পরিবার নিয়ে কানাডায় আসার উপায়!

পরিবার নিয়ে কানাডায় আসার উপায়!

কানাডায় পরিরার নিয়ে আসার অনেক মাধ্যম রয়েছে। বেশিরভাগ মাধ্যমে requirements অনুযায়ী আবেদন করলে স্থায়ী বসবাস করার সুযোগ মেলে। ➜ ইমিগ্রান্ট : এই ভিসায় স্পাউস, ২২ বছরের নিচে বাচ্চাদের সঙ্গে আনা যাবে। আসার পর পাবেন কানাডার সকল সুবিধা। PR নিয়ে আসার তিন বছর পর সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করলেই সিটিজেন হওয়া যায়। তখন ভোট দিতে পারবেন। বাড়ি কিনতে পারবেন। লিগ্যালি সবকিছু করা যাবে। বাকিদের সিটিজেন হতে বেশি সময় লেগে যায়। কারণ প্রথমে তারা PR হবেন, তারপর তো সিটিজেন। ➜ স্টুডেন্ট ভিসা: স্পাউস ও বাচ্চাদের আনা যাবে। আসার ১৮ মাস পরে বাচ্চারা চাইল্ড বেনিফিটস পাবে। সঙ্গে সঙ্গে পাবলিক স্কুলে পড়তে পারবে। ডেকেয়ারে ফ্রি থাকতে পারবে। তবে আয় বেশি হলে ফি দিতে হয়। স্টুডেন্টদের হেল্থ বেনিফিটস আলাদা থাকে। স্টুডেন্টরা নিজের অর্থে বাড়ি কিনতে পারে। আমার একজন কলিগ কিনেছিল।আরো অনেক কিছু। তবে একটা কথা। স্পাউসরা আগে ওপেন ওয়ার্ক পারমিট পেতেন, এখন পাবেন না। শুধুমাত্র মাস্টার্স, ডক্টরেট এদের স্পাউসরা পাবেন। ➜ ওয়ার্ক পারমিট: আপনি দেশ থেকে জব অফার নিয়ে ওয়ার্ক পারমিটে আসলে সঙ্গে পরিবার নিয়ে আসতে পারবেন। স্পাউস ও dependent বাচ্চারা আসতে পারবে। বাচ্চারা ফ্রি স্কুলে পড়বে। চাইল্ড বেনিফিটস পায় আয়ের ওপর ভিত্তি করে। এখানে একটা সুবিধা আছে। স্পাউসরা পাবেন ওপেন ওয়ার্ক পারমিট। যা এখন ইন্টারন্যাশনাল ডিপ্লোমা স্টুডেন্টদের স্পাউসরা পাচ্ছেন না। ওপেন ওয়ার্ক পারমিট মানে কানাডায় যেকোনো কোম্পানিতে কাজ করা যাবে। ➜ কেয়ার গিভার ভিসা: এই ভিসায় স্পাউস ও বাচ্চাদের নিয়ে আসতে পারবেন। স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবেন। বাচ্চারা স্কুলে পড়তে পারবে ফ্রি। এই ভিসার ওপর সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। মানে কেউ যদি আবেদন করেন, তাহলে হওয়ার সম্ভাবনা আছে। এটা যেহেতু কেয়ারের ব্যাপার সেইজন্য। দুই বছর পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন তখন নাগরিক হয়ে যাবেন। তবে এই ভিসায় আপনাকে জব অফার ম্যানেজ করতে হবে। তারপর ওয়ার্ক পারমিট। এই ভিসার সুবিধা হলো লেখাপড়া ও IELTS এত বেশি হাই লাগে না। কাজের অভিজ্ঞতা এক বছরের মতো হলেই হয়। বিভিন্ন কানাডিয়ান ওয়েবসাইট কেয়ারগিভার হায়ারের বিজ্ঞাপন থাকে। ➜ Asylum seeker: অনেকে ভিজিট ভিসায় এসে asylum seek করেন। পরিবারসহ। কেউ কেউ PR পেয়েছেন বা পাচ্ছেন শুনেছি। Asylum seeket দের বাচ্চারা স্কুলে ফ্রি পড়তে পারে স্থায়ী বসবাসের আগেই। তবে এই ভিসায় জীবনধারণ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। অনেকেই ইংরেজিতে দক্ষ না হওয়ায় প্রফেশনাল কাজ জুটাতে পারেন না। আপনার যদি সকল কোয়ালিটি থাকে তাহলে ইমিগ্রেশনের জন্য আবেদন করা শ্রেয়। যদিও আগাতে কম নিবে তাই প্রতিযোগিতাও হবে বেশি। তবে ভাগ্যে থাকলে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ সবই করেন।

