লক্ষণ সাহার জমিদার বাড়ি

লক্ষণ সাহার জমিদার বাড়ি

বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামে বেশ পরিচিত। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। তবে তাদের কখনো তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি। কারণ এই জমিদারী এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল। লক্ষণ সাহার তিন পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যান মেঝো ছেলে। তার ছিল এক পুত্র সন্তান। যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা। এই বৌদ্ধ নারায়ণ সাহাই পরবর্তীতে আহম্মদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহম্মদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চিনে। লক্ষণ সাহার জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট্য একটি ভবন। ভবনের মেছেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা। ছোট্ট একটি কারুকার্য খচিত দালান, বাগানবাড়ি, সাঁন বাঁধানো পুকুর ঘাট, পূজো করার জন্য পুকুরের চারপাশে তিনটি মঠ বা মন্দির ছিল। জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থাই আছে। শুধু পুকুরের চারপাশের মঠ বা মন্দিরগুলোর ধ্বংস হয়ে গেছে। তবে একটি এখনো পুকুর ঘাটের কাছে মোটামুটিভাবে টিকে আছে।

0 0 Reacts 0 View 61,023 Comment 0
Profile Photo

যজ্ঞডুমুর সম্পর্কে অজানা তথ্য!

যজ্ঞডুমুর সম্পর্কে অজানা তথ্য!

পৃথিবীর প্রাচীনতম গাছগুলোর একটি হচ্ছে 'যজ্ঞডুমুর' ইংরেজি নাম 'Cluster fig'। এর ফল পাখির পুষ্টি-সমৃদ্ধ খাবার। পাখিরা পাকা ফল খেলে সেসব ফলের...Read more

0 0 Reacts 0 View 116,318 Comment 0

সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত শিল্প!

সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত শিল্প!

সিরাজগঞ্জ দেশের অন্যতম তাঁত অধ্যূষিত এলাকা। তাঁত শিল্প এ জেলাকে বিশ্ব দরবারে সুপরিচিত করেছে। এই জেলায় তাঁতী পরিবারের সংখ্যা মোট...Read more

0 0 Reacts 0 View 107,282 Comment 0

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু!

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু!

প্রায় দুশো বছরের পুরনো একটি কাঠের সেতু যা তৈরি করতে একটিও পেরেক ব্যবহার হয়নি। সম্ভবত এটি তৈরি করতে কোনো ধাতব...Read more

0 0 Reacts 0 View 19,718 Comment 0

ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার রহস্য!

ডাইনোসরদের বিলুপ্ত হওয়ার রহস্য!

যে গ্রহাণুটি ডাইনোসরদের বিলুপ্ত করে দিয়েছিল। সেটিই কি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহত্তম সুনামিও সৃষ্টি করেছিল? ৬৬ মিলিয়ন বছর আগে যখন গ্রহাণুটি...Read more

0 0 Reacts 0 View 20,561 Comment 0

লেবুর রসের উপকারিতা

লেবুর রসের উপকারিতা

লেবুর রসের উপকারিতা নিচে দেওয়া হল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে পেট পরিষ্কার রাখার মতো প্রচুর উপকার করে লেবু।...Read more

0 0 Reacts 3 View 40,824 Comment 0

তালাশ নদী, কিরগিজস্তান

তালাশ নদী, কিরগিজস্তান

৭৫১ সালে এর তীরে সংগঠিত ❝তালাশ যুদ্ধ/আর্টলকের যুদ্ধ❞ চীনারা মুসলিম বাহিনীর নিকট পরাজিত হয়। ফলশ্রুতিতে, সিল্ক রোডের বিরাট অংশের নিয়ন্ত্রণ পায়...Read more

0 0 Reacts 1 View 94,900 Comment 0

মিনিকেট চালে কখনো পোকা ধরেনা কেন?

মিনিকেট চালে কখনো পোকা ধরেনা কেন?

একটি বিশেষ সতর্কতা মূলক পোষ্ট। বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা? আসুন...Read more

0 0 Reacts 0 View 33,808 Comment 0

অপসুর ও অনুসুর বলতে কী বোঝায়?

অপসুর ও অনুসুর বলতে কী বোঝায়?

অপসুর ও অনুসুর বলতে যা বোঝায় তাই নিচে উপস্থাপন করা হল। সূর্যের চারিদিকে কোন গ্রহের কক্ষপথের নিকটতম বিন্দুকে অনুসূর এবং দূরতম...Read more

0 0 Reacts 0 View 117,572 Comment 0

সাহারার বুকে আটকে পড়া সোনার জাহাজ!

সাহারার বুকে আটকে পড়া সোনার জাহাজ!

সাহারার বুকে আটকে পড়া সোনার জাহাজ বম জেসাস। ২০০৮ সালে নামিবিয়ার ভয়াল স্কেলেটন কোস্টের বালির নিচে চাপা পড়ে থাকা এক ঐতিহাসিক...Read more

0 0 Reacts 0 View 65,543 Comment 0

বৃহস্পতির এক নতুন রূপ উন্মোচন করলো নাসা! 🪐

বৃহস্পতির এক নতুন রূপ উন্মোচন করলো নাসা! 🪐

সম্প্রতি নাসা বৃহস্পতির বেশ কিছু হাই-রেজোলিউশন ছবি প্রকাশ করেছে, যা গ্রহটির বায়ুমণ্ডলকে আমাদের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে। ছবির প্রতিটি ডিটেইলে...Read more

0 0 Reacts 1 View 24,294 Comment 0