এক তরফা ভালোবাসা বা ব্রেকাপ হবার পরও মুভ অন করতে না পারার অন্যতম কারণ হচ্ছে, নিজস্ব কিছু ভ্রান্ত ধারণা বা বিশ্বাস। যেমন : এক তরফা ভালোবাসা হলে আমাদের মনে হয়, সেও আমাকে ভালোবাসে, বলতেসে না বা একদিন ভালোবাসবে, আজ না হলেও! This idea is totally bull shit।? ছেলেদের সাইকোল্যজি হলো, কোন ছেলে যদি কোন মেয়ে কে ভালোবাসে তাহলে সেটা তারা গোপন রাখতে পারে না, বলে দেয়।? আমরা মেয়েরা অনেক সময় ভালোবাসলেও প্রকাশ করি না, কাজেই আমরাও ছেলেদের এমন মনে করি।আসলে সেটা সত্য না। যে ছেলে তোমার এত কেয়ার, এত লাভ, এত আবেগ দেখেও তোমাকে ইগনোর করতেসে বা ঠিকভাবে কিছু প্রকাশ করতেসে না বা ধোয়াশার মধ্যে তোমাকে রাখতেসে তার একটাই কারণ, সে তোমাকে ভালোবাসে না। তার জন্য অপেক্ষা করে নিজের সময় নষ্ট করে কোন লাভ নাই। তোমার ব্রেইন কে এসব বলা থেকে বিরত থাকো যে, সে একদিন বলবে,? এসব তুমি নিজেকে সান্ত্বনা দেয়ার জন্যই বলো কারণ এটা ভাবতেই তোমার ভালো লাগে। কিন্তু এই ভাবনাটাই তোমার প্রধান ক্ষতির কারণ। এইগুলা ভাবা বন্ধ করো। রিয়েলিটি তে আসো। আর একটা হলো, ব্রেকাপ এর পরও আমাদের মনে হয়,সে ফিরে আসবে। যে কারনে আমরা মুভ অন করতে পারি না। এটাও একটা ফালতু ধারণা। তুমি একবার ভাবো তো, সে কেন ফিরে আসবে? ফিরে আসার মত টান থাকলে কি ব্রেকাপ হতো? তুমি কাওরে ভালোবাসলে তুমি কি পারবা এতদিন সেই মানুষ টার কাছ থেকে দূরে থাকতে? জাস্ট এই প্রশ্ন গুলা নিজেকে করো। উত্তর পেয়ে যাবা। তোমার জন্য যেটা ভালো না! সেটা আল্লাহ কোন ভাবেই তোমার সাথে রাখবেন না। আল্লাহর ডিসিশন মনে করে সব কিছু মেনে নাও এবং নতুনভাবে সব শুরু করো। বিশ্বাস করো, কিচ্ছু শেষ হয়ে যায়নি। শেষ মানে কিন্তু শুরু। যেখানে শেষ হয়, সেখান থেকেই সব শুরু হয়। এটা মাথায় রাখবা। যে তোমার সে নিজেই তোমাকে খুঁজে বের করবে। in the mean time, তুমি নিজেকে খুঁজো। নিজের উপর কাজ করো, পরিশ্রম করো। শেষ হাসিটা তুমি'ই হাসবা।?
Love Story
Public . 26-Sep-2024এক তরফা ভালোবাসা আসলে কি?