আপনার জীবনে একটা প্যাশন থাকা কেন গুরুত্বপূর্ণ?

আপনার জীবনে একটা প্যাশন থাকা কেন গুরুত্বপূর্ণ?

আপনার জীবনে একটা প্যাশন থাকা গুরুত্বপূর্ণ এই জন্য না যে এই প্যাশন আপনাকে ভাত-কাপড় দেবে। বরং প্যাশন আপনার জীবনে গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাশন আপনাকে আপনার জীবনের ভয়ঙ্কর সব ড্যামেজ পার হতে সাহায্য করবে, আপনার নিঃসঙ্গতার সময়টুকু সঙ্গ দেবে এবং আপনাকে কখনও একা হতে দেবে না। সম্ভবত সুবীর নন্দীকে একবার জিগানো হইছিলো, আপনি কীভাবে আপনার মৃত্যু চান? সুবীর নন্দি উত্তর দিয়েছিলেন, আমি চাই গান গাইতে গাইতে আমার মৃত্যু হোক। খেয়াল করে দেখবেন, শুধু সুবীর নন্দী না, ম্যাক্সিমাম আর্টিস্টেরই শেষ ইচ্ছা থাকে সে যেন কাজের মধ্যে ডুবে থেকে মরে যেতে পারে। শুনে অবাক হয়েছিলাম। একটা মানুষ মরার সময় ছেলে চাইলো না, মেয়ে চাইলো না, বৌ চাইলো না, পরিবার চাইলো না, সে চাইলো তার কাজরে। ছোটবেলায় কথাটা শুনে খুব অবাক হলেও এখন ধীরে ধীরে আমি সুবীর নন্দীর কথাটার গুরুত্ব আমি বুঝতে পেরেছি। পারছিও। মানুষ হয়ে মানুষের উপর ডিপেনডেন্ট হওয়ার চে কাজের উপর ডিপেন্ডেন্ট হওয়া ভালো। মানুষ আপনাকে ছাইড়া যাবে, যাইতে পারে। কিন্তু কাজ আপনাকে কোনদিন ছাইড়া যাবে না। জাস্ট আপনার যদি একটা প্যাশন থাকে, আপনাকে কোনদিন সকালে উঠে ভাবতে হবে না, আপনি কী করবেন? আপনার কোনদিন ভাবতে হবে না, পড়াশোনা শেষ হয়ে গেলে আপনি কী করবেন? আপনার কোনদিন মনে হবে না, রাতে আপনার ঘুম ভেঙে গেলে বাকি রাতটা আপনি কীভাবে কাটাবেন? ব্যাপারটাকে যতটা সহজ ভাবতেসেন, অতোটা সহজ কিন্তু না। জাস্ট এই করার মতো কিছু না থাকার কারণে বহু ছেলে মেয়ে ড্রাগ নেওয়া শুরু করে, বহু মানুষ ভুল মানুষের সাথে জড়ায়ে পড়ে, বহু মানুষ সকালে ঘুম থেকে পর্যন্ত উঠে না, কারণ, তার আসলে কিছুই করতে ভালো লাগে না। এই জেনারেশনের সবচে রেলেভ্যান্ট এবং পপুলার গান কোনটা জানেন? একা বেঁচে থাকতে শেখো প্রিয়। ফর রিয়েল, গানটা আমাদের জন্য নিষ্ঠুর সত্য। আমাদের একা থাকতে হয়, একাই সবকিছু করতে হয়, বাট আপনার প্যাশন আপনাকে কোনদিন একা হইতে দেবে না। তাই যাদের প্যাশন থাকে, তাদের আমি কখনোই একা মানুষ বলি না। মানুষ হয়ে যেহেতু জন্মাইসি, আমার আপনার পক্ষে দুঃখ, কষ্ট বা না পাওয়ারে এড়ানোর কোন উপায় নাই। এবং এই দুঃখ কষ্ট আসবে মানুষের পক্ষ থেকে, আপনি যতই ভালো মানুষ হন, মানুষের পক্ষ থেকে আসা এই ড্যামেজ আপনি এড়াইতে পারবেন না। আপনার যা করতে হবে, সেইটা হলো, মানুষের বাইরের জগতে আপনার একটা ডিপেনডেন্সির জায়গা গড়ে তোলা। এটা হতে পারে কোডিং, হতে পারে গণিত, হতে পারে সাহিত্য বা ডিজাইন বা ছোটখাটো কোন বিজনেস। তাহলে আপনি আর যাই হোন, কোনদিন শূণ্য হয়ে যাবেন না, কোনদিন আপনি মানুষের জন্য ডেসপারেট হয়ে যাবেন না। কষ্ট হবে, দুঃখ হবে, খারাপ লাগবে, বাট দিনশেষে আপনি ঐ প্যাশনটাকে ধরে রেখে সময়টা পার করে ফেলতে পারবেন। নিঃসঙ্গতা কাটানোর জন্য আপনাকে কোনদিন ড্রাগ নিতে হবে না বা আপনাকে ভুল মানুষ চুজ করতে হবে না। ক্যারিয়ার, মোটিভেশন বা প্রোফেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। বাট সত্যি কথা হলো,খুব বাজে সময়ে ঐ প্রোফেশন বা একাডেমিক লেখাপড়াও অসহ্য হয়ে উঠতে পারে। এই সময়টাতেই মূলত আপনার প্যাশন হইয়া উঠতে পারে আপনার বেস্টফ্রেন্ড, আপনার সেভিওর। মানুষরে সেভিওর বানাইলে সেই সেভিওর ফ্র্যাংকেনস্টাইন হয়ে উঠতেও পারে, বাট প্যাশনরে যদি একবার আপনি আপনার সেভিওর বানাইয়া ফেলতে পারেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আর যাই হোক, আপনার শূণ্যতা আপনাকে খুন করে ফেলতে পারবে না কোনদিন।

