মানুষের জীবনের আসল বাস্তবতা গুলো কি?

গতকাল হলো অতীত। আগামীকাল একটা রহস্য। কিন্তু আজকের দিনটি একটি উপহার। একারনেই একে বলা হয় 'প্রেজেন্ট'। ➜ সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিলো না। এটা ছিলো সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। ➜ কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুড়ে মারার মত। কেউ জানেনা সেই পাথর কত গভীরে আঘাত করবে। শুধু মাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। ➜ পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়। দূরে থেকেও কাছাকাছি থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানুষিকতার উপর নির্ভর করে। ➜ পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই। একটু খানি সততা, নিজের উপর বিশ্বাস, অল্প কিছু আপন মানুষ যারা তোমাকে চোখ বুঝে বিশ্বাস করবে কিংবা যাদের কাছে প্রান খুলে কথা বলতে পারবে আর অল্পতেই সুখী হবার মানসিকতা। ভালো থাক সবাই, ভালো রাখুক প্রিয় মানুষদের। ভালো থাকুক আপনজনেরাও। #কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। ➜ তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন কোরো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। ➜ একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না। কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয়। ➜ সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়। কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। #অন্যায়ের বিরুদ্ধে কোন প্রতিরোধই একজনে হয় না ঠিক কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়। বাকিদের কাজ শুধু তার পাশে দাড়িয়ে যাওয়া। ➜ মন ভালো করার জন্যে খুব বেশী কিছু দরকার হয় না। প্রিয় মানুষ গুলোর একটু হাসিই যথেষ্ট। ➜ কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে। কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কিছু ভাল বন্ধুর আর কিছু আপনজনের। ➜ এমন মানুষের সাথে বন্ধুত্ব করো, যে তোমার গুন গুলো মনে রাখে, আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়। ➜ পাহাড়ের উপর দাড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আসলে আকাশটা ততটা কাছের নয়। তেমনি আপাতদৃষ্টিতে কোন কাজ সহজ মনে হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়। ➜ মানুষের মন বড় জটিল। সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় নিতে হবে। তুমি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেল তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পার, তুমি ভুল বুঝেছ। ➜ যে কখনো আশা ছাড়ে না, তাকে হারানো সবচেয়ে কঠিন। তুমি তাকে ভেঙ্গে চুড়ে শেষ করে দিলেও সে আবার উঠে দাড়াবে, তুমাকে হারানোর স্বপ্ন দেখবে; ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত। ➜ তোমার হাসি যেন শুধু তোমার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণোচ্ছল হাসি তোমার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে। ➜ জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়, সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর, অবশ্যই তুমি সফল হবে, কারন চেষ্টাই সফলতা বয়ে আনে।

View 6,051 | Like () | Comments (1)
Profile Photo
28-Jul-2024

Great information.

Like
Replay

দূর থেকে সব কিছু কেন সুন্দর লাগে?

দূর থেকে সব কিছু কেন সুন্দর লাগে?

দূরের মোহ, কাছের বাস্তবতা! হুমায়ূন আহমেদ বলেছিলেন... দূর থেকে যে জিনিস যত সুন্দর, কাছ থেকে সেই জিনিস তত অসুন্দর। দূর থেকে চাঁদ...Read more

View 60,645 | Like () | Comments (0)

তাড়াহুড়ো করে কোন কাজ করা কেন উচিৎ নয়!

তাড়াহুড়ো করে কোন কাজ করা কেন উচিৎ নয়!

কারও চাপে তাড়াহুড়োয় ভুল কিছু পেয়ে কাঁদার চাইতে না পেয়ে কাঁদাও অনেক ভালো। যারা পায়নি বলে কাঁদে, তারা যদি একবার...Read more

View 114,815 | Like () | Comments (0)

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটির আসল মানে কি?

ম্যাচিউরিটি মানে সবসময় অনর্গল কথা বলতে পারা নয় বরং কখন কোথায় চুপ থাকতে হয় সেটা জানা। এমন কোনো বিষয়ে নিজের...Read more

View 18,026 | Like () | Comments (0)

স্বার্থপর মানুষ চিনবার উপায়?

স্বার্থপর মানুষ চিনবার উপায়?

অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিলো। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্যে সে সবসময় সুযোগ খুঁজতো। কিন্তু সে তার নিজের...Read more

View 9,661 | Like () | Comments (0)

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের আসল পুরুষত্ব কী?

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়। আমার টাকা আছে আমার কদর আছে, সম্মান আছে। টাকা নেই কদরও নেই, সম্মানও নেই। পুরুষ...Read more

View 10,080 | Like () | Comments (0)

আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখার উপায় কি?

জীবনে পরিবারের পরেই বন্ধুত্বের অবস্থান। মাঝেমধ্যে পরিবারকেও ছাপিয়ে যায় বন্ধুত্ব। বন্ধু মানে নিছক আড্ডার সঙ্গী হওয়া নয়, বরং বন্ধুর খুশিতে...Read more

View 9,787 | Like () | Comments (0)

আপনি কি সবার কাছে একরকম?

আপনি কি সবার কাছে একরকম?

আপনি সবার কাছে একরকম নন। কারো কাছে আপনার নাম বিরক্তির কারণ, আবার কেউ আপনার একটা মেসেজের জন্য প্রহর গোনে। কেউ...Read more

View 24,681 | Like () | Comments (0)

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই কেন?

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই কেন?

পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী নই। আমরা কেউই নির্ভেজাল নই, কোনো না কোনো দিক দিয়ে আমরা অপূর্ণ। শত শত কষ্ট,...Read more

View 118,503 | Like () | Comments (0)

মানুষ কেন দুর্বল মানুষকে কন্ট্রোল করতে চায়?

মানুষ কেন দুর্বল মানুষকে কন্ট্রোল করতে চায়?

সব মানুষ শক্তিশালী হতে চায়। কিন্তু সবাই নিজের ভেতর শক্তি তৈরি করতে পারে না। তাই তারা অন্যকে ছোট করে, ভয়...Read more

View 17,814 | Like () | Comments (0)

পুরুষর মানুষের জীবনে গল্প!

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না। এতোদিন যাদেরকে খাওয়াইছিলো। যাদের কথায়...Read more

View 138,464 | Like () | Comments (0)