টানেল অব লাভ ক্লিভার, ইউক্রেন

টানেল অব লাভ ক্লিভার, ইউক্রেন

টানেল অফ লাভ পৃথিবীর সবচাইতে সুন্দর স্থান গুলোর মধ্যে একটি। সবুজ গাছ-পাতায় ঘেরা একটি ট্রেন টানেলের মাঝে দিয়ে চলে গিয়েছে রেললাইন। এটি পৃথিবীর অন্যতম একটি রোমান্টিক স্থান হিসেবে পরিচিত।এই টানেলটি মূলত কাঠ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। কারখানা থেকে কাঠ পরিবহনের ট্রেন দিনে শুধুমাত্র তিনবার চলে। তাই পর্যটকদের জন্যে পায়ে হেঁটে ভ্রমণ এই সুড়ঙ্গ এর রোমান্টিক অনুভূতি অনুভব করা যায়। কিছু বছর আগেও এই টানেলের জায়গা দিয়েই তৈরি হয়েছিল একটি ট্রেন রাস্তা।সে সময় জঙ্গলেঘেরা পরিবেশের মাঝে এই টানেল ছিলোনা। ট্রেন রাস্তার দুই ধারে ফ্লোরা ফুলের গাছ লাগানো হয়েছিল। ট্রেন রাস্তার দুই ধারে ফ্লোরা ফুলের গাছ লাগানো হয়েছিল। বেশ কিছু সেই গাছ নিজে থেকেই বড় হয়ে উপরে গিয়ে মিশেছে এপারের গাছ ওপারের গাছের সাথে। ফলে তৈরি হয়েছে টানেল আকৃতি। মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এই টানেল পুরোটাই সবুজ থাকে। এ টানেলের সৌন্দর্য তিন ঋতুতে তিন রকম। যেমন শীত কালে টানেলের সকল গাছ ঢেকে যায় বরফে, ফলে এই সময় বরফে ঢাকা টানেলের সৌন্দর্য বিমোহিত করে সকল দর্শনার্থীদের। আবার বসন্ত কালে একই রূপে দেখা দেয় ভিন্নতা। এসময় সম্পূর্ণ টানেলে দেখা দেয় সবুজের আবহ ফলে টানেলটিকে মনে হয় সবুজ দুর্গ। এসময় টানেলের ভেতর দিয়ে হেঁটে বেড়ানো এক অন্য রকম অভিজ্ঞতা। একই টেনেলের আরেক রূপ দেখা যায় যখন গ্রীষ্ম কাল আসে। এসময় টানেলের আশেপাশে সকল গাছ পালা হয়ে যায় পাতা শূন্য ও শুষ্ক। এই স্থান সম্পর্কে একটি কথা প্রচলিত আছে তা হলো কোন প্রেমিক-প্রেমিকা যুগল যদি এই পথটির উপর দিয়ে হাত ধরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে যায় এবং তাঁরা যদি কোন ইচ্ছাপোষণ করে তাহলে তা বাস্তবে পরিণত হয়। অনেকেই হাত ধরে পারি দেন টানেলের দীর্ঘ ১.৮ মাইল রাস্তা। আর এ কারনেই এই টানেলের নাম টানেল অফ লাভ।

0 0 Reacts 1 View 91,409 Comment 0
Profile Photo

বদলে যাচ্ছে মানচিত্র কি কি পরিবর্তন হচ্ছে মাসচিত্রে?

বদলে যাচ্ছে মানচিত্র কি কি পরিবর্তন হচ্ছে মাসচিত্রে?

বদলে যাচ্ছে মানচিত্র। ছোটবেলা থেকে পৃথিবীর যে মানচিত্র দেখে আমরা বড় হয়েছি, সেখানে একটা বড় বিভ্রম লুকিয়ে আছে। বিশ্বমানচিত্রে আফ্রিকাকে...Read more

0 0 Reacts 0 View 234 Comment 0

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে চলেছে এক অসাধারণ মহাজাগতিক ঘটনা!

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে চলেছে এক অসাধারণ মহাজাগতিক ঘটনা!

