আমরাই কি শেষ জেনারেশন?

আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের জিমেইল, ফেসবুক, হোয়াটস্যাপ পর্যন্তও করছি। আমরাই শেষ জেনারেশন, যারা টেলিগ্রাম এসেছে শুনলেই চৌদ্দগুষ্টির মুখ শুকিয়ে যেতে দেখেছি। আমরাই শেষ জেনারেশন, যারা পাটিতে বা পিঁড়িতে বসে ভাত খেয়েছি আর পিরিচে ঢেলে চা খেয়েছি সুরুৎ সুরুৎ শব্দে। আমরাই শেষ জেনারেশন, যারা ছোটবেলায় বন্ধুদের সাথে কানামাছি, বাঘবন্দি, ডাঙ্গুলি, দাড়িয়াবাধ, গোল্লাছুট, মার্বেল, হামকে পুলিশকে খেলেছি, বউলার আঠা দিয়ে কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি, নাড়া (খড়/বিচালি), জাম্বুরা ইত্যাদি দিয়ে ফুটবল বানিয়ে খেলেছি। আমরাই শেষ জেনারেশন, যারা হ্যারিকেন আর কুপি বাতির আলোতে পড়াশুনা করেছি, বেত থেকে শুরু করে পাখার ডাঁটির মার খেয়েছি, খাটের নিচে বা কাঁথার মধ্যে লুকিয়ে লুকিয়ে পড়েছি দস্যু বনহুর, কুয়াশা, মাসুদ রানা, স্বপন কুমারের সিরিজ। আমরাই শেষ জেনারেশন, যারা ফ্যান, এসি, হিটার, ফ্রিজ, গ্যাস, মাইক্রোওভেনের অস্থাবর সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি। আমরাই শেষ জেনারেশন, যারা ঈগল, ইকোনো, রেডলিফ থেকে শুরু করে বমি করা সুলেখা কালি হাতে মেখে সেই হাত মাথায় মুছে ‘বাবরের যুদ্ধবৃত্তান্ত’ লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাং পেন দেখেছি আর নতুন বই-খাতার হাতে পেয়ে পাতা উল্টানোর আগে গন্ধ শুঁকেছি। আমরাই শেষ জেনারেশন, যারা বিনা টিফিনে স্কুলে গেছি, স্কুলে টিচারের হাতে বেতের বারি খেয়ে, বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড রাউন্ড ফ্রি-স্টাইলে উত্তম মধ্যম সহ্য করেছি — দোষ তো আমাদের, নাহলে টিচার মারবেন কেন? আমরাই শেষ জেনারেশন, যারা বড়দের সন্মান করেছি এবং এখনো করে যাচ্ছি। আমরাই শেষ জেনারেশন, যারা জোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসি, ভয়েস অফ আমেরিকার খবর, অনুরোধের আসর গানের ডালির শেষ সাক্ষী। আমরাই শেষ জেনারেশন, যারা টেলিভিশনে আলিফ লায়লা, ম্যাকগাইভার, টিপু সুলতান, মিস্টার বিন, টম এন্ড জেরি, রবিনহুড, সিন্দবাদ দেখার জন্য ছাদে উঠে অ্যান্টেনা ৩৬০° ঘুরিয়ে স্যিগনাল ধরার চেষ্টা করেছি। আমাদের ছিল বাঁশের আগায় অ্যান্টেনা, আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিরঝিরে ছবি, তাতে কোনো সমস্যাই হতো না, কারণ ওটা আমাদের জীবনের অঙ্গ হিসেবেই ধরা ছিল। গন্ডগোল যা পাকাতো তা হলো নিয়ম করে লোডশেডিং। আমরাই শেষ জেনারেশন, যারা আত্মীয়-স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি। ইচ্ছে করে একসাথে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ি ফিরেছি, ঝিনুক দিয়ে কাটার বানিয়ে আম কেটে খেয়েছি, ম্যাচের বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলেছি। আমরাই শেষ জেনারেশন, যারা সাইকেলের টায়ার, বেয়ারিং এবং সুপারির খোলা দিয়ে গাড়ি বানিয়ে চালিয়েছি, গুলতি নিয়ে নিরিখ প্র্যাকটিস করে বেড়িয়েছি, দুপুরে একসাথে পুকুরে ঝাঁপিয়ে গোসল করেছি। আমরাই শেষ জেনারেশন, যারা প্রতিদিন সূর্য ডোবার আগে বাড়িতে ঢুকেছি। আমরাই শেষ জেনারেশন, যারা ঈদ বা দুর্গাপূজায় শুধু একটা নুতন জামার জন্য বাবার মুখের দিকে চেয়ে থেকেছি। আমরাই শেষ জেনারেশন, যারা রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখামাত্র সেখানেই সাইকেল থেকে নেমে নির্দ্বিধায় সালাম বা নমস্কার করেছি। আমরাই শেষ জেনারেশন, যারা এখনও বন্ধু খুঁজি, কারণ জীবনের চলার স্রোতে আমরা হারিয়ে ফেলেছি জীবনের শ্রেষ্ঠ সময়।

0 0 Reacts 1 View 13,327 Comment 0
Profile Photo

কেন লিওনার্দো দা ভিঞ্চি উল্টোভাবে কেন লিখতেন?

