ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস।

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস।

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাস নিচে দেওয়া হল। ★ ভুতের গলিঃ এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে। ★ এলিফ্যানট রোডঃ পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো হাতির ঝিল এ গোসল করাতে, তারপর রমনা পার্ক এ রোঁদ পোহাতো। সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো হাতির পুল ★ ধানমন্ডিঃ এখানে এককালে বড় একটি হাট বোসতো। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল। ★ গেন্ডারিয়াঃ ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত। ★ মহাখালিঃ মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী। ★ ইন্দিরা রোডঃ এককালে এ এলাকায় দ্বিজদাস বাবু নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ। ★ পিলখানাঃ ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো। বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা। বর্তমান পিলখানা ছিলো সর্ববৃহৎ। ★ কাকরাইলঃ ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। নতুন শহর তৈরী করে নামকরণ হোলো কাকরাইল। ★ রমনা পার্কঃ অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো রমনা কালী মন্দির। মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক। পরবর্তীতে সৃষ্টি হয় রমনা পার্ক। ★ গোপীবাগঃ গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে গোপীনাথ জিউর মন্দির তৈরী করেন। পাশেই ছিলো হাজারো ফুলের বাগান গোপীবাগ। ★ টিকাটুলিঃ হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই টিকাটুলি। ★ তোপখানাঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে। ★ পুরানা পল্টন, নয়া পল্টনঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা। ★ বায়তুল মোকারম নামঃ ১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা এবং নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়। আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে। এটা একটা বিরাট পুকুর ছিল পল্টন পুকুর। এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো। ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়। ★ পরীবাগঃ পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ। ★ পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল, নাম-পাগলা। মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন। অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম পাগলাপুল। ★ ফার্মগেটঃ কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট। ★ শ্যামলীঃ ১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী। ★ সূত্রাপুরঃ কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর। আমাদের স্কুল কলেজের ইতিহাস বইয়ে হরম্পা মহেঞ্জদারো শহরের ইতিহাস থাকলেও ঢাকা শহরের ইতিহাস নেই অথছ হরম্পার থেকে ঢাকার ইতিহাস জানা বেশি জরুরি ছিলো আমাদের জন্য।

0 0 Reacts 1 View 20,983 Comment 0
Profile Photo

একজন পুরুষের আত্মকাহিনী

একজন পুরুষের আত্মকাহিনী

একজন পুরুষের আত্মকাহিনী তুলে ধরা হল। ছেলেরা মাসে ১০,০০০/=টাকা বেতনে চাকরি করে! বাবার পকেটে খরচের জন্য ১৫০০/=! মায়ের ওষুধের জন্য ১৫০০/=! বউয়ের জন্য ১০০০/=...Read more

0 0 Reacts 1 View 19,459 Comment 0

অস্ট্রেলিয়ার আকাশে আগুন ছড়ানো শিকারী পাখিদের রহস্য!

অস্ট্রেলিয়ার আকাশে আগুন ছড়ানো শিকারী পাখিদের রহস্য!

অস্ট্রেলিয়ার শুকনো, গরম বাতাসে যখন আগুন জ্বলে ওঠে গাছপালার বুক চিরে, তখন সবাই দৌড়ে পালায়। কিন্তু কিছু পাখি ঠিক তখনই...Read more

0 0 Reacts 0 View 58,052 Comment 0

বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা জার ঘণ্টা!

বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা জার ঘণ্টা!

জার ঘণ্টা হলো বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা। এটি মস্কোর ক্রেমলিনে অবস্থিত। ক্রেমলিনে বড় ঘণ্টা তৈরির প্রথা ১৭শ শতকের শুরুর দিকে...Read more

0 0 Reacts 0 View 83,867 Comment 0

ভালো তরমুজ চেনার উপায়!

ভালো তরমুজ চেনার উপায়!

ভালো তরমুজ চেনার উপায় নিন্মে দেওয়া হল। ১। তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন গাছপাকা। বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেক...Read more

0 0 Reacts 1 View 92,959 Comment 0

মহানন্দা নদীর পাথর সংগ্রহকারীদের জীবন সংগ্রাম!

মহানন্দা নদীর পাথর সংগ্রহকারীদের জীবন সংগ্রাম!

বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় দিয়ে প্রবাহিত মহানন্দা নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং অনেক মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম। নদীর তলদেশে...Read more

0 0 Reacts 0 View 62,120 Comment 0

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এক অর্থনৈতিক বিপ্লব!

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এক অর্থনৈতিক বিপ্লব!

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এক অর্থনৈতিক বিপ্লব শুরু হয়েছে, যা দেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আন্তর্জাতিক বিনিয়োগ,...Read more

0 0 Reacts 0 View 78,293 Comment 0

রয়্যাল প্লাগ আবিষ্কারের ইতিহাস!

রয়্যাল প্লাগ আবিষ্কারের ইতিহাস!

আর্থার ফিশার এক প্লাস্টিকের প্লাগ দিয়ে বদলে দিলেন নির্মাণজগৎ। ১৯৫৮ সালে জার্মান উদ্ভাবক আর্থার ফিশার একটি ছোট অথচ যুগান্তকারী টুল উদ্ভাবন...Read more

0 0 Reacts 0 View 59,088 Comment 0

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ।

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ।

বিশ্বের সবচেয়ে দামী কালো কাঠ। আফ্রিকান ব্ল্যাকউডের রহস্য। পৃথিবীর বুকে এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা তাদের সৌন্দর্য, টেকসই গুণ,...Read more

0 0 Reacts 0 View 82,340 Comment 0

পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।...Read more

0 0 Reacts 1 View 54,299 Comment 0

হুমায়ুনের সমাধি তার স্থাপত্যশৈলী ইতিহাস!

হুমায়ুনের সমাধি তার স্থাপত্যশৈলী ইতিহাস!

সম্রাট হুমায়ুনের সমাধি ভারতের দিল্লিতে অবস্থিত। দিল্লির নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে, যমুনা নদীর তীরে এই সমাধিসৌধটি স্থাপিত হয়েছে, যা সম্রাট হুমায়ুনের...Read more

0 0 Reacts 0 View 97,639 Comment 0