জীবন যেখানে যেমন! আমি সেখানে তেমন।

জীবন যেখানে যেমন! আমি সেখানে তেমন।

জীবনের সবকিছুই আপেক্ষিক। কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার iজন্য অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে! কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে! কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে। কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে! কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। নানান রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদাকালো আলাপনে !! আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে! কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে। জীবন যেখানে যেমন! আমি সেখানে তেমন।

View 102,730 | Like () | Comments (0)
Profile Photo

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

জীবনের সবকিছু এলোমেলো লাগলে যা যা করবেন তাই নিচে উপস্থাপন করা হল। ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে...Read more

View 114,953 | Like () | Comments (0)

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার!

রাইড শেয়ারের যাত্রীরা হুশিয়ার! মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায়...Read more

View 59,356 | Like () | Comments (0)

Happiness আসলে কি?

Happiness আসলে কি?

Happiness একটা মেন্টাল গেম! Happiness কোনো বাহ্যিক জিনিস না! এটা আসলে একটা মেন্টাল গেম। এটা এমন একটা অনুভূতি, যেটা বাইরে...Read more

View 19,929 | Like () | Comments (0)

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে অনেক কিভাবে অর্জন করতে হয়?

জীবনে কিছু অর্জন করতে হলে সবার আগে প্রয়োজন হলো একটা সুন্দর স্নিগ্ধ আচরণ। যে আচরণে থাকবে শিষ্টাচার, নম্রতার ভান্ডার ও...Read more

View 111,359 | Like () | Comments (0)

প্রেমটা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

প্রেমটা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি?

একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে। এইটা হচ্ছে প্রেম। আরেকটা মেয়ে আছে, যাকে তুমি অনুভব করো। তাকে ভালো লাগার...Read more

View 99,976 | Like () | Comments (0)

নিজের ধ্বংসের ৩টি কারণ কি?

নিজের ধ্বংসের ৩টি কারণ কি?

নিজের ধ্বংসের ৩টি কারণ নিচে উপস্থাপন করা হল। ❑ নিজের শক্তিকে নিয়ে অনেক বেশি অহংকার করা। প্রথম জিনিস যে সবসময় ভাল হয়...Read more

View 44,228 | Like () | Comments (0)

পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!

পুরুষ মানুষ বাঁচেই নিজের পরিবার এর জন্য!

ছবির এই ভদ্রলোক কে নিয়ে দেখলাম অনেক হাসাহাসি হচ্ছে! উনি এই ড্রেস গায়ে দিয়ে দেখাচ্ছে কাস্টমার কে, সেই ভিডিও তে...Read more

View 89,596 | Like () | Comments (0)

কেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়?

অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। দেখবেন আপনি যত বেশি ভণ্ড হবেন, আপনার ফ্রেন্ড সার্কেলও তত বেশি বড় হবে। মানে এরা...Read more

View 26,259 | Like () | Comments (0)

আমরা চোখে যা দেখি, তা সত্যিনাও হতে পারে!

আমরা চোখে যা দেখি, তা সত্যিনাও হতে পারে!

এটা কোনো এডিট করা কিংবা ফটোশপড ছবি না। ছবিটিতে প্রথম পলকেই যা দেখছেন, তাও সত্যিনা। ছবিটা একটা বিভ্রম। কোনো পাথর...Read more

View 58,979 | Like () | Comments (0)

কেন যোগ্যতা অর্জন করবেন?

কেন যোগ্যতা অর্জন করবেন?

জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না, তাদের ওপর রাগ পুষে রাখবেন না। কারণ, আপনার বাবা-মা ছাড়া, আপনার...Read more

View 118,758 | Like () | Comments (0)