একাকীত্ব খুব স্বাভাবিক একটা অনুভূতি, কিন্তু সেটা কাটানোর উপায়টা নিজের মধ্যেই খুঁজে নিতে হবে। যদি একা লাগে, তাহলে নিউজ ফিড স্ক্রল করো, যদি তাতেও বিরক্তি আসে, তাহলে একটা ভালো গান শুনো, মুভি দেখো, বই পড়ো, ছবি আঁকো বা কবিতা আবৃত্তি করো। যা মন চায়, যা তোমার শান্তি দেয়, তাই করো। দরকার হলে দরজা-জানালা বন্ধ করে মন খুলে কেঁদে নাও, তাও ভালো—কিন্তু নিজের সুখ বা শান্তির জন্য অন্য কারো উপর নির্ভরশীল হয়ে যেও না। কারণ একটা অভ্যাস তৈরি হয়ে গেলে, সেটা ভাঙা খুব কঠিন। যখন তুমি কাউকে ভরসা করে মন ভালো করার চেষ্টা করবে, তখন অজান্তেই তাকে নিজের আনন্দের একটা অংশ বানিয়ে ফেলবে। কিন্তু মানুষ চিরকাল একই জায়গায় থাকে না! সময় বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়। আর যখন সেই মানুষটা দূরে সরে যাবে বা হারিয়ে যাবে, তখন সেই শূন্যতা আরও গভীর হয়ে তোমাকে গিলে খাবে। তাই সুখ খুঁজতে শেখো নিজের মাঝে, নিজের সাথে সময় কাটাতে শেখো। মানুষ আসবে-যাবে, কিন্তু নিজের সাথে ভালো থাকতে পারাটা তোমার সবচেয়ে বড় শক্তি। একাকীত্ব থেকে পালানোর চেষ্টা করো না! বরং সেটাকে আপন করে নাও! একসময় দেখবে, একা থাকলেও তোমার মন আর খারাপ লাগছে না।
Love Story
Public . 08-Mar-2025একাকীত্ব দূর করার উপায়!