পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র।

পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র।

স্টুডেন্টলাইফে কে কী বলল, সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না, সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। ক্যারিয়ার নিয়ে যার তেমন কোন ভাবনা ছিল না, সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে। সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কী পারেন, কী পারেন না, এটা অন্যকাউকে ঠিক করে দিতে দেবেন না। ইউনিভার্সিটিতে চান্স পাননি? প্রাইভেটে পড়ছেন? কিংবা ওপেন থেকে? সবাই বলছে, আপনার লাইফটা শেষ? আমি বলি, আরে! আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি। আপনি কতদূর যাবেন, এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে? লাইফটা কি ওদের নাকি? আপনাকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতেই হবে কেন? কিংবা ডাক্তারি পাস করে কেন ডাক্তারিই করতে হবে? আমার পরিচিত এক ডাক্তার ফটোগ্রাফি করে মাসে আয় করে ৬-৭ লাখ টাকা। যেখানেই পড়াশোনা করেন না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। শুধু ‘ওহ শিট’, ‘সরি বেবি’, ‘চ্যাটিংডেটিং’ দিয়ে জীবন চলবে না। আপনি যার উপর ডিপেনডেন্ট, তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন। যে গাড়িটা করে ঘোরাঘুরি করেন, সেটি কি আপনার নিজের টাকায় কেনা? ওটা নিয়ে ভাব দেখান কোন আক্কেলে? একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে। তখন আপনাকে যা যা করতে হবে, সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভাল বই পড়তে হয়, কিছু ভাল মুভি দেখতে হয়, কিছু ভাল মিউজিক শুনতে হয়, কিছু ভাল জায়গায় ঘুরতে হয়, কিছু ভাল মানুষের সাথে কথা বলতে হয়, কিছু ভাল কাজ করতে হয়। জীবনটা শুধু হাহা-হিহি করে কাটিয়ে দেয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন দেখবেন, পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলাপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না। আপনার মত করে লিখতে হলে আমাকে কী করতে হবে? আমি আপনার মত রেজাল্ট করতে চাই। আমাকে কী করতে হবে?” এটা আমি প্রায়ই শুনি। আমি বলি, “অসম্ভব পরিশ্রম করতে হবে। নো শর্টকাটস্। সরি! রিপ্লাই আসে, কিন্তু পড়তে যে ভাল লাগে না। কী করা যায়? এর উত্তরটা একটু ভিন্নভাবে দিই। আপনি যখন স্কুল কলেজে পড়তেন, তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকত, সে সময়ে আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এখন সময় এসেছে, ও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয়, সে সময়ে জীবনটাকে উপভোগ করলে, যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা, সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না, এটাই স্বাভাবিক। এটা মেনে নিন। মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান। এখনই সময়! বড় হতে হলে বড় মানুষের সাথে মিশতে হয়, চলতে হয়, ওদের কথা শুনতে হয়। এক্ষেত্রে ইউনিভার্সিটিতে পড়ার সময় বন্ধু নির্বাচনটা বেশ গুরুত্বপূর্ণ। আপনার সাবকনশাস মাইন্ড আপনাকে আপনার বন্ধুদের কাজ দ্বারা প্রভাবিত করে। আমরা নিজেদের অজ্ঞাতসারেই আমাদের চাইতে ইনফেরিয়র লোকজনের সাথে ওঠাবসা করি, কারণ তখন আমরা নিজেদেরকে সুপিরিয়র ভাবতে পারি। এ ব্যাপারটা সুইসাইডাল। আশেপাশে কাউকেই বড় হতে না দেখলে বড় হওয়ার ইচ্ছে জাগে না। আরেকটা ভুল অনেকে করেন। সেটি হল, ধনীঘরের সন্তানদের সাথে মিশে নিজেকে ধনী ভাবতে শুরু করা। মানুষ তার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়। উজাড় বনে তো শেয়ালই রাজা হয়। আপনি কী শেয়ালরাজা হতে চান, নাকি সিংহরাজা হতে চান, সেটি আগে ঠিক করুন। বিনীত হতে জানাটা মস্ত বড় একটা আর্ট। যারা অনার্সে পড়ছেন, তাদের অনেকের মধ্যেই এটার অভাব রয়েছে। এখনো আপনার অহংকার করার মত কিছুই নেই, পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র। বিনয় ছাড়া শেখা যায় না। গুরুর কাছ থেকে শিখতে হয় গুরুর পায়ের কাছে বসে। আজকাল শিক্ষকরাও সম্মানিত হওয়ার চেষ্টা করেন না, স্টুডেন্টরাও সম্মান করতে ভুলে যাচ্ছে। আপনি মেনে নিন, আপনি ছোটো। এটাই আপনাকে এগিয়ে রাখবে। বড় মানুষকে অসম্মান করার মধ্যে কোন গৌরব নেই। নিজের প্রয়োজনেই মানুষকে সম্মান করুন।

