বাবা লেখা সন্তানের জন্য উপদেশমূলক চিঠি!

বাবা লেখা সন্তানের জন্য উপদেশমূলক চিঠি!

প্রিয় সন্তান, আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি... ১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে। ২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না। ৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো: ১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না।? ২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবে না। ? ৩। জীবন সংক্ষিপ্ত।।আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। ? ৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।? ৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।? ৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। ? ৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। ? ৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। ? ৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। ? ভালোবাসা সহ, তোমার বাবা। -------------------------- বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য।

View 10,603 | Like () | Comments (0)
Profile Photo

পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!

একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু...Read more

View 22,594 | Like () | Comments (0)

বাঁশ কাকে বলে?

বাঁশ কাকে বলে?

বাঁশ কাকে বলে? কত প্রকার কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ। একদিন এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাসায় আসতে প্রচুর দেরি...Read more

View 12,490 | Like () | Comments (0)

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ!

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ!

যে কারনে এই গরমে বিয়ে করা উচিৎ তাই নিচে দেওয়া হল। ১। দুজন দুই জায়গায় থাকার কারনে বাড়তি ফ্যান চলছে ফলে...Read more

View 96,075 | Like () | Comments (0)

স্বামী সাথে ঝগড়া না করে স্বামীকে সামলানোর উপায়

স্বামী সাথে ঝগড়া না করে স্বামীকে সামলানোর উপায়

শোন বান্ধবী! স্বামীর সাথে ঝগড়া হলে কখনো তর্ক করবি না। সরিও বলবি না। ভ্রু কুঁচকে বললাম তাহলে কি বলবো? ঠোঁট ফুলিয়ে বলবি,...Read more

View 63,557 | Like () | Comments (0)

ফ্রি WIFI লভ স্টোরি।

ফ্রি WIFI লভ স্টোরি।

আজ একটা Love Story তোমাদের জন্য। তবে অন্য টাইপের, মজার। তাহলে শুরু করি... একটা মেয়ে প্রতিদিন কোচিং থেকে ফেরার সময় এক...Read more

View 74,087 | Like () | Comments (0)

বাংলা ছায়াছবির কিছু মজাদার মার্কা সংলাপ!

বাংলা ছায়াছবির কিছু মজাদার মার্কা সংলাপ!

বাংলা ছায়াছবির কিছু মজাদার মার্কা সংলাপ হল.... ০১. ছেড়ে দে শয়তান ছেড়ে দে, কে আছো বাঁচাও!? ০২. শয়তান তুই আমার দেহ পাবি...Read more

View 97,759 | Like () | Comments (0)

ক কে কেন্দ্র করে কত কীর্তি!

ক কে কেন্দ্র করে কত কীর্তি!

শুধুমাত্র "ক" বর্ণ ব্যবহার করে একটি দীর্ঘ অনুচ্ছেদ: কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরানি কৃশকায় কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা...Read more

View 64,801 | Like () | Comments (0)

মানুষের আকর্ষণ তৈরি করা যায় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি করা যায় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব...Read more

View 98,100 | Like () | Comments (0)

মেয়ে মানুষের সুন্দর হওয়ার সুবিধা কি?

মেয়ে মানুষের সুন্দর হওয়ার সুবিধা কি?

মেয়ে মানুষ একটু সুন্দর হলেই হয়। আর কিছু লাগে না। দীর্ঘমেয়াদি মন খারাপ নিয়ে থাকতে হয় না৷ সোশ্যাল মিডিয়াতে ছবি...Read more

View 111,613 | Like () | Comments (0)

বাঙালি চেনার উপায় কি?

বাঙালি চেনার উপায় কি?

বাঙালি চেনার অনেক উপায় আছে। তার মধ্যে থেকে বাঙালি চেনার ২০ টি সাধারণ পদ্ধতি হলঃ- ০১) চা খাবে টোস্ট, বিস্কুট ডুবিয়ে। ০২)...Read more

View 15,665 | Like () | Comments (0)