আগামী শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার আকাশে ঘটতে চলেছে এক অসাধারণ মহাজাগতিক ঘটনা। আমাদের সৌরজগতের ছয়টি গ্রহ— শুক্র, বুধ, শনি,...Read more

0 0 Reacts 0 View 19,756 Comment 0

সিন্ধু নদ ইতিহাসের সাক্ষী, জীবনের ধমনী।

সিন্ধু নদ ইতিহাসের সাক্ষী, জীবনের ধমনী।

সিন্ধু শুধু একটি নদী নয়, এটি একটি সভ্যতার জন্মদাতা! প্রায় ৩,২০০ কিলোমিটার দীর্ঘ এই নদী চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতের মানসরোবরের...Read more

0 0 Reacts 0 View 57,862 Comment 0

পৃথিবীর গভীরতম গর্তে পড়ে গেলে কী হবে?

পৃথিবীর গভীরতম গর্তে পড়ে গেলে কী হবে?

আপনি কি কখনও ভেবেছেন, পৃথিবীর সবচেয়ে গভীর গর্তে পড়লে কী ঘটতে পারে? এটা ঠিক যেন সায়েন্স ফিকশন বা অবিশ্বাস্য কল্পনা!...Read more

0 0 Reacts 0 View 119,142 Comment 0

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথর!

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথর!

জাপানের আসুকা অঞ্চলে এক বিশাল পাথরের স্থাপনা আজও প্রত্নতাত্ত্বিকদের বিস্মিত করে। এর নাম মাসুদা ইওয়াফুনে বা মাসুদার শিলাজাহাজ। একটিমাত্র গ্রানাইট পাথর...Read more

0 0 Reacts 0 View 36,939 Comment 0

বিশ্বের সবচেয়ে ছোট দেশ

বিশ্বের সবচেয়ে ছোট দেশ

বিশ্বের সবচেয়ে ছোট দেশ সি-ল্যান্ড।? আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পেলেও। একটি স্বাধীন দেশ হিসেবেই পরিচিত আটলান্টিক মহাসাগরের মাঝে ভাসমান দেশটি। যার আছে...Read more

0 0 Reacts 1 View 87,600 Comment 0

জাতীয় স্মৃতিসৌধের এই ৭টি স্তম্ভ কী নির্দেশ করে?

জাতীয় স্মৃতিসৌধের এই ৭টি স্তম্ভ কী নির্দেশ করে?

আমাদের জাতীয় স্মৃতিসৌধর অপর নাম সম্মিলিত প্রয়াস।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জানা-অজানা সকল শহীদদের সম্মানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ গড়ে উঠেছে। ১৫০ ফুট উচ্চতার...Read more

0 0 Reacts 2 View 10,452 Comment 0

অপসুর ও অনুসুর বলতে কী বোঝায়?

অপসুর ও অনুসুর বলতে কী বোঝায়?

অপসুর ও অনুসুর বলতে যা বোঝায় তাই নিচে উপস্থাপন করা হল। সূর্যের চারিদিকে কোন গ্রহের কক্ষপথের নিকটতম বিন্দুকে অনুসূর এবং দূরতম...Read more

0 0 Reacts 0 View 117,583 Comment 0

জার সমভূমি, এক রহস্যময় প্রাচীন সভ্যতার নিদর্শন!

জার সমভূমি, এক রহস্যময় প্রাচীন সভ্যতার নিদর্শন!

জার সমভূমি, এক রহস্যময় প্রাচীন সভ্যতার নিদর্শন হলঃ- ♦️পৃথিবীর বুকে ছড়িয়ে আছে নানা অদ্ভুত এবং রহস্যময় স্থান, যেগুলো আমাদের ইতিহাসের অজানা...Read more

0 0 Reacts 0 View 66,254 Comment 0

পৃথিবীর সব থেকে রহস্যময় হ্রদ!

পৃথিবীর সব থেকে রহস্যময় হ্রদ!

এটি হচ্ছে সাইবেরিয়ার বরফময় অঞ্চলে লুকিয়ে থাকা পৃথিবীর সব থেকে রহস্যময় হ্রদ বৈকাল হ্রদ! এটি পৃথিবীর গভীরতম হ্রদ! ২৫ মিলিয়ন...Read more

0 0 Reacts 0 View 117,851 Comment 0