জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন কেন?

জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন কেন?

জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন। হা টাকার প্রয়োজন, তবে অনেক বেশি না থাকলে ও ভালো থাকা যায়। টাকা দিয়ে প্রয়োজন মিটানো যায়, টাকা দিয়ে বিলাসিতা করা যায় কিন্তু টাকা দিয়ে সুখ কেনা যায় না। মানুষ ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর টাকার দরকার নেই। মানুষ যখন তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে তখন সে অসুখী হতে শুরু করে। জীবনে টাকার দরকার খুব বেশি। টাকা ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন। ন্যূনতম শ্বাস-প্রশ্বাসটুকু চালু রাখতেও টাকার প্রয়োজন। টাকা ছাড়া এখন প্রিয়জনের ভালোবাসা ও পাওয়া যায় না। সবাই কে সুখী করতে গিয়ে দেখবেন টাকা টাকা করতেই জীবন শেষ! টাকার দরকার আছে এটি যেমন ঠিক, তবে এর সীমাবদ্ধতাও আছে; সীমিত টাকার মধ্যেও ভালো থাকা যায়। জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারলে টাকার সমস্যা না-ও হতে পারে; তবে অনেক বেশি টাকা লাগবেই এমন মানসিকতা পরিহার করুন। টাকা পাপ নিয়ে আসে, লোভ নিয়ে আসে, জিঘাংসার সৃষ্টি করে। আবার টাকা পুণ্য অর্জন থেকে সেবা বা মহৎ কাজেও ব্যবহৃত হয়ে থাকে। টাকা মানুষের মানসিকতার ওপর পরিচালিত হয়। মানুষের মানবিক বা অমানবিক আচরণের ওপর টাকার একটি বৃহৎ প্রভাব লক্ষণীয়। ব্যক্তিজীবনে, সাংসারিক জীবনে, সামাজিক বা পেশাভিত্তিক জীবনে টাকার দরকার, তবে সবার আগে ভালো থাকা বা ভালো রাখার উপর গুরুত্ব দিন। এত অল্প জীবনে অনেক বেশি টাকা না খুজে কি ভাবে জীবন টাকে সুন্দর ভাবে উপভোগ করা যায়, সবাইকে নিয়ে ভালো থাকা যায় সেই দিকে মনযোগী থাকুন, দেখবেন দিন শেষে আপনি সুখী। মানুষ টাকার জন্য চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, দুর্নীতিবাজ হয়, বিশ্বাসঘাতক হয়, নিমকহারাম পর্যন্ত হয়। আসলেই টাকা পৃথিবীকে দিন দিন অসহিষ্ণু করে তুলেছে। মানুষের অফুরন্ত চাহিদা, আত্মমর্যাদাকে সমুন্নত রাখা কিংবা সব সময় নিজেকে বিজয়ী করার মানসিকতা বা প্রতিযোগিতাই নষ্ট করছে মানুষের চরিত্র বা অন্তরকে। কেউ একশ টাকার জন্য উপোসে মরে, কেউ কোটি টাকার মালিক হয়েও বিশ্বসেরা দুর্নীতিবাজের তালিকায় নাম লিখিয়ে চলছে। আজব বিশ্ব, আজব কারবার!

0 0 Reacts 1 View 20,181 Comment 0
Profile Photo

অভিনয় করতে কি যোগ্যতা লাগে?

অভিনয় করতে কি যোগ্যতা লাগে?

অভিনয় করতে যোগ্যতা লাগে, ভয়াবহ রকমের যোগ্যতা। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও। পর্দার অভিনয় আমরা চায়ের দোকানে বসে জাজ করি,...Read more

0 0 Reacts 0 View 60,704 Comment 0

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

ভালোবাসা কি জীবনের সবচেয়ে বড় ট্র‍্যাজেডি?

পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত হলো কাউকে খুব বেশি ভালোবেসে ফেলা, তারপর উপলব্ধি করতে পারা যে ঐ মানুষটাকে কখনোই পাওয়া যাবে...Read more

0 0 Reacts 0 View 45,456 Comment 0

বিয়েতো এরকমই তো হওয়া উচিত

বিয়েতো এরকমই তো হওয়া উচিত

বেয়াই এর কাছে মেয়ের বাবা জানতে চাইলো।?? বিয়েতে কি কি জিনিসপত্র দিতে হবে ?? ছেলের বাবা উত্তর দিলো।? ঘরে একটা মেয়ের অভাব। আপনার...Read more

0 0 Reacts 1 View 49,711 Comment 0

কেন সব সম্পর্ক চিরকাল থাকবার জন্য নয়?

কেন সব সম্পর্ক চিরকাল থাকবার জন্য নয়?

সব সম্পর্ক চিরকাল থাকবার জন্য নয়। কিছু সম্পর্ক শেখায়, কিছু সম্পর্ক পোড়ায়। মানুষ কখনো মুখে বলে না! তুমি এখন বোঝা হয়ে...Read more

0 0 Reacts 0 View 60,427 Comment 0

দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?

দাম্পত্য জীবনে এত লুকোচুরি কেন?

পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যাচার আর লুকোচুরি করা হয় স্বামী–স্ত্রী সম্পর্কে! একজন আরেকজনের কাছে লুকিয়ে রাখা কিংবা সম্পর্ক টিকিয়ে রাখার তাগিদে...Read more

0 0 Reacts 4 View 14,664 Comment 0

পুরুষ মানুষ সবচেয়ে বেশি কি লুকিয়ে রাখে?

পুরুষ মানুষ সবচেয়ে বেশি কি লুকিয়ে রাখে?

পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না! পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না, রাত হলে এই লুকিয়ে রাখা কান্না মৃত্যুর...Read more

0 0 Reacts 3 View 16,007 Comment 0

স্মৃতির ভেতর কি বেঁচে থাকা ভালোবাসা?

স্মৃতির ভেতর কি বেঁচে থাকা ভালোবাসা?

স্মৃতির ভেতর বেঁচে থাকা ভালোবাসা। কিছু ভালোবাসা বিদায় নেয় না। তারা শুধু মানুষ থেকে স্মৃতিতে রূপ নেয়। দিনের ভিড়ে হঠাৎ কোনো গন্ধ,...Read more

0 0 Reacts 0 View 26,510 Comment 0

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত মেয়েরাই বেশি পারফেক্ট।

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত মেয়েরাই বেশি পারফেক্ট।

বিবাহের জন্য অবিবাহিত মেয়ের চেয়ে বিবাহিত ডিভোর্সি বা বিধবা মেয়েরাই বেশি পারফেক্ট। কারণ একটা ডিভোর্সি বা বিধবা মেয়ে জানে সংসার...Read more

0 0 Reacts 2 View 43,237 Comment 0

ভালোবাসা প্রকাশ না করলে সম্পর্কে কী ঘটে?

ভালোবাসা প্রকাশ না করলে সম্পর্কে কী ঘটে?

একজন মানুষ প্রতিদিন ভালোবাসার কথা বলেন, ছোট ছোট মুহূর্তে যত্ন দেখান। আরেকজন সেটা শোনেন, মাথা নাড়েন, হয়তো একটু হাসেনও, কিন্তু...Read more

0 0 Reacts 0 View 7,867 Comment 0

ছেলেদের ভালোবাসার চেয়ে কি মেয়েদের ভালোবাসা একটু বেশিই পিওর?

ছেলেদের ভালোবাসার চেয়ে কি মেয়েদের ভালোবাসা একটু বেশিই পিওর?

ছেলেদের ভালোবাসার চেয়ে মেয়েদের ভালোবাসা একটু বেশিই পিওর! আপনি ১০ বছরে একটা মেয়েকে ততটা পরিবর্তন করতে পারবেন না, যতটা পরিবর্তন...Read more

0 0 Reacts 0 View 62,307 Comment 0