0 0 Reacts 1 View 111,576 Comment 0
Profile Photo

আপনি অপরকে যেটা দেবেন, সেটা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই?

আপনি অপরকে যেটা দেবেন, সেটা কোন না কোন ভাবে আপনার কাছে ফিরে আসবেই?

একটি গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন...Read more

0 0 Reacts 2 View 16,632 Comment 0

ওয়াদি বাণী খালিদ

ওয়াদি বাণী খালিদ

ওয়াদি বাণী খালিদ। ওমানের সাগর, পাহাড়, মরুভুমি ও বাগানের পর আরেকটি বিষয় বাকি রয়ে গিয়েছে যেটার জন্য ওমান সবথেকে বেশি...Read more

0 0 Reacts 2 View 97,833 Comment 0

সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া

সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া

মেসোপটেমিয়া সভ্যতার সূচনা... ✿ সবচেয়ে প্রাচীন সভ্যতা:- ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক ও কুয়েতের কিছু অংশ জুড়ে অবস্থিত মেসোপটেমিয়া সভ্যতা, ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে...Read more

0 0 Reacts 1 View 92,303 Comment 0

পৃথিবীতে অবাক করা কিছু প্রাণী!

পৃথিবীতে অবাক করা কিছু প্রাণী!

পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে, যাদের বৈশিষ্ট্য অবাক করার মতো। যেমন অ্যাক্সোলটল, এটি জলজ প্রাণী, কিন্তু স্থলজ প্রাণীর মতোই...Read more

1 0 Reacts 1 View 56,797 Comment 0

এয়ারপোর্টে এখন থেকে যে সব সুবিধা পাবেন যাত্রীরা!

এয়ারপোর্টে এখন থেকে যে সব সুবিধা পাবেন যাত্রীরা!

ড. মো ইউনুস স্যার এয়ারপোর্টে এখন থেকে যে সব সুবিধা পাবেন যাত্রীরা তাই নিচে উপস্থাপন করা হল। ১। সকলের জন্য ফ্রি...Read more

0 0 Reacts 0 View 107,156 Comment 0

কেন মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না?

কেন মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না?

একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার...Read more

0 0 Reacts 0 View 26,485 Comment 0

আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ-নীলকান্তমণি।

আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ-নীলকান্তমণি।

ছয় হাজার বছরেরও বেশি সময় ধরে আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে বিশ্বের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ-নীলকান্তমণি। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশে অবস্থিত সার-ই-সাং...Read more

0 0 Reacts 0 View 26,204 Comment 0

রমনা রেসকোর্স থেকে সোহরাওয়ার্দী উদ্যান।

রমনা রেসকোর্স থেকে সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এক...Read more

0 0 Reacts 2 View 11,117 Comment 0

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথর!

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথর!

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথরের স্থাপনা আজও প্রত্নতাত্ত্বিকদের বিস্মিত করে। এর নাম মাসুদা ইওয়াফুনে বা মাসুদার শিলাজাহাজ। একটিমাত্র গ্রানাইট পাথর...Read more

0 0 Reacts 0 View 36,929 Comment 0

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ।

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ।

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ। আফ্রিকান ব্ল্যাকউডের রহস্য। পৃথিবীর বুকে এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা তাদের সৌন্দর্য, টেকসই গুণ,...Read more

0 0 Reacts 0 View 82,347 Comment 0