জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়!

জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়!

খুব আশা নিয়ে মিলিওনিয়ার বাপের অফিসে গিয়েছিলেন একটা পার্ট টাইম চাকরির জন্য। বাপ ছেলেকে তাঁর প্রতিষ্ঠানে চাকুরি দিতে সরাসরি প্রত্যাখান করেন। আশাহত হয়ে ছেলেটি সাত মাইল দূরে এক পত্রিকা অফিসে কাজ নেন। পিতা তাকে তাঁর গাড়িতো দেন নি বরং একটা বাইসাইকেলও কিনে দেননি। তাই সাত মাইল পথ তাকে দৌড়ে অথবা হেঁটে পত্রিকা অফিসে যেতে হতো। ছেঁড়া জুতো পরে স্কুলে যেতো বলে বন্ধু বান্ধবরা হাসা-তামাশা করতো। তাই, একদিন বাপকে না বলে বাপের জুতো পরে স্কুলে গেলে - পিতা খুব মনক্ষুণ্ন হন। বলেছিলেন-আগামী ক্রিসমাসের আগে কোনো জুতো কিনে দেয়া যাবেনা। হাইস্কুল পাশের পর ছেলে পিতাকে অনুরোধ করলো- একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার করার জন্য সুপারিশ করতে। একটা ভালো ডোনেশন বিশ্ববিদ্যালয়ে দিলে ভর্তি সহজ হয়। যে পিতা নিজের জুতো পরে স্কুলে যাওয়ায় বকা দেন-সেই পিতা ডোনেশান দিয়ে ছেলেকে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন? এখানে প্রত্যাখাত হয়ে ছেলেটি একটা লোকাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পাশ করে পেশাগত দিক দিয়ে ভালো সুবিধা করতে না পেরে সেনাবাহিনীর একেবারে রিজার্ভ সৈনিক হিসাবে যোগ দেন। সেখানে কাটে সাত বছর। সেনাবাহিনীতে থাকা অবস্থায় আবারো ভর্তির প্রস্তুতি নেন এবং নিজের যোগ্যতায় স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তারপর শুরু হয় ইতিহাস। বিজন্যাস পাইওনীয়ার হিসাবে আত্মপ্রকাশ করেন । বর্তমানে পৃথিবীর ১৫ তম ধনী ব্যক্তি এবং ২৪.৪ বিলিয়ন ডলারের মালিক। যে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে বাপের সুপারিশ পাননি-সেই স্টানফোর্ডেই ডোনেশন করেছেন- ৭০৫ মিলিয়ন ডলার। একদিন ছেড়াজুতো পরে স্কুলে যাওয়ায় হাসিতামাশা আর বাপের বকুনি খাওয়া সেই ছেলেটি আজকের দুনিয়ার বিখ্যাত জুতো কোম্পানি নাইকির মালিক-ফিল নাইট। ফিল নাইট বলেন-সব সাফল্যের জন্য বাপের কাছে ঋণি। সেদিন শুধু চেহারা দেখে নিজের পুত্র হিসাবে স্বজনপ্রীতি করে বাপের অফিসে চাকুরি দিলে, যোগ্যতা না থাকা সত্ত্বেও স্টানফোর্ডে ভর্তির জন্য সুপারিশ করলে-আর বিলাসী জীবনের প্রলোভনে জড়িয়ে পড়লে -এই অবস্থায় কোনোদিনও আসতে পারতাম না। বাপ শিখিয়েছিলেন- যার যতটুকু যোগ্যতা, তার ততটুকুই প্রাপ্য। যোগ্যতার বাইরে বেশী কিছু প্রত্যাশা করা হলো আত্মপ্রবন্চনা ফিল নাইট বলেন -ছেঁড়াজুতো পায়ে সাতমাইল পথ দৌড়াতে দৌড়াতে যতবারই হোঁচট খেয়েছি ঠিক ততবারই নিজের ভিতর সাফল্যের অনুপ্রেরণা পেয়েছি। জুতো ঠিক যেভাবে ছিঁড়েছিলো সেই ছেঁড়া অংশটুকুর আদলেই নাইকির লগো বানিয়েছি যা অনেকটা দেখতে গ্রিক বিজয়ী দেবতার সিম্বল নাইকের ডানার মতো। জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়, এমনকি একটা ছেঁড়া জুতোও হতে পারে সাফল্যের এক বিশাল অনুপ্রেরণা। রাস্তা যতই সুন্দর হোক কিন্তু নিজের পায়ে জোর না থাকলে সেই রাস্তা কোনোদিন দৌড়ে শেষ করা যায় না।

0 0 Reacts 1 View 14,966 Comment 0
Profile Photo

মাউন্ট এভারেস্টের চূড়ার সমুদ্রের তলদেশের শিলা!

