স্বামী কোন দিনও আমাকে ছেড়ে যাবে না

স্বামী কোন দিনও আমাকে ছেড়ে যাবে না

টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন.... জননী তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল... হ্যাঁ স্যার। আমার একটা দুই বছরের ছেলে আছে। টিচার চট করে দাঁড়ালেন। খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা আজকে তুমিই টিচার। এই নাও চক, ডাষ্টার। যাও তোমার প্রিয় দশ জন মানুষের নাম লেখো। মেয়েটা বোর্ডে গিয়ে দশ জন মানুষের নাম লেখলো। টিচার বললেন.... এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লেখো। মেয়েটা এদের পরিচয় লেখলো। সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু, প্রতিবেশীর নামও আছে। টিচার এবার বললেন... লিষ্ট থেকে পাঁচ জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, আর ক্লাশমেটদের নাম মুছে দিলো। টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন... আরো তিন জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়লো। ক্লাশের অন্য ষ্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিলো বিষয়টাকে। খুব মনযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেষ্ট ফ্রেন্ডের নাম মুছলো। এবং বাবা আর মায়ের নামও মুছে দিলো। এখন মেয়েটা রিতিমত কাঁদছে। যে মজা দিয়ে ক্লাশটা শুরু হয়েছিলো, সেই মজা আর নেই। ক্লাশের অন্যদের মাঝেও টানটান উত্তেজন। লিষ্টে আর বাকী আছে দুইজন। মেয়েটার হাজবেন্ড আর সন্তান। টিচার এবার বললেন... আরো একজনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইলো। কারো নাম মুছতে সে আর পারছেনা। টিচার বললেন... মা গো, এইটা একটা খেলা। সাইকোলজিক্যাল খেলা। জাষ্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি! মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিলো। টিচার এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফ্ট বের করে বললেন... তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেলো তার জন্য আমি দুঃখিত। আর এই গিফ্ট বক্সে দশটা গিফ্ট আছে। তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে। মেয়েটা বলল... প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম। কারন তবু আমার কাছে বেষ্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইলো। পরে যখন আরো তিন জনের নাম মুছতে বললেন, তখন বেষ্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না। আর বেষ্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে? আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেষ্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই দুইজন থেকে একজনকে মুছতে বললেন... তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলেতো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে। কিন্তু ছেলের বাবাতো কোন দিনও আমাকে ছেড়ে যাবে না।

0 0 Reacts 1 View 41,307 Comment 0
Profile Photo

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করা উচিৎ না!

কেন কারো স্বপ্ন নিয়ে খেলা করা উচিৎ না!

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না! কারণ, স্বপ্নে ভঙ্গের জ্বালা ভীষণ ভয়ঙ্কর, একটা...Read more

0 0 Reacts 0 View 89,590 Comment 0

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কেন কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো?

কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো! ভাঙ্গা স্বপ্ন, ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে এক আস্ত...Read more

0 0 Reacts 1 View 111,097 Comment 1

কেন কিছু গল্প শেষ হওয়াই ভালো?

কেন কিছু গল্প শেষ হওয়াই ভালো?

কিছু গল্প শেষ হওয়াই ভালো। কারণ সব গল্পের পূর্ণতা সব সময় সুখ বয়ে আনে না। পূর্ণতা পেলে হয়তো মায়াটা হারিয়ে যেত,...Read more

0 0 Reacts 0 View 19,735 Comment 0

নীরবতার ভেতরে কি লুকিয়ে থাকে না পারার অনুভূতি?

নীরবতার ভেতরে কি লুকিয়ে থাকে না পারার অনুভূতি?

নীরবতার ভেতরে লুকিয়ে থাকে কথা বলতে না পারার অনুভূতি! সব নীরবতা শান্তির নয়, কিছু নীরবতা অসহায়তার। কিছু না বলা কথা বুকের...Read more

0 0 Reacts 0 View 19,210 Comment 0

জীবনসঙ্গী বাছাইয়ে ক্ষেত্রে কেন স্বার্থপর মেয়ে পছন্দ করবেন?

জীবনসঙ্গী বাছাইয়ে ক্ষেত্রে কেন স্বার্থপর মেয়ে পছন্দ করবেন?

কোনো স্বার্থপর মেয়ে দেখলে তাকে গালি দিও না। মেয়েদের একটু স্বার্থপর হতেই হবে। শুধু নিজের জন্য নয়, নিজের ভবিষ্যৎ সন্তানদের...Read more

0 0 Reacts 0 View 62,376 Comment 0

কেন জয় করতে পারবেন না?

কেন জয় করতে পারবেন না?

দুনিয়ায় সবচেয়ে অসম্ভব কাজ হচ্ছে মানুষের মন জয় করা। আপনি নিজের সবটুকু দিয়েও আরেকজনের মন জয় করতে পারবেন না। আপনি...Read more

0 0 Reacts 0 View 46,803 Comment 0

মানুষের আকর্ষণ তৈরি হয় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি হয় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। ➺ শরীর ➺ চেহারা ➺ যোগ্যতা ➺ আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব...Read more

0 0 Reacts 0 View 77,978 Comment 0

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর

১) যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। -...Read more

0 0 Reacts 4 View 14,191 Comment 0

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে কেন স্বস্তি খুঁজবেন?

সুখী হওয়ার চেষ্টা না করে যে কারনে স্বস্তি খুঁজবেন তাই নিচে তুলে ধরা হল। স্বামীর সাথে নিজে আপোষ করবেন, বাইরের লোকের...Read more

0 0 Reacts 0 View 45,723 Comment 0

পুরুষের ভালোবাসা কি বড়ই অদ্ভুত।

পুরুষের ভালোবাসা কি বড়ই অদ্ভুত।

পুরুষের ভালোবাসা বড়ই অদ্ভুত। পাওয়ার আগে যতটা আবেগ, যতটা চেষ্টা, যতটা যত্ন, পাওয়ার পরে ঠিক ততটাই যেন অনুপস্থিতি আর অবহেলা। পাওয়ার...Read more

0 0 Reacts 0 View 19,187 Comment 0