0 0 Reacts 1 View 46,844 Comment 0
Profile Photo

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই!

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই!

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই তাই নিচে তুলে ধরা হল। ১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ...Read more

0 0 Reacts 1 View 108,354 Comment 0

সব পুরুষদের কোন বিষয় গুলো জানা দরকার?

সব পুরুষদের কোন বিষয় গুলো জানা দরকার?

সব পুরুষদের যে বিষয় গুলো জানা দরকার তা হল। যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না,...Read more

0 0 Reacts 1 View 107,440 Comment 0

মানুষের আকর্ষণ তৈরি করা যায় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি করা যায় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব...Read more

0 0 Reacts 1 View 98,100 Comment 0

ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি?

ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি?

কিভাবে বুঝবেন যে, একটি ছেলে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কিনা তাই নিচে দেওয়া হল। ০১. বিশ্বাস এবং ভরসা : কোনো...Read more

0 0 Reacts 0 View 108,876 Comment 0

বাস্তবতার সাথে আশ্চর্য কিছু মিল!

বাস্তবতার সাথে আশ্চর্য কিছু মিল!

বাস্তবতার সাথে আশ্চর্য কিছু মিল যা নিন্মে তুলে ধরা হল। ১| বিশ্বাস আর নিশ্বাস... হারিয়ে গেলে ফিরে আসে না। ২| লুঙ্গি আর...Read more

0 0 Reacts 4 View 14,541 Comment 0

বাবা লেখা সন্তানের জন্য উপদেশমূলক চিঠি!

বাবা লেখা সন্তানের জন্য উপদেশমূলক চিঠি!

প্রিয় সন্তান, আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি... ১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে...Read more

0 0 Reacts 1 View 10,603 Comment 0

যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না!

যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না!

যে ৭ ধরনের ছেলেকে বিয়ে করবেন না তা হলো:- ০১) মাম্মি ডেডির ছেলে। যে এখনো "মা" "মা"-বাবা বাবা করে। আমার বাবা...Read more

0 0 Reacts 2 View 19,221 Comment 0

কেন আপনার ভালোলাগা গুলোকে যত্ন করবেন?

কেন আপনার ভালোলাগা গুলোকে যত্ন করবেন?

আপনার ভালোলাগা গুলোকে খুব বেশি যত্ন করুন! কেননা এই ভালো লাগা গুলই আপনার ভালো থাকার কারন হবে। হাঁটতে ভালো লাগে হাঁটুন;...Read more

0 0 Reacts 0 View 112,290 Comment 0

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায় নিচে উপস্থাপন করা হল। ০১) ঘরের খাবার খান, যা'ই খেতে ইচ্ছে করুক, ঘরে বানিয়ে...Read more

0 0 Reacts 0 View 109,530 Comment 0

বাঙালি চেনার পদ্ধতি কি?

বাঙালি চেনার পদ্ধতি কি?

বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতি নিচে দেওয়া হল। ০১. চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে। ০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে...Read more

0 0 Reacts 0 View 111,958 Comment 0