মাউন্ট এভারেস্টের চূড়ার সমুদ্রের তলদেশের শিলা!

পৃথিবীর সর্বোচ্চ স্থানটি এমন শিলা দিয়ে গঠিত যা এক প্রাচীন গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রের তলদেশে সৃষ্টি হয়েছিল। মাউন্ট এভারেস্টের চূড়ার কাছাকাছি থাকা চুনাপাথরগুলো...Read more

0 0 Reacts 0 View 181 Comment 0

তিমি মাছের বিবর্তন এবং ডাঙ্গার প্রাণী থেকে সাগরের অধিবাসী!🌊

তিমি মাছের বিবর্তন এবং ডাঙ্গার প্রাণী থেকে সাগরের অধিবাসী!🌊

তিমি মাছ, যারা নিজেদের জীবন সাগরে কাটিয়েছে, তারা আসলে কোনো মাছ নয়। তারা স্তন্যপায়ী প্রাণী, যাদের উৎপত্তি আজ থেকে প্রায়...Read more

0 0 Reacts 0 View 57,671 Comment 0

গ্রামে থাকা উচিত না কেন?

গ্রামে থাকা উচিত না কেন?

গ্রাম শুধু দেখতেই সুন্দর! আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের...Read more

0 0 Reacts 3 View 11,671 Comment 0

কিভাবে জাপান দেখিয়েছে, ভূমিকম্পের দেশেও নিরাপদে উঁচু ভবন বানানো যায়?

কিভাবে জাপান দেখিয়েছে, ভূমিকম্পের দেশেও নিরাপদে উঁচু ভবন বানানো যায়?

জাপানে যখন ৯.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে, টোকিওর রাস্তায় গাড়ি চলছিল, হাসপাতালে অপারেশন চলছিল, আর যেসব বিল্ডিংয়ে বেস আইসোলেশন...Read more

0 0 Reacts 0 View 36,094 Comment 0

ডলফিনদের কি এমন অসাধারণ ক্ষমতা রয়েছে?

ডলফিনদের কি এমন অসাধারণ ক্ষমতা রয়েছে?

ডলফিনদের প্রতিধ্বনি দ্বারা অবস্থান নির্ণয়ের অসাধারণ ক্ষমতা রয়েছে, যাকে প্রায়শই এক ধরনের প্রাকৃতিক সোনার (sonar) হিসেবে বর্ণনা করা হয়। তারা...Read more

0 0 Reacts 0 View 25,220 Comment 0

প্রাচীন মিশরের শ্রমব্যবস্থা কেন ছিল?

প্রাচীন মিশরের শ্রমব্যবস্থা কেন ছিল?

প্রাচীন মিশরের শ্রমব্যবস্থা ছিল বেশ সুসংগঠিত, যেখানে কর্মীদের অনুপস্থিতির হিসাবও রাখা হতো। দেইর-এল-মেদিনা গ্রাম থেকে পাওয়া ৩,২০০ বছর পুরনো একটি...Read more

0 0 Reacts 0 View 106,384 Comment 0

২০০ বছর পুরনো একটি কনডম পেয়েছে নেদারল্যান্ড!

২০০ বছর পুরনো একটি কনডম পেয়েছে নেদারল্যান্ড!

নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে অবস্থিত রেইক্সমিউজিয়ামে স্থান পেয়েছে ২০০ বছর পুরনো একটি কনডম। এটি তৈরি হয়েছে ভেড়ার অন্ত্র দিয়ে। এর উপর এরোটিক...Read more

0 0 Reacts 0 View 61,054 Comment 0

পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা সম্পর্কে মজার কিছু তথ্য!

পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা সম্পর্কে মজার কিছু তথ্য!

পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা সম্পর্কে মজার কিছু তথ্য নিচে তুলে ধরা হল। যদি আপনি বুর্জ খলিফার উপর থেকে লাফ...Read more

0 0 Reacts 0 View 115,284 Comment 0

মুল্যবান কিছু কথা যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে।

মুল্যবান কিছু কথা যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে।

মুল্যবান কিছু কথা যা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে তাই নিচে দেওয়া হল। ০১। মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা...Read more

0 0 Reacts 4 View 29,160 Comment 0

এশিয়ার প্রাচীনতম লাইট হাউজ!

এশিয়ার প্রাচীনতম লাইট হাউজ!

এটি এশিয়ার প্রাচীনতম লাইট হাউজ! স্থাপত্যটি একটি বিশাল ধূসর-সাদা গ্রানাইট পাথরের উপরে অবস্থিত। অবিশ্বাস্য এই স্থাপত্যকে ঘিরে কেমন যেন একটা...Read more

0 0 Reacts 0 View 58,262 Comment 0