নারীরা কেন চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা কেন চায় রূপবতী নারী?

নারীরা কেন চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা কেন চায় রূপবতী নারী?

নারীরা চায় টাকাওয়ালা পুরুষ, পুরুষেরা চায় রূপবতী নারী। এই কথাটা জনপ্রিয়, কিন্তু ভুল। ‎ ‎একটা মেয়ের কাছে মানিব্যাগ-ভর্তি টাকার চেয়ে অনেক বেশি খুশির কারণ হলো সেটি, যখন কেউ কোনও এক ঝুমবৃষ্টির সন্ধেয় ভিজতে ভিজতে, হুট করে, নিতান্ত অকারণেই, বেলিফুলের একটা মালা হাতে নিয়ে ঘরে ফেরে। ‎ ‎ ভরি ভরি সোনারূপা হাতে ধরিয়ে দিয়ে ওপাশ ফিরে ঘুমিয়ে-পড়া বেখেয়ালি পুরুষের চেয়ে সে পুরুষটিই তার বেশি প্রিয়, যে পুরুষ শক্ত করে তার হাতটা ধরে সাবধানে রাস্তা পার করিয়ে দেয়। ‎ ‎পুরুষের কাছে রূপসীর মেহেদি-রাঙা সুন্দর হাতের চেয়ে বেশি পছন্দের হাত হলো সেই হাতটিই, যে হাত তার পছন্দের খাবার রাঁধতে গিয়ে সৃষ্ট পোড়াদাগের সাক্ষ্য দিচ্ছে। ‎ ‎ কাজলে-ঠাসা সুন্দর দু-চোখের চেয়ে সেই চোখ দুটোই একজন পুরুষের বেশি প্রিয়, যে চোখদুটো অপেক্ষায় থেকে কাঁদতে কাঁদতে কালি পড়ে কালচে হয়ে গেছে। ‎ ‎বিশ্বাস করুন, নারী চায় টাকা, আর পুরুষ চায় রূপ। এই কথাটা খুবই অবমাননাকর ফালতু একটা কথা। এতটা স্টেরিয়োটাইপের মধ্যে সবাইকে বাঁধা যায় না। ‎ ‎আদতে পুরুষ চায় মায়ের মতো স্নেহ, বোনের মতো মমতা। নারী চায় বাবার মতো ছায়া, ভাইয়ের মতো ভরসা। এর বাইরে আসলেই কেউ কিছু চায় না সাধারণত। ‎ ‎ এমনই যদি হতো, তবে আমাদের বাবারা তাঁদের স্ত্রীর কুঁচকে-যাওয়া চর্মসার হাতটা ধরে হাসপাতালের বেডে অসমর্থ শরীরেও সারারাত জেগে বসে থাকতেন না। ‎ ‎এমনই যদি হতো, তবে আমাদের মায়েরা চালচুলোহীন গরিব স্বামীর দারিদ্র্যের ভার নিজকাঁধে নিয়ে তাঁর সঙ্গে থেকে যেতেন না এমন যুগের পর যুগ। ‎ ‎ তবে একটা জিনিস নারী ও পুরুষ উভয়েই খুব করে চায়। ওটা না পেলে সম্পর্কের প্রতি কারও কোনও টানই আর থাকে না। কী সেটা? ভালোবাসা? প্রেম? বিশ্বাস? সম্মান? নাহ্‌! সেটা হচ্ছে শান্তি। শান্তি এবং কেবল শান্তিই আমাদের আয়ুর প্রথম- ও শেষকথা। এ পৃথিবীতে ভালোবাসার অভাবে কেউই আত্মহত্যা করে না, শান্তির অভাবেই করে।

View 45,981 | Like () | Comments (0)
Profile Photo

তুমি কেন বারবার Emotionally হও?

তুমি কেন বারবার Emotionally হও?

তুমি কাউকে ঠকাও না, তবু বারবার তুমিই ঠকে যাও কেন? ☞ তুমি বিশ্বাস করো সব মানুষ তোমার মতোই হবে। সত্য এবং...Read more

View 26,034 | Like () | Comments (0)

জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের লেখা।

জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের লেখা।

যখন আপনি একটা সম্পর্কে হ্যাঁ বলেন... যখন আপনি সিদ্ধান্ত নেন কারো সাথে একটা পরিবার শুরু করার, যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি...Read more

View 104,784 | Like () | Comments (0)

ছেলেরা শ্যামলা মেয়ে পছন্দ করে নাকি ফর্সা মেয়ে পছন্দ করে?

ছেলেরা শ্যামলা মেয়ে পছন্দ করে নাকি ফর্সা মেয়ে পছন্দ করে?

মেয়েরা বেশি ফর্সা সুন্দর হলে ভাল্লাগেনা! ফর্সা মেয়েদের বেশি সাজগোছ করলে ভাল্লাগেনা, মেকাপ করলেও ভাল্লাগেনা! মেয়ে মানুষ শ্যামলাই সুন্দর! শ্যামলা মেয়েদের...Read more

View 63,902 | Like () | Comments (0)

সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

কচুর ডগা যার আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার বাংলা টাকায় যার মূল্য প্রায় (৯০০) টাকা। তবে স্থান বদলের মধ্যে আপনি ও...Read more

View 45,389 | Like () | Comments (0)

পুরুষ তার সখের নারীর কি ব্যাপারে গভীরভাবে প্রেমে পড়ে!

পুরুষ তার সখের নারীর কি ব্যাপারে গভীরভাবে প্রেমে পড়ে!

পুরুষ তার সখের নারীর কিছু ছোটখাটো ব্যাপারে গভীরভাবে প্রেমে পড়ে। যেমন─ ০১. দৃষ্টিঃ- যখন পুরুষ কাজ শেষে বাড়ি ফেরে, তার নারীর...Read more

View 120,149 | Like () | Comments (0)

কি রকম ছেলে মেয়েদের সাথে প্রেম উচিত?

কি রকম ছেলে মেয়েদের সাথে প্রেম উচিত?

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে বা মেয়ের সাথে। যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পরিবারিক সমস্যা না...Read more

View 111,467 | Like () | Comments (0)

সত্যিকারের ভালোবাসা কেন কখনো অপ্রিয় হয় না!

সত্যিকারের ভালোবাসা কেন কখনো অপ্রিয় হয় না!

সত্যিকারের ভালোবাসা কখনো অপ্রিয় হয় না! প্রকৃত ভালোবাসার মানুষ প্রাক্তন হলেও অপ্রিয় হতে পারে না। হয়তো প্রিয় অনুভূতিগুলো রঙ হারিয়ে...Read more

View 73,960 | Like () | Comments (0)

আবেগ প্রকাশ করে কি পাওয়া যায়!

আবেগ প্রকাশ করে কি পাওয়া যায়!

আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়, ভালোবাসা না.! চোখের জ্বলে কখনো সম্পর্ক বেধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরো...Read more

View 56,733 | Like () | Comments (0)

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি ফিল করবেন?

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি কি ফিল করবেন?

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে ফিল করবেন, আপনাকে আসলে ঠকানো হয়েছে! একদিন,দুই দিন না, বহুউউউ দিন ধরে ঠকানো...Read more

View 40,728 | Like () | Comments (0)

একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় প্রমাণ কী জানেন?

একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় প্রমাণ কী জানেন?

যে পুরুষ রাত জেগে সংসারের জন্য খাটে, তার কাছে স্ত্রীর মিষ্টি কথার দামই সবচেয়ে বড় পুরস্কার। একজন পুরুষের জীবনে সবচেয়ে বড়...Read more

View 47,092 | Like () | Comments (0)