জীবনের সবকিছুই আপেক্ষিক কেন?

জীবনের সবকিছুই আপেক্ষিক। কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে! কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে! কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে। কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে! কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। নানান রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদাকালো আলাপনে !! আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে! কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে। জীবন যেখানে যেমন!

0 0 Reacts 7 View 11,901 Comment 0
Profile Photo

স্কিল আপডেট কেন গুরুত্বপূর্ণ?

স্কিল আপডেট কেন গুরুত্বপূর্ণ?

আপনার স্কিল যত পুরনো হবে, সুযোগ ততই কমে যাবে। কারণ আজকের দুনিয়ায় পুরনো স্কিল মানে পুরনো ফোনের মতো - কাজ...Read more

0 0 Reacts 1 View 44,974 Comment 0

স্ত্রীকে যে সব কারনে ভালোবাসবে!

স্ত্রীকে যে সব কারনে ভালোবাসবে!

স্ত্রীকে যে সব কারনে ভালোবাসবে তাই নিচে তুলে ধরা হল। ?︎︎︎ আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে? = আপনার স্ত্রী। ?︎︎︎ আপনাকে শারীরিক তৃপ্তি...Read more

0 0 Reacts 5 View 11,870 Comment 0

আপনি কিভাবে সাফল্য অর্জন করতে পারবেন?

আপনি কিভাবে সাফল্য অর্জন করতে পারবেন?

আপনি কিভাবে সাফল্য অর্জন করতে পারবেন এই বিষয়ে আপনাকে একটুখানি ধারনা দেই। ব্যাপারটা এমন নয় যে, লোকটি হাতিকে ধাক্কা দিয়ে উপরে...Read more

0 0 Reacts 2 View 10,040 Comment 0

কনফিডেন্স বা আত্নবিশ্বাস বাড়াবেন কীভাবে?

কনফিডেন্স বা আত্নবিশ্বাস বাড়াবেন কীভাবে?

আপনি কি কখনো নিজেকে খুব ছোট মনে করেছেন? বা মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছেন এমন মনে হয়? আপনি জানেন আপনি অনেককিছু জানেন...Read more

0 0 Reacts 0 View 62,041 Comment 0

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার কি মজবুত?

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার কি মজবুত?

পড়ালেখা ভিত্তিক ক্যারিয়ার গঠন অনেকের কাছে বোরিং লাগে, আবার অনেকের কাছে মনে হয় এটা কষ্টসাধ্য একটা পথ। ক্লাস, বই, অ্যাসাইনমেন্ট,...Read more

0 0 Reacts 0 View 61,419 Comment 0

কেন নিজের সিদ্ধান্ত নিজে নিবেন?

কেন নিজের সিদ্ধান্ত নিজে নিবেন?

জীবন তোমার, সিদ্ধান্ত তোমার! নিজের ভালো নিজেকে বুঝতে হবে। আপনার ভালো টা আপনার হয়ে অন্য কেউ করে দিবে না। ...Read more

0 0 Reacts 0 View 83,924 Comment 0

কেন মানুষের উপর জুলুম করবেন না?

কেন মানুষের উপর জুলুম করবেন না?

মানুষের উপর জুলুম করবেন না। কারো অধিকার কেড়ে নিয়ে, কারো সম্মান নষ্ট করে কিংবা মিথ্যাচার করে কখনো সত্যিকারের বিজয়ী হওয়া...Read more

0 0 Reacts 0 View 14,017 Comment 0

সফল হতে চাইলে তোমাকে তাজা মাছ হতে হবে কেন?

মরা মাছ স্রোতের অনুকুলে ভাসে, তাকে সাতারও কাটতে হয় না কিন্তু তাজা মাছ প্রথমেই স্রোতের চ্যালেঞ্জ নিয়ে উজানে সাঁতার কাটতে...Read more

0 0 Reacts 4 View 20,559 Comment 0

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়।

চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে! বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম! ৫ হাজার টাকা দিয়ে কাপড়ের...Read more

0 0 Reacts 0 View 62,786 Comment 0

১৯৪৭ সালের মানচিত্রে বাংলার আসল সীমানা!

১৯৪৭ সালের মানচিত্রে বাংলার আসল সীমানা!

১৯৪৭ সালের মানচিত্রে বাংলার সীমানা। মাঝে মোটা টানা দাগে দেখা যাচ্ছে র‍্যাডক্লিফ লাইন, যে ভূখণ্ড আলাদা হয় পূর্ব পাকিস্তান (বর্তমান...Read more

0 0 Reacts 0 View 56,569 Comment 0