বাঙালি চেনার উপায় কি?

বাঙালি চেনার উপায় কি?

বাঙালি চেনার অনেক উপায় আছে। তার মধ্যে থেকে বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতি হলঃ- ০১) চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে। ০২) বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে। ০৩) টয়লেটের ফ্লোরে পেশাব করে দেবে। ০৪) স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেঁষে। ০৫) ঝাড়ু থাকবে দরজার পেছনে। ০৬) একজন ধনী হয়ে উঠলে, অন্যরা বলবে... নিশ্চয়ই সুদ/ঘুস/চুরির টাকা। ০৭) কেউ বুড়ো হতেই, অন্যরা অবাক হবে। এখনো বাঁইচা আছে! ০৮) গোসল করলে, একে-একে জিজ্ঞেস করতে থাকবে, কোথাও যাচ্ছ নাকি? ০৯) অতিথিদের জন্য থালাবাটি, কাপ, চামচ আলাদা করে তুলে রাখবে। ১০) মাংসের টুকরা গুনে রাখবে। ১১) এদের স্বাভাবিক মৃত্যু নেই, সব মৃত্যুতেই কারণ খুঁজবে, কারণ না-পেলে সমস্বরে বলবে─ সব আল্লার ইচ্ছা। ১২) এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে, কারও উপরেই বিশ্বাস নেই। ১৩) কেউ সুন্দর মেয়ে বিয়ে করলেই, অন্যরা কানাঘুষা করবে, চইদ্দ লম্বর মাইয়া। বাঙালি আজন্ম পরশ্রীকাতর। ১৪) মাছ, মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রাখবে, যেমন:─ মাছের মাথা, মুরগির রান। ১৫) কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে ঝোলাবে, তারপরও এঁকেবেঁকে চলবে যেন জুতোয় কাদা না-লাগে। ১৬) ঈদে,পূজায় নতুন কাপড় কিনবে, তারপর সারাবছর আফসোস করবে, টাকা-পয়সা নাই। ১৭) মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটা বিকট ফুঁ দিয়ে দেবে, তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে, ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা। যদিও, যার হাত থেকে মাইক্রোফোনটি পেয়েছে, সে এতোক্ষণ ঠিকই কথা বলছিল ওটা দিয়ে। ১৮) অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি, উঠান, এমনকি ছাদও, ঝাড়ু দিয়ে দিবে। ১৯) ওয়ান-ওয়ে রাস্তা পার হওয়ার সময়ও ডানে আর বামে চোখ ঘুরিয়েফিরিয়ে তাকাবে। ২০) পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য। ১টি বোনাস: বাসের মধ্যে কোনো বিদেশীর পাশে বসতে পারলে, না-নামা পর্যন্ত গর্বে বুকটা ঢোলের মতো ফুলিয়ে রাখবে।

0 0 Reacts 1 View 15,665 Comment 0
Profile Photo

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ!

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ!

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ তাই নিচে দেওয়া হল। ১। দুজন দুই জায়গায় থাকার কারনে বাড়তি ফ্যান চলছে ফলে...Read more

0 0 Reacts 1 View 96,076 Comment 0

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে?

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে?

১৮ হাজার টাকা বেতনে নিজে কি খাবে আর বউ চালাবে কি করে? প্রতিদিন সবজি, ভর্তা তোমার গলা দিয়ে নামে কিভাবে? এই...Read more

0 0 Reacts 0 View 119,815 Comment 0

স্বামী-স্ত্রী খেলেন তবে সাবধান!

স্বামী-স্ত্রী খেলেন তবে সাবধান!

স্বামী-স্ত্রী ঘরে বসে ছিল। ছুটির দিন। বউ বলল, চলো সময় কাটাতে দুজনে একটা খেলা খেলি। তুমি একটা কাগজে পাঁচজন নারীর...Read more

0 0 Reacts 0 View 97,545 Comment 0

ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি?

ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি?

কিভাবে বুঝবেন যে, একটি ছেলে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কিনা তাই নিচে দেওয়া হল। ০১. বিশ্বাস এবং ভরসা : কোনো...Read more

0 0 Reacts 0 View 108,876 Comment 0

ক কে কেন্দ্র করে কত কীর্তি!

ক কে কেন্দ্র করে কত কীর্তি!

শুধুমাত্র "ক" বর্ণ ব্যবহার করে একটি দীর্ঘ অনুচ্ছেদ: কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরানি কৃশকায় কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা...Read more

0 0 Reacts 0 View 64,803 Comment 0

বিয়ের পর মেয়েদের কি কি পরিবর্তন হয়?

বিয়ের পর মেয়েদের কি কি পরিবর্তন হয়?

বিয়ের পর মেয়েদের যা যা পরিবর্তন হয় তাই নিচে দেওয়া হল। বিয়ের পর মেয়েদের দুইটা পরিবর্তন হয়। ১. স্বামী যদি ভালো...Read more

0 0 Reacts 1 View 39,228 Comment 0

মেয়ে মানুষের সুন্দর হওয়ার সুবিধা কি?

মেয়ে মানুষের সুন্দর হওয়ার সুবিধা কি?

মেয়ে মানুষ একটু সুন্দর হলেই হয়। আর কিছু লাগে না। দীর্ঘমেয়াদি মন খারাপ নিয়ে থাকতে হয় না৷ সোশ্যাল মিডিয়াতে ছবি...Read more

0 0 Reacts 0 View 111,626 Comment 0

পৃথিবীর সবকিছু এখন বড়ো কঠিন!

পৃথিবীর সবকিছু এখন বড়ো কঠিন!

এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যার্থ হবে। তোমার চারপাশের মানুষ, পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজ্যান্ত ইটের ভাটা। আঁঠালো...Read more

0 0 Reacts 3 View 10,427 Comment 0

পাগল প্রমাণ করার উপায়

পাগল প্রমাণ করার উপায়

পাগল প্রমাণ করার উপায় নিচে দেওয়া হল...!? ০১) তুমি , facebook , TikTok & YouTube চালাও.!? ০২) এই সময় তুমি ফোন...Read more

0 0 Reacts 1 View 40,098 Comment 0

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি!

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতি!

বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ, পুরুষ যত টাকা আয় করুক না কেন, ঘর কিন্তু সামলে রাখেন...Read more

0 0 Reacts 0 View 112,394 Comment 0