কেন লিওনার্দো দা ভিঞ্চি উল্টোভাবে কেন লিখতেন?

কখনো ভেবে দেখেছেন, লিওনার্দো দা ভিঞ্চি উল্টোভাবে কেন লিখতেন? উত্তরটা যতটা রহস্যময় মনে হয়, আসলে ততটা না। অনেকে ভাবেন, তিনি নাকি...Read more

0 0 Reacts 0 View 37,578 Comment 0

জীবনে ভালো থাকার উপায় কি?

জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকরী কোনো ঔষধ নেই আসলে। ব্যস্ততাই আমাদের সব কিছু ভুলিয়ে রাখে। সেটা যত বড়...Read more

0 0 Reacts 1 View 12,036 Comment 0

বাচ্চার জীবন বাঁচতে সে নিজের বুক ক্ষতবিক্ষত করে!

বাচ্চার জীবন বাঁচতে সে নিজের বুক ক্ষতবিক্ষত করে!

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন মা পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই...Read more

0 0 Reacts 0 View 58,911 Comment 0

কিভাবে চুম্বক আবিস্কার করা হল?

কিভাবে চুম্বক আবিস্কার করা হল?

আজ থেকে চার হাজার বছর আগে গ্রিসের ম্যাগনেসিয়া নামক স্থানে এক আশ্চর্য পাথরের সন্ধান পেয়ে যায় ম্যাগনেস নামে এক অতি...Read more

0 0 Reacts 1 View 98,050 Comment 0

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন।

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন।

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি একযুগেরও বেশি সময় ধরে সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন ধরনের অ্যাকশন ছবি থেকে শুরু করে রোম্যান্টিক...Read more

0 0 Reacts 0 View 104,543 Comment 0

ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচন!

ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচন!

শেষ জীবনে ক্লিওপেট্রার চিরতরে হারিয়ে যাবার রহস্য উন্মোচনে। ২০০২ সালে প্রত্নতাত্ত্বিকরা দলবল নিয়ে হাজির হলেন আলেক্সান্ড্রিয়া থেকে ৫৫ কিলোমিটার দূরের...Read more

0 0 Reacts 0 View 119,852 Comment 0

বিশ্বের সবচেয়ে ছোট দেশ

বিশ্বের সবচেয়ে ছোট দেশ

বিশ্বের সবচেয়ে ছোট দেশ সি-ল্যান্ড।? আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পেলেও। একটি স্বাধীন দেশ হিসেবেই পরিচিত আটলান্টিক মহাসাগরের মাঝে ভাসমান দেশটি। যার আছে...Read more

0 0 Reacts 1 View 87,598 Comment 0

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনা নিন্মে দেওয়া হল।? এরকম আরো পোস্ট পেতে এই পেজটি লাই দিন ও ১ টা শেয়ার...Read more

0 0 Reacts 1 View 70,732 Comment 0

মৌমাছির চাকের প্রতিটা ঘরের শেপ ষড়ভুজাকৃতির কেন হলো?

মৌমাছির চাকের প্রতিটা ঘরের শেপ ষড়ভুজাকৃতির কেন হলো?

আমি সর্বদাই আলতুফালতু বিষয় মাথা ঘামাতাম৷ যেমন মৌমাছির চাকের প্রতিটা ঘরের শেপ ষড়ভুজাকৃতির কেন হলো? বর্গাকার, ত্রিভুজাকার কিংবা বৃত্তাকারও তো...Read more

0 0 Reacts 0 View 115 Comment 0

পিঁপড়াদের নিজস্ব ম্যাপ ও তার পেছনের রহস্য!

পিঁপড়াদের নিজস্ব ম্যাপ ও তার পেছনের রহস্য!

পিঁপড়াদের নিজস্ব ম্যাপ ও তার পেছনের রহস্য নিচে তুলে ধরা হল। রাস্তায় চলার সময় কত শত পিঁপড়েকে আমরা পায়ের নিচে পিষে...Read more

0 0 Reacts 0 View 19,202 Comment 0