ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি?

ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি?

কিভাবে বুঝবেন যে, একটি ছেলে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কিনা তাই নিচে দেওয়া হল। ০১. বিশ্বাস এবং ভরসা : কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে, তবে সে আপনাকে বিশ্বাস এর উর্দ্ধে স্থান দেবে। অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে, আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে। আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে আপনি বুঝতে পারবেন। ০২) মিস করা : একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহৃতে তার আপনার কথা মনে পড়বে। আসলে, প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয়, দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে। বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও যে আপনার মেসেজের অপেক্ষায় বার বার ফোন চেক করবে। আপনার একটি মিস কলের অপেক্ষায় যে থাকবে। ০৩) দুর্বলতা : একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বুঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বুঝা। সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দূর্বল থাকবে, এটাই স্বাভাবিক। ০৪) গুরুত্ব বেড়ে যাওয়া : মানুষ সাধারণত শুনার চেয়ে বলতে বেশি পছন্দ করে। কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে, এবং নিজে কম বলবে। সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনে, আপনার কথার গুরুত্ব দিবে। ০৫) পরিবর্তন লক্ষ করা : একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজ গুলো বাদ দিয়ে দিবে। হতে পারে, সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দিবে না। কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে। ০৬) অস্থিরতা লক্ষ করা : প্রথম প্রথম প্রেমে পড়লে যেকেউ অনেক অস্থির থাকে। তেমনি ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোট ছোট কথাগুলো শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকবে। তার সব সিক্রেটস যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শেয়ার করবে ততক্ষণ সে অস্থির থাকবে। ০৭) খারাপদিক গুলো সম্পর্কে বলা : আমরা কেউ নিজেদের খারাপ দিকগুলো বাহিরে আসতে দেইনা। একটি সম্পর্কে অনেকসময় এই খারাপ দিক লুকানোর জন্য ভাঙন ধরে। যখন একটি ছেলে তার ভালোদিকের পাশাপাশি আপনাকে তার খারাপ দিক গুলোর ব্যাপারেও বলছে তখন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে। কারণ সে জানে পরবর্তীতে আপনি তার খারাপ দিক গুলো জানলে কষ্ট পাবেন। আর তাই সে আপনাকে শুরুতে তার প্রত্যেক ভালো দিকের পাশাপাশি খারাপ দিক সম্পর্কে বলবে। ০৮) ব্যস্ততার অজুহাত না দেওয়া : একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না। হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। ০৯) ঈর্ষা অনুভূতি : কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না। মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে। ১০) কান্না : ছেলেরা সহজে কান্না করে না। যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে। কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না।? সব তো লেখলাম, কিন্তু আমি আমার প্রিয় মানুষটা কে বুজাতে পারী না।?

0 0 Reacts 0 View 108,876 Comment 0
Profile Photo

নারীকে কষ্ট দেয় পুরুষের যে সব আচরণে!

নারীকে কষ্ট দেয় পুরুষের যে সব আচরণে!

একটি দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে পছন্দনীয় ও অপছন্দনীয় কিছু বিষয় থাকে। তবে স্বামীদের কিছু অভ্যাস এবং আচরণ রয়েছে...Read more

0 0 Reacts 4 View 9,381 Comment 0

স্বামী সাথে ঝগড়া না করে স্বামীকে সামলানোর উপায়

স্বামী সাথে ঝগড়া না করে স্বামীকে সামলানোর উপায়

শোন বান্ধবী! স্বামীর সাথে ঝগড়া হলে কখনো তর্ক করবি না। সরিও বলবি না। ভ্রু কুঁচকে বললাম তাহলে কি বলবো? ঠোঁট ফুলিয়ে বলবি,...Read more

0 0 Reacts 1 View 63,557 Comment 0

পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র।

পৃথিবীর কাছে আপনি একজন নোবডি মাত্র।

স্টুডেন্টলাইফে কে কী বলল, সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না, সে এখন একটা...Read more

0 0 Reacts 1 View 46,844 Comment 0

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

বিয়ে বাড়ির খাবার খাওয়ার মাজার গল্প

এক বিয়েতে গেছিলাম, আমার সামনের চেয়ারে একটা সুন্দরী মেয়ে বসা ছিল, খাওয়ার মাঝে মেয়েটি বলে উঠলো 'ব্রো ফ্লাওটা দিন তো'...Read more

0 0 Reacts 1 View 88,316 Comment 0

মানুষের আকর্ষণ তৈরি করা যায় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি করা যায় কিভাবে?

মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে। শরীর, চেহারা, যোগ্যতা আর মন দিয়ে। যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয়, তার স্থায়িত্ব...Read more

0 0 Reacts 1 View 98,100 Comment 0

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই!

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই!

বাংলাদেশের বিয়ে বাড়িতে যে ঘটনা গুলো ঘটবেই তাই নিচে তুলে ধরা হল। ১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ...Read more

0 0 Reacts 1 View 108,354 Comment 0

বিয়ের পর বউয়ের পর্দা কিভাবে রক্ষা করবেন?

বিয়ের পর বউয়ের পর্দা কিভাবে রক্ষা করবেন?

বিয়ের পর বউয়ের পর্দা রক্ষা একটা বিশাল চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা গ্রামে আরও বেশি। ৪ বোনের মধ্যে ছোট বোন পূর্ণ পর্দা চর্চা...Read more

0 0 Reacts 1 View 26,342 Comment 0

বিয়ের পর মেয়েদের কি কি পরিবর্তন হয়?

বিয়ের পর মেয়েদের কি কি পরিবর্তন হয়?

বিয়ের পর মেয়েদের যা যা পরিবর্তন হয় তাই নিচে দেওয়া হল। বিয়ের পর মেয়েদের দুইটা পরিবর্তন হয়। ১. স্বামী যদি ভালো...Read more

0 0 Reacts 1 View 39,227 Comment 0

ভাবতে ভাবতে আমি তো অবাক!

ভাবতে ভাবতে আমি তো অবাক!

পৃথিবীতে নানা সমস্যা আছে...? কিন্তু নানী সমস্যা নেই কেন...?? সিনেমা আছে...? কিন্তু সিনেবাবা নেই কেন...?? ঢাকা আছে...? খোলা নেই কেন...?? পোলার আইসক্রিম আছে...? মেয়ের আইসক্রিম নেই কেন...?? চাঁদপুর...Read more

0 0 Reacts 1 View 46,072 Comment 0

আপনি কেন আপনার স্ত্রীকে সম্মান করবেন?

আপনি কেন আপনার স্ত্রীকে সম্মান করবেন?

শাহরুখ খান তাঁর এক সাক্ষাৎকারে বলেছিলেন... আমি ৩০ বছর ধরে বিবাহিত। কিন্তু এখনও বেডরুমে আমার স্ত্রী পোশাক পরিবর্তন করলে আমি নক...Read more

0 0 Reacts 1 View 11,460 Comment 0