যে কোন মূল্যে আদায় করে নিন। ✔ পুরো দুনিয়া আপনার কাজকে খারাপ বললেও দুনিয়ার কথা না শুনে আপনি নিজের বিবেকের কথা শুনুন। ✔ কারন, দুনিয়া অতীতে যে কাজগুলোকে খারাপ বলে ঘৃণা করেছিলো, আজ সেটাকেই তারা পবিত্র বানিয়ে নিয়েছে। ✔ অন্যদের মনের মতো না হয়ে নিজের মনের মতো হয়ে উঠুন। ✔ নিজের ভিন্ন চিন্তাধারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করে যান। ✔ কোন সময় যদি আপনি ছোট না হোন, সেদিকে খেয়াল রাখুন। ✔ যখন আপনি নিজেকে বড়ো মনে করবেন তখন দুনিয়াও আপনাকে বড়ো মনে করবে। ✔ কোন কাজ যদি আপনার কাছে অন্যায় বলে মনে হয় তবে সে কাজের প্রতিবাদ না করে ভীরুর মতো চলে আসবেন না। ✔ মানুষের কাছ থেকে সম্মান পেতে চাইলে মানুষকে সম্মান করা বাদ দিন। মানুষ বলে, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। সত্যিই কি তাই? ✔ আমি আপনাকে এটা ব্যাখ্যা করছি। আপনাকে চাকরের মতো হুকুম আদেশ করে কে? সেই করে যাকে আপনি সম্মান করেন। ✔ অপরদিকে যাকে আপনি সম্মান করেন না। সে কি আপনাকে হুকুম করার সাহস পাবে? না পাবে না। ✔ কারন ভদ্র মানুষকে মানুষ ভালো বললেও বাস্তবে এরাই খারাপ। ভদ্র ছেলেরা অন্যের হুকুম চাকরের মতো পালন করে। ✔কেনরে ভাই তুই কি অন্যের মুখ দিয়ে কথা বলিস? অন্যের চোখ দিয়ে দুনিয়াকে দেখিস? অন্যের কান দিয়ে শুনিস? ✔ নিজের কাছ থেকে এতো কিছু নেবার পরও যে নিজেকে বাশ দেয়, সে হলো বেইমান। যে নিজের সাথেই বেইমানি করে সে অন্যের সাথে বেইমানি করবে না এর কি গ্যারান্টি? ✔ নিজেকে বাশ দিয়ে কখনও অন্যের উপকার করবেন না। কারন আপনিই আপনার একমাত্র সঙ্গী। আপনার আপনি ছাড়া আর কেও নেই। এটাই বাস্তব। ✔ রকেটের মতো ছুটে চলুন নিজের লক্ষ্যের দিকে। নিজেকে উন্নত করতে প্রতিদিন নিজের সর্বোচ্চটা দিন। ✔ কিভাবে নিজেকে উন্নত করা যায় তা নিয়ে ভাবতে শুরু করুন। ✔ হঠাৎ এমন একটি বুদ্ধি মাথায় চলে আসবে যা আপনাকে আপনার লক্ষে পৌছাতে সাহায্য করবে। ✔ জীবনে চলার পথে যা আপনার কাজে লাগবে তা ডাইরিতে লিখে ফেলার অভ্যাস করুন। ✔ প্রতি মাসে একটি খারাপ অভ্যাস ত্যাগ করুন ও একটি ভালো অভ্যাস আয়ত্ত করুন। ✔ পথ চলতে চলতে মরে গেলেও ভীরুর মতো কখনও থেমে যাবেন না। সুতরাং এই কিভাবে নিজেকে সর্বোচ্চ উন্নত করতে পারেন।
Bangla Tips
Public . 28-Sep-2026যেভাবে নিজেকে সর্বোচ্চ উন্নত করতে পারবেন?