জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের লেখা।

জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের লেখা।

যখন আপনি একটা সম্পর্কে হ্যাঁ বলেন... যখন আপনি সিদ্ধান্ত নেন কারো সাথে একটা পরিবার শুরু করার, যখন আপনি সিদ্ধান্ত নেন আপনি বিয়ে করবেন। কাউকে যখন বলেন যে আপনি তাকে ভালোবাসেন। জীবনের এই পর্যায়ে থাকা ছেলেদের জন্য আজকের লেখা। সম্পর্কের এই সময়ে এসে আপনার কারো প্রতি দায়বদ্ধ হতে হবে। দায়িত্বশীল হতে হবে, বিশ্বস্ত হতে হবে কারো কাছে, সততার পরীক্ষা দিতে হবে। উৎসর্গ করতে হবে নিজেকে তার একটু হাসির জন্য। একটা মেয়ে যখন পুরোপুরি নিজেকে আপনার কাছে সমর্পণ করে সে আপনাকে কি কি দেয় জানেন?? তার জীবনে প্রত্যেকটা সত্যি। তার পরিশ্রম, তার বিশ্বস্ততা, তার আনুগত্য, তার প্রেমপূর্ণ ভালোবাসা। জীবনের এমন পর্যায়ের উপর নির্ভর করে আপনার বাকি জীবনের সংসারের ভিত্তি। যথাযোগ্য মর্যাদা দিন আপনার হাতের উপর নেমে আসা মানুষটিকে। তাকে আজ তরকারী ক্যামন হয়েছে না বলুন, প্রতি অকেশনে সারপ্রাইজ না দিন, সবার সামনে মন খুলে প্রশংসা না করুন, বাড়ির মানুষের সামনে তার নামে দুটো ভালো কথা না বলুন, চুল ছেড়ে রাখলে ভালো লাগছে, নাকি বেঁধে তাকে জানতে না দিন। তার ছবিতে কমেন্ট না করুন। সে কিচ্ছু মনে করবে না, ট্রাস্ট মি!! কিন্তু এই এক একটা ছোট্ট ছোট্ট ঘটনায় তার মনের কাছ থেকে আপনি এক ইঞ্চি এক ইঞ্চি করে সরতে থাকবেন!! সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তিতে দেখবেন দুটো শিশু হয়তো আছে আপনার পাশে, কিন্তু যেই মানুষটা আপনার হাতের উপর নেমে এসেছিলো? সে এক পাহাড় সমান দ্বিধা আর অভিমান নিয়ে আপনার কাছ থেকে এক পৃথিবী দুরে চলে গেছে!! পাশেই থাকবে, ভালোও বাসবে। কিন্তু তার চোখে প্রান থাকবে না। হাসিতে মুক্তো ঝরবে না। হঠাৎ সবার সামনে ঢেঁকুর চলে এলে খিলখিল করে হেসে উঠবে না। একটা মানুষকে এভাবে জ্যান্ত মেরে ফেলবেন না প্লিজ! হাতের উপর থেকে টান দিয়ে মনের ভেতর ঢুকিয়ে ফেলুন। প্রশংসা করুন, ভালবাসুন। আঁকড়ে ধরে রাখুন। তাকে বুঝিয়ে দিন শুধু রান্না করা, বাচ্চার দ্যাখাশুনা করার জন্য তাকে আপনি আনেন নি, তাকে আপনিও আঁকড়ে ধরে বাঁচতে চান।

0 0 Reacts 2 View 104,799 Comment 0
Profile Photo

স্মৃতির ভেতর কি বেঁচে থাকা ভালোবাসা?

স্মৃতির ভেতর কি বেঁচে থাকা ভালোবাসা?

স্মৃতির ভেতর বেঁচে থাকা ভালোবাসা। কিছু ভালোবাসা বিদায় নেয় না। তারা শুধু মানুষ থেকে স্মৃতিতে রূপ নেয়। দিনের ভিড়ে হঠাৎ কোনো গন্ধ,...Read more

0 0 Reacts 0 View 26,661 Comment 0

ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি?

ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি?

ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি? এবং কিভাবে বুঝবেন যে, একটি ছেলে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে তাই নিচে দেওয়া হল। ➡️...Read more

0 0 Reacts 1 View 100,015 Comment 0

প্রত্যেকের জীবনে কি স্পেশাল মানুষ থাকে?

প্রত্যেকের জীবনে কি স্পেশাল মানুষ থাকে?

আচ্ছা, কখনো কি খেয়াল করে দেখেছেন? আমরা পৃথিবীতে আসি একা, জন্মের পর বাবা-মা শুধু আমাদের গার্ডিয়ান হিসেবে পথ দেখায়। কিন্তু সত্যি...Read more

0 0 Reacts 1 View 54,898 Comment 0

পুরুষের ভালোবাসা কি বড়ই অদ্ভুত।

পুরুষের ভালোবাসা কি বড়ই অদ্ভুত।

পুরুষের ভালোবাসা বড়ই অদ্ভুত। পাওয়ার আগে যতটা আবেগ, যতটা চেষ্টা, যতটা যত্ন, পাওয়ার পরে ঠিক ততটাই যেন অনুপস্থিতি আর অবহেলা। পাওয়ার...Read more

0 0 Reacts 0 View 19,217 Comment 0

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে কি ভাবা উচিত?

কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করে নিও, তার সাথে দূরত্বের দেয়াল তৈরি হলে নিজেকে সামলাতে পারবে কি না। কথা...Read more

0 0 Reacts 0 View 48,338 Comment 0

কোন ধরনের মানুষ জীবনে আসলে সুখী হওয়া যায়!

কোন ধরনের মানুষ জীবনে আসলে সুখী হওয়া যায়!

যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু! আমাদের জীবনে কত মানুষ আসে, যায়...Read more

0 0 Reacts 0 View 47,609 Comment 0

কেন সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়াটা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত?

কেন সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়াটা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত?

সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়াটা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের একটি। এমন কাউকে পাশে রাখা মানে নিজের আত্মার অবমাননা করা, যে আপনার...Read more

0 0 Reacts 0 View 20,757 Comment 0

অবহেলা আসলে কি?

অবহেলা আসলে কি?

তুমি শেষবার আমাকে অবহেলা করোনি, করেছো অপমান। অবহেলা হলে নীরবতায় ভেঙে যাই। আর অপমান হলে আত্মসম্মানটাই প্রশ্নে পড়ে। তুমি কথা না...Read more

0 0 Reacts 0 View 18,990 Comment 0

পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তবতা!

পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তবতা!

বাম পাশ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তবতা ছবিতে ফোটে উঠেছে। ➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।। ➪︎২য় জন-শুধু শিক্ষা...Read more

0 0 Reacts 1 View 51,789 Comment 0

একজন পুরুষ, নারীর কিসের প্রেমে পড়ে?

একজন পুরুষ, নারীর কিসের প্রেমে পড়ে?

পুরুষ তার নারীর কিছু তুচ্ছ বিষয়ের প্রেমে পড়ে যায় তাই নিচে উপস্থাপন করা হল। ০১. দৃষ্টিঃ পুরুষ বাড়ি ফিরলে, তার দিকে...Read more

0 0 Reacts 1 View 109,537 Comment 0