0 0 Reacts 0 View 116,052 Comment 0
Profile Photo

কিভাবে নিজেকে ভালো রাখবেন?

কিভাবে নিজেকে ভালো রাখবেন?

যদি নিজেকে ভালো রাখতে চান, তবে মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন। শুনতে হয়তো কঠিন লাগে, একটু অস্বস্তিকরও। কারণ আমরা তো কথা...Read more

0 0 Reacts 0 View 20,289 Comment 0

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় কি?

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় কি?

মুখোশের আড়ালে থাকা মানুষটাকে চিনার উপায় নিন্মে উপস্থাপন করা হল। ☞ আপনার পেছনে আঠার মতো লেগে থাকতে চাইবে। ☞ আপনাকে গোপন নজরদারি...Read more

0 0 Reacts 10 View 10,488 Comment 0

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা কেন প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা করেনা?

মেয়েরা তার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দেয় কিন্তু তার প্রেগ্ন্যাসির সময় যে তাকে একটু কষ্ট দিয়েছে তাকে কোনদিন ক্ষমা...Read more

0 0 Reacts 6 View 10,008 Comment 0

জীবনের আসল সূত্র কি?

জীবনের আসল সূত্র কি?

জীবনের সূত্র নিচে তুলে ধরা হল। ১) অপ্রয়োজনীয় বিষয়গুলো বেশি বেশি না বলতে হবে। যাতে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সময় দিতে পারি।...Read more

0 0 Reacts 0 View 118,607 Comment 0

আপনি আপনি নিজের ছোট-খাটো লক্ষ্য গুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন?

আপনি আপনি নিজের ছোট-খাটো লক্ষ্য গুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন?

পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স। দুই স্থানেই পৌঁছানো...Read more

0 0 Reacts 1 View 96,644 Comment 0

কোন ধরনের মানুষ গুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন?

কোন ধরনের মানুষ গুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন?

এই মানুষ গুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন তাই নিচে তুলে ধরা হল। ০১) অভিযোগকারী:- যারা কেবল সমস্যার কথা বলে,...Read more

0 0 Reacts 0 View 20,518 Comment 0

কিভাবে অর্থকষ্ট থেকে বের হতে পারেন!?

কিভাবে অর্থকষ্ট থেকে বের হতে পারেন!?

একুশ শতকের নিউ কেরিয়ার আইডিয়া অর্থকষ্ট থেকে বের হতে পারেন। একটি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করা যাক... → দরিদ্রতাকে কেন আমরা সারাজীবন...Read more

0 0 Reacts 0 View 115,706 Comment 0

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল!

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল!

সফলতার জন্য নিজেকে ডেভেলপ করার কৌশল নিচে তুলে ধরা হল। ০১) পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসাঃ- আপনার আশেপাশের মানুষজন যদি আপনাকে...Read more

0 0 Reacts 0 View 25,588 Comment 0

জীবনে কী করবেন? কেন করবেন? কীভাবে করবেন?

জীবনে কী করবেন? কেন করবেন? কীভাবে করবেন?

এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে স্পষ্ট, সুশৃঙ্খল আর নিয়ন্ত্রিত। কিন্তু...Read more

0 0 Reacts 0 View 116,751 Comment 0

পুরুষ হয়ে জন্মালেই সবাই কি দায়িত্ববান হয়?

পুরুষ হয়ে জন্মালেই সবাই কি দায়িত্ববান হয়?

কিছু পুরুষ মানুষ কখনোই আপনাকে ইমোশনাল ইনভেষ্টমেন্টের সিকিউরিটি দিতে পারে না। তাদের অনেকের নিজের মধ‍্যে আত্মবিশ্বাসবোধ থাকে না। প্রেমে...Read more

0 0 Reacts 0 View 25,781 Comment 0