মেয়েদেরকে বিশ্বাস করা কি সত্যই কঠিন কাজ?

মেয়েদেরকে বিশ্বাস করা কি সত্যই কঠিন কাজ?

মেয়েদেরকে বিশ্বাস করা সত্যই কঠিন কাজ। আপনার ঘরে থাকা যেই মেয়ে মানুষটা আপনাকে বলছে, তার জীবন আপনার জন্য শেষ। বাহিরের কেউ এসে আপনায় নিয়ে তাকে একটা কথা শোনাক দেখি পারলে! সে তার পা থেকে মাথা অব্দি যদি না ধুয়ে দিয়েছে। তখন দেখা যায় তার ভালোবাসা কী। তোমার চেয়ে ভালো ভালো সম্বন্ধ এসেছিল বলেও, রোজ সকালে আপনার জন্য তার যতো তাড়াহুড়ো। যেই বোন আমাকে কু'ত্তা বলে ডাকে, আপনার সিগারটের প্যাকেট বাবা-মায়ের কাছ থেকে ও-ই আড়াল করে রাখে। আটপৌরে প্রেমিকাটা আপনার জন্যই রোজ ভালো-ভালো সম্বন্ধকে ভেস্তে দেয়। তাই কি করেই বা বিশ্বাস করবেন এইসব মেয়েদেরকে? যারা বলতেই পারে না পুরুষের মতো শক্ত গলায়, আমি তোমায় ভালোবাসি। দেখাতে পারে না ইতিহাস লেখে, তাজমহল গড়িয়ে দিয়ে। তবে প্রমাণ কই আছে তারা যে ভালোবাসে? তারা পারে পছন্দের মানুষটার জন্য চোখ দিয়ে টপটপ করে অবিরাম পানি ফেলতে। আপনারা পুরুষরা তাদেরকে অনেক কিছু বলে মন হালকা করে নিতে পারেন। কিন্তু তাদের জন্য তো আপনারাই সব। আপনাদের দেয়া দুঃখ তারা অন্য কাকে গিয়ে বলবে? আর বলতে পারলেও তারা বলে না, ওই-যে আপনাদের ছোট হয়ে যাওয়ার ভয় থাকে। মেয়েদেরকে আসলেই বিশ্বাস করা সহজ না। কখনো বাবার জন্য হাসতে হাসতে ভালোবাসা বিসর্জন দিয়ে দেয়। কখনো স্বামীর জন্য যৌবনের সবটা উৎসর্গ করে। কখনো সন্তানের মুখ চেয়ে সব সহ্য করে নেয়। আর পরিশেষে হয়ত একটা সাদা শাড়িতে পড়ে থাকে শহরের কোনো এক বৃদ্ধাশ্রমে। যেখানে তাকে রেখে আসে তারই আপন কেউ, আদরের কেউ।

0 0 Reacts 1 View 84,285 Comment 0
Profile Photo

চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র কি?

চল্লিশ উর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো। ১. ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে, তবে negative energy...Read more

0 0 Reacts 0 View 256 Comment 0

ভালো আয় শুরু হলে এই ৭টি বুদ্ধিমানের কাজ করুন!

ভালো আয় শুরু হলে এই ৭টি বুদ্ধিমানের কাজ করুন!

আমরা প্রায়ই ভাবি বেশি আয় মানেই বেশি খরচ, বেশি বিলাসিতা। কিন্তু আসল জাদু ঘটে যখন আপনি টাকাকে খরচ করার সঠিক...Read more

0 0 Reacts 1 View 50,132 Comment 0

রক্তের সম্পর্ক ছাড়া বাকি সব সম্পর্কই একটা মরীচিকা!

রক্তের সম্পর্ক ছাড়া বাকি সব সম্পর্কই একটা মরীচিকা!

জীবনের একটা কঠিন সত্য যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায়, ততই মঙ্গল। আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে বাইরের মানুষকে, বিশেষ...Read more

0 0 Reacts 0 View 34,200 Comment 0

সুখ আসলে কাকে বলে?

সুখ আসলে কাকে বলে?

সুখ মানে কি বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসী জীবন?নাকি সুখ লুকিয়ে থাকে মায়ের হাসিতে, বন্ধুর কাঁধে মাথা রাখায়, এক কাপ...Read more

0 0 Reacts 0 View 58,798 Comment 0

খুব সামান্য হলেও কেন সঞ্চয় জরুরী?

খুব সামান্য হলেও কেন সঞ্চয় জরুরী?

জীবনের অনিশ্চয়তা কখন আসবে তা কেউই বলতে পারে না, আর তাই সামান্য হলেও সঞ্চয় একটি অত্যন্ত জরুরি অভ্যাস। অনেকেই ভাবেন,...Read more

0 0 Reacts 0 View 56,436 Comment 0

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়!

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়!

সাফল্য আসে অভ্যাস থেকে হঠাৎ করা প্রচেষ্টা থেকে নয়! ধরুন, আপনি একটি লক্ষ্য ঠিক করেছেন। হয়তো নতুন করে ইংরেজি শিখবেন,...Read more

0 0 Reacts 0 View 38,275 Comment 0

নিজেকে বাঁচানোর কিছু টিপস!

নিজেকে বাঁচানোর কিছু টিপস!

নিজেকে বাঁচানোর কিছু টিপস নিচে তুলে ধরা হল। ❑ ব্যাংকের উপর পুরো নির্ভরতা নয়ঃ- সঞ্চয়পত্র বা ব্যাংক সুদের উপর ভরসা কমে...Read more

0 0 Reacts 0 View 45,034 Comment 0

কি এমন বাস্তব কথা, যা অল্প বয়স থেকে গুরুত্ব দিলেই জীবন সহজ হয়ে যায়?

কিছু বাস্তব কথা, যা অল্প বয়স থেকে গুরুত্ব দিলেই জীবন সহজ হয়ে যায়। ๛ সব কথা সবাইকে বলতে নেই। কারণ মানুষ...Read more

0 0 Reacts 0 View 17,842 Comment 0

ভুল থেকে আমারা কি শিখি?

ভুল থেকে আমারা কি শিখি?

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই...Read more

0 0 Reacts 0 View 108,276 Comment 0

বস ভালো না হলে কি করবেন?

বস ভালো না হলে কি করবেন?

বসকে পরিবর্তন করা আপনার হাতে নেই, বস যদি আপনার প্রত্যাশা মতো না হয় বা ভাগ্য ভালো না হয়, তখন হতাশ...Read more

0 0 Reacts 0 View 49,128 Comment 0