উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম!

উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম!

উমগট নদী স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম। হঠাৎ দেখলে মনে হবে পানিতে নয়, যেন শূন্যে ভেসে ভেসে চলছে নৌকা! একটু ভালো করে তাকালে বুঝতে পারবেন নৌকার নিচের অসম্ভব স্বচ্ছ পানির সূক্ষ্ম আস্তরণ। অদ্ভুত নীল পানির এই নদীর নাম উমগট। পাহাড়ি নদীটির অবস্থান ভারতের মেঘালয়ে। একটা নদীর পানি ঠিক কতটা স্বচ্ছ হতে পারে,এর উত্তর পেতে চাইলে আপনাকে উমগট নদীতে যেতেই হবে। কল্পনাকেও হার মানানো স্বচ্ছ পানি এখানে। ১০ ফুট থেকে শুরু করে ২০০ ফুট পর্যন্ত পানি একেবারে স্বচ্ছ। এতই স্বচ্ছ যে পানির নিচের পাথর, মাছ, সাপ, বালি- সবকিছুই পুঙ্খানুপুঙ্খ দেখা যায়। সূর্যের ঝলমলে আলো নদীর নিচ পর্যন্ত চলে যায় এক নিমিষেই। ভর দুপুরে এই নদী পরিণত হয় ঝলমলে এক প্রাকৃতিক অ্যাকুয়ারিয়ামে। এখানে মাছের দল দৌড়ে চলে চোখের সামনে, নদীর নিচের টুকরো পাথরে সূর্যের কিরণ ঠিকরে পড়ে এক অদ্ভুত ভালোলাগায়। কাঁচের মতো স্বচ্ছ এই নদীতে ডুব দিয়ে আপনি দেখতে পারবেন পানির নিচের জগত। দেখতে পারবেন কীভাবে সংসার পেতেছে ছোটবড় মাছ। আর নৌকায় উঠে পড়লে দেখা মিলবে জীবন্ত অ্যাকুয়ারিয়ামের! রূপকথার মতো এই নদীটির পাড়ে তাঁবু টাঙিয়ে থাকতেও পারেন চাইলে। উমগট নদীই আমাদের দেশে ঢুকেছে গোয়াইন নদী হিসেবে, যেটাকে আমরা অনেকেই বলি জাফলং নদী। বাংলাদেশের একদমই কাছে এর অবস্থান। জাফলং থেকে বড় জোর ৮ কিলোমিটার গেলেই পেয়ে যাবেন স্বচ্ছ পানির এই নদীটি। উমগটের সৌন্দর্য দেখতে চাইলে এখনই আদর্শ সময়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নদীর পানি থাকে স্বচ্ছ।

0 0 Reacts 0 View 103,160 Comment 0
Profile Photo

মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান

মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান

চকোরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয় জাতীয় উদ্যান ও নতুন তৈরি করা লেক। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি জাতীয়...Read more

0 0 Reacts 2 View 93,420 Comment 0

বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্য

বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্য

বান্দরবান বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। এর ওপার সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষ খুব কমই আছে। এই সুন্দর্য আমাকে মুগ্ধ...Read more

0 0 Reacts 2 View 66,750 Comment 0

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী জজ বাড়ি।

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী জজ বাড়ি।

নবাবগঞ্জ ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনাসমৃদ্ধ উপজেলা। রাজধানীর খুব কাছের এই উপজেলাটির অন্যতম আকর্ষণ প্রাচীন কিছু জমিদার বাড়ি। এখানে রয়েছে ইছামতি নদীর...Read more

0 0 Reacts 1 View 62,070 Comment 1

কক্সবাজার জেলার এ দর্শনীয় স্থান গুলো!

কক্সবাজার জেলার এ দর্শনীয় স্থান গুলো!

প্রায় প্রশ্ন আসে কক্সবাজারে কি কি দর্শনীয় স্থান আছে!. কক্সবাজারের বাসিন্দা বলে প্রশ্ন টা স্বাভাবিক আসেই। নিজেও অনেক নাম জানি না...Read more

0 0 Reacts 1 View 96,573 Comment 0

সাদা মাটির পাহাড়

সাদা মাটির পাহাড়

সাদা মাটির পাহাড় বিরিশিরি, নেত্রকোণা। বিরিশিরি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। এখান থেকে চীনা মাটি সংগ্রহ করা হয়। ফলে পাহাড়ের...Read more

0 0 Reacts 1 View 94,034 Comment 0

বড় লোক হওয়ার শর্টকাট কি?

বড় লোক হওয়ার কোনো শর্টকাট নাই। এই কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। তোমাকে পরিশ্রম করতেই হবে। আজকে না...Read more

0 0 Reacts 0 View 62 Comment 0

মাতামুহুরী নদীর কোল ঘেঁষে পোয়ামুহুরী সিমান্ত সড়ক।

মাতামুহুরী নদীর কোল ঘেঁষে পোয়ামুহুরী সিমান্ত সড়ক।

মাতামুহুরী নদীর কোল ঘেঁষে পোয়ামুহুরী সিমান্ত সড়ক। আলীকদম-পোয়ামুহুরী সড়ক দুই দিনের দূরত্বকে করেছে দেড় ঘণ্টা। বান্দরবানের সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকা...Read more

0 0 Reacts 1 View 94,594 Comment 0

রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত টেগর লজ।

রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত টেগর লজ।

রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত টেগর লজ। মিলপাড়া, কুষ্টিয়া, বাংলাদেশ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি ছিল এপার বাংলায়। এই জমিদারি দেখাশোনার জন্য রবীন্দ্রনাথ...Read more

0 0 Reacts 0 View 61,651 Comment 0

সিজন শেষে টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলার কি করা হয়?

সিজন শেষে টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলার কি করা হয়?

বোট নাই গাঙ্গে উইঠা গেছে চাঙ্গে...! অনেকেরই প্রশ্ন থাকে ৪ মাসের সিজন শেষে টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলার কি করা হয়। সাধারণত প্রত্যেকটা...Read more

0 0 Reacts 0 View 44,542 Comment 0

লাংলোক ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য।

লাংলোক ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য।

লাংলোক ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্য নিচে বর্নানা করা হল। বান্দরবানের গহীনে অবস্থিত একটি ঝর্ণা যা কিছুদিন আগে লোকচক্ষুর সামনে এসেছে। লাংলোক এর...Read more

0 0 Reacts 1 View 94,612